Behind the Voices – 08

নাকামুরা ইয়ূইচি

সাধারণত রুক্ষ এবং বড় ভাই টাইপ চরিত্র অসাধারণভাবে তুলে ধরতে পারার খ্যাতি হয়তো নাকামুরা ইয়ূইচিরই সবচেয়ে বেশি । একজন কণ্ঠ অভিনেতা হিসেবে তিনি দক্ষ এবং তার চরিত্রগুলিও ভক্তদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠে।

তার করা রোলগুলো প্রায় সবসময় এক ধাঁচের দেখালেও কিছু ব্যতিক্রমী চরিত্রও তিনি করেছেন । এই রকম দুইটি চরিত্র হল গেক্কান শৌজো নোযাকি-কুনের নোযাকি এবং হিওকার ওরেকি হৌতারো, আর এই দুইটা চরিত্র তিনি এত সুন্দরভাবে তুলে ধরেছেন যে হয়তো তার জায়গা অন্য কারও পক্ষেই কাজটা বেশ কঠিন হতো । তার রেগুলার ধাঁচের চরিত্রগুলোর মধ্যেও অনেক পছন্দের রোল আছে । সেগুলো হল দুরারারার দোতাচিন, ফেইরি টেইলের গ্রে ফুলবাস্টার ( পুরা সিরিজের হয়তো এই একটা চরিত্ররেই খুব বেশি ভাল্লাগসে ), ফুলমেটাল অ্যালকেমিস্ট ব্রাদারহুডের গ্রিড, মাহৌকা কৌকৌ নো রেত্তোসেই-এর শিবা তাৎসুয়া, ম্যাজাই-এর রেন কৌয়েন, ওয়ারি নো সেরাফের ইচিনোসে গুরেন এই চরিত্রগুলো । তার আরেকটি জনপ্রিয় রোল হল ক্লানাডের ওকাযাকি তোমোয়া, কিন্তু ক্লানাড না দেখার কারণে ঠিক বলতে পারছি না এই রোলটি তিনি কিভাবে তুলে ধরেছেন। আনিমের ওএসটিতে তুলনামুলকভাবে তার কাজ কম।

Yuuichi Nakamura 1

তার জন্ম ১৯৮০ সালের ২০ ফেব্রুয়ারি । তিনি সুগিতা তোমোকাযুর খুব ঘনিষ্ঠ বন্ধু। ভয়েস এক্টিং ইন্ডাস্ট্রিতে তার অভিষেক ২০০১ সালে, তবে বড় কোন রোলের জন্য তার ২০০৭ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে । এখন হয়তো সেরা কণ্ঠ অভিনেতাদের তালিকায় তিনি একজন । এই বছরও তিনি অনেক রোল পেয়েছেন এবং সামনেও আরো পাবেন আপাতত এই আশা করা যাক।

Yuuichi Nakamura 2

 

নাকাহারা মাই

নাকাহারা মাই এমন একজন যিনি তার শ্রুতিমধুর কণ্ঠ দিয়ে যে কোন ধরণের চরিত্রের সাথে সুন্দরভাবে মানিয়ে নিতে পারেন । তিনি একজন প্রতিষ্ঠিত কণ্ঠ-অভিনেত্রী এবং তার রোলের সংখ্যাও ৮০+।

তার এত্তগুলো রোলের মধ্যে অনেকগুলো রোলই আমার ভালো লেগেছে। পছন্দের রোলগুলো হল ওরেগাইরুর ইউকিনোশিতা হারুনো, সার্ভেন্ট এক্স সার্ভিসের মিয়োশি সায়া, গেক্কান শৌজোর কাশিমা ইঊ, কাতানাগাতারির নানামি, মেকাকু সিটি এক্টর্সের তাতেয়ামা আয়ানো এবং স্পাইস এন্ড উল্ফের নোরা । তার সবচেয়ে জনপ্রিয় দুটি রোল হল ক্লানাডের নাগিসা এবং ফেইরি টেইলের জুভিয়া । বিভিন্ন আনিমের ওএসটিতেও তার কাজ রয়েছে ।

Mai Nakahara 1

তার জন্ম ২৩ ফেব্রুয়ারি, ১৯৮১ । তার কণ্ঠ অভিনয় বরাবরের মতই সুন্দর এবং ২০০৩ থেকে এই পর্যন্ত কোন বছরেই ৪ টির নিচে রোল পায় নাই । আনিমে জগতে তার অভিষেক ২০০২ সালে এবং সেই বছরও ৩ টি রোল পেয়েছেন। তার দক্ষতা এবং মেধা দিয়ে বলা যায় সামনেও সে অনেক রোল পাবেন আর তার রোলের হিসাবে সেঞ্চুরি করতে আর বেশি দিন বাকি নেই । শেষে বলব তার MAL-এর ছবিটা দেখতে অনেকটা নিকি মিনাজের মত লাগে।

Mai Nakahara 2

Comments