Aria
Seasons :
- Aria the Animation (1st season)
- Aria the Natural (2nd season)
- Aria the OVA: Arietta
- Aria the Origination (3rd season), and
- Aria the Avvenire (OVA series with 3 episodes)
Genre: Sci-fi, Slice of life, Fantasy
এনিমে দেখার পিছে অনেক কারন থাকতে পারে। কেউ দেখে টাইম পাস করার জন্য, কেউ দেখে নিজের সময়টাকে ভালোভাবে উপভোগ করার জন্য আবার কেউবা দেখে ক্লান্ত মনকে রিফ্রেশ করার জন্য। আর এই জন্য এক নির্দিষ্ট ক্যাটাগরি আছে। একে Iyashikei or feel good/healing anime ও বলে। আর এই ধরনের এনিমেগুলোর মাঝে একটি হচ্ছে Aria.
Plot and setting:
অন্যান্য SoL/Iyashikei anime থেকে Aria এর বৈচিত্রময় আকর্ষন হচ্ছে এর সেটিং। Aria এর গল্পের শুরু আর আবর্তন মূলত Aqua নামের এক গ্রহে (যা কিনা mars এর নতুন নাম) Neo Venezia শহরে। এই Neo Venezia আবার ইতালির Venice এর অনুপ্রেরণায় নির্মিত। আর এই শহরের এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে Water gondola guides যারা Prima Undine নামে পরিচিত। মিযুনাসি আকারি, Aria company এর এক apprentice যার স্বপ্ন prima undine হওয়ার। এই মনোরম শহরে তার ও তার বন্ধুদের জীবনযাত্রা কে কেন্দ্র করেই মূলত গল্প এগিয়ে যায়।
“A fateful encounter in life can lead to many miracles “ ~
এনিমেতে এটি খুব সুন্দরভাবে তুলে ধরেছে। এছাড়াও জীবনে যেমন মোলাকাত আছে ঠিক তেমনি বিদায়ও আছে… তবে তা মেনেই সামনে এগিয়ে যেতে হবে। এনিমে এই মেসেজটি অত্যন্ত নান্দনিক ভাবে দিয়েছে।
এনিমেটি প্রথমে কিছু ধীর মনে হতে পারে। তবে আমি বলবো এই ধীর গতি বরং এই এনিমের সাথে অত্যন্ত মানানসই। কারন এনিমেটিতে 1st season ছিলো মূলত character introduction আর Neo Venezia সম্পর্কে ধারনা দেওয়া। 2nd season ছিলো পুরো Aqua নিয়ে ধারনা দেয়া আর সাথে কিছু world building. আর এর ফল পাওয়া যায় 3rd season এ এসে। তার মানে এই না যে প্রথম দুই সিজনে কোন point of focus নেই। বরং এই দুই সিজনই গল্পের ভিত গড়ে দেয় আর 3rd সিজন একে আরো ডেভেলপ করে।
এনিমের art and animation আমার কাছে standard মনে হয়েছে। আহামরি কিছু না তবে এর যা purpose ছিলো তা ভালোভাবে fullfil করেছে মানে setting টা ভালোভাবে প্রকাশ করতে হেল্প করেছে। তবে যেদিকে এনিমেটি অসাধারণ সেটি হলো এর soundtrack. প্রতিটা গান এত্ত সুন্দর আর মনোমুগ্ধকর তা বলার মত না।
আর এনিমেটির প্রত্যেক ক্যারেকটার likeable and down to earth. Character interaction গুলো অত্যন্ত উপভোগ্য ছিলো। ক্যারেকটার গুলো কখন যে আপন হয়ে উঠবে বুঝতেও পারবেন না।
তবে voice acting এর কথা আলাদাভাবে না বললে VA দের প্রতি অসম্মান হবে। প্রত্যকে যে এনিমেটিকে নিয়ে কেয়ার করে তা তাদের ভয়েস এক্টিং শুনেই বুঝা যায়।
যাদের এই লকডাউনে আর কিছু ভালো লাগছে না বা যারা অনেক স্ট্রেসড আছেন তারা দেখে ফেলতে পারেন এই অসাধারণ এনিমে।
This one deserves more love to be honest.

