শিমোনো হিরো
শিমোনো হিরো আমার দেখা অসাধারণ কণ্ঠ-অভিনেতাদের মধ্যে একজন। তার কণ্ঠটা বেশ বিরল এবং তিনি বেশিরভাগ সময় কিশোর বয়সী চরিত্রদের কণ্ঠ দিয়ে থাকেন । আর তিনি তার চরিত্রগুলোকে এমনভাবে কণ্ঠ দেন যে অন্য কারও কণ্ঠে চরিত্রগুলোকে কল্পনা করা যায় না।
তার অনেক ভালো ভালো রোল আছে । তবে সেগুলোর মধ্যে আমার বেশ পছন্দের হল ‘Kami nomi zo Shiru Sekai’ আনিমেটির কেইমা কাৎসুরাগি চরিত্রটি, এই চরিত্রটির ক্ষেত্রে সে যে অসাধারণভাবে কণ্ঠ-অভিনয় করেছেন আমার মতে অন্য কারও কণ্ঠ-অভিনয়ের সাথে হয়তো বা চরিত্রটিকে এত ভালো লাগতো না । আরও আছে ‘SKET Dance’ সুবাকি সাস্কে চরিত্রটি, এর ক্ষেত্রে খুব অসাধারণভাবে গম্ভীর স্বরে কণ্ঠ-অভিনয় করেছেন তিনি বিশেষ করে চরিত্রটির বারবার ‘ওরোকামোনো’ বলার ধরণটা বেশ মজা লেগেছে । আরও পছন্দের রোলগুলো হল ‘Baka to Test’-এর আকিহিসা, ‘Senyuu’-এর আলবা, ‘Unbreakable Machine Doll’-এর রাইশিন, ‘Binbougami ga’-এর ইনুগামি, ‘Ace of Diamond’-এর কাওয়াকামি এবং ‘Tonari no Seki-kun’-এর সেকি-কুন ( যদিও চরিত্রটাকে পুরা সিরিজের মধ্যে একটুও কথা বলতে দেখি নাই ) । এই বছরও কিছু নতুন রোল পেয়েছেন তিনি, যেমন দুরারারার দ্বিতীয় সিজনের আওবা নামক নতুন চরিত্রটি। http://goo.gl/Fih7AV এখানে যেয়ে এক নজরে দেখেনিন তার আনিমে এবং গেম্সের সব চরিত্রগুলো ।
তার জন্ম ২১ এপ্রিল, ১৯৮০ এবং ২০০২ সালে তিনি তার প্রথম রোল পান ‘RahXephon’ আনিমেটির কামিনা আয়াতো চরিত্র হিসেবে । তার কন্ঠ-অভিনয় নিঃসন্দহে অনেক সুন্দর । তাই সামনেও তিনি আরও কিছু ভালো ভালো রোল পাবেন এটা ধরে নেওয়াটাই স্বাভাবিক।
নাযুকা কাওরি
আমার দেখা সবচেয়ে নরম এবং শ্রুতিমধুর কণ্ঠওয়ালা কণ্ঠ অভিনেত্রী নাযুকা কাওরি । সে শুধু একটি সুন্দর কণ্ঠেরই অধিকারী নয়, একজন অসাধারণ দক্ষ কণ্ঠ অভিনেত্রীও ।
তার পেশাগত জীবনে অনেক চরিত্রের কণ্ঠ দিয়েছেন তিনি, বলতে গেলে ৯০% কণ্ঠ অভিনেত্রীদের তুলনায় তার চরিত্রের পরিমাণ বেশি । শুধু তাই নয়, তার করা মূল চরিত্রের সংখ্যা পার্শ্বচরিত্রের চেয়ে বেশি । তার কণ্ঠ দেওয়া পছন্দের রোলগুলো হল ‘Eureka 7’-এর এউরেকা, ‘Soul Eater’-এর সুবাকি, ‘The World God Only Knows’-এর তেন্রি, ‘Kampfer’-এর সাঙ্গোউ শিযুকু, ‘Akame ga Kill’-এর চেলসি, ‘Fullmetal Alchemist Brotherhood’-এর মারিয়া রস, ‘To Love Ru’-এর কোতেগাওয়া ইউই, ‘Haikyuu’-এর কিয়োকো এবং ‘Code Geass’-এর নানালি । এছাড়া তার আরও অনেক রোল আছে বিভিন্ন আনিমে এবং গেমে, সেই রোলগুলো সব এক নজরে এই লিঙ্কে http://goo.gl/SKwl0S গিয়ে দেখে আসতে পারুন ।
তার জন্ম ২৪ এপ্রিল, ১৯৮৫ এবং আনিমেতে প্রথম রোল পান ১৯৯৯ সালে । তিনি ২০১১ সালের ফেব্রুয়ারিতে বিবাহিত হন এবং তার একটি কন্যাও আছে । সেই ছোটবেলা থেকে অসাধারণ কণ্ঠ-অভিনয় করে যাচ্ছেন তিনি এবং সামনে তিনি আরও ভালো রোল পাবেন এটা আশা রইলো ।




