Anime of the Year – 2014
Fate/Stay Night: Unlimited Blade Works
প্রথম যখন ঘোষণা আসে ২০০৬ সালের জনপ্রিয় আনিমে Fate/Stay Night এর রিমেক তৈরি হচ্ছে এবং তার দায়িত্বে আছে Fate/Zero এর ক্রিয়েটর ufotable তখন থেকেই প্রচণ্ড সাড়া ফেলে দেয় তা। প্রচার শুরুর অনেক আগেই শুরু হয়ে যায় প্রচারণা। এর পর জানা যায় ইউফোটেবল গতবারের থেকে ভিন্ন কাহিনী কিন্তু একই ক্যারিজমাটিক চরিত্রদের নিয়ে তৈরি করবে Fate/Stay Night: Unlimited Blade Works এবং তা প্রচারিত হবে দু ভাগে, ২০১৪ ও ২০১৫ সালে।
এ বছর প্রচারিত হয় এই আনিমের প্রথম সিজন, এবং না মেনে উপায় নেই প্রথম সিজনেই অসাধারণ ভিজুয়ালস, দুর্দান্ত অ্যাকশন দিয়ে মন ভরিয়ে দিয়েছে F/SN: UBW। অনেকেই ভয়ে ছিলেন আগের দুইটি ফেইট আনিমের তুলনায় এটার মিউজিক কেমন হয় তা নিয়ে। সে দিক দিয়েও সকল ভয় তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে আনিমেটি। তার সাথে ছিল আর্চারের মত চরিত্র, যার একার bad-assery ই সম্ভবত একটা আনিমেকে অনেক উপরে নিয়ে চলে যেতে পারে দর্শকদের মনে, যার প্রমাণ গ্রুপেও পাওয়া যাবে তার ২০১৪ এর সেরা পুরুষ চরিত্র নির্বাচিত হওয়ায়। অনেকেই বলছে প্রথম সিজন দ্বিতীয় সিজনের জন্য বিল্ড-আপ মাত্র, এবং বিল্ড-আপেই যদি এই অবস্থা হয়, কে জানে সামনের বছর কি দেখাতে যাচ্ছে F/SN: UBW Season 2!

