Okamoto Nobuhiko
ওকামোতো নোবুহিকো সাধারণত একটু গরম মেজাজের আর চিল্লাচিল্লি করে এরকম চরিত্র অথবা একেবারে ঠাণ্ডা স্বভাবের নাহলে বেশ ভাব মারে এরকম চরিত্রগুলোর কণ্ঠ দেওয়ার জন্য সবচেয়ে বেশি পরিচিত । A Certain Magical Index আনিমেটায় অ্যাক্সেলারেটর চরিত্রটি দিয়ে তিনি সবচেয়ে বেশি সফলতা পেয়েছেন, Third Seiyuu Awards-এ Best New Actor Award এবং Fifth Seiyuu Awards-এ Best Supporting Actor এই দুইটা অ্যাওয়ার্ডেই অন্য কয়েকটা চরিত্রের পাশাপাশি এই চরিত্রটার জন্যে মনোনীত হয়েছিলেন ।
তার কণ্ঠ-অভিনায়ক হিসেবে অভিষেক ২০০৬ সালে এবং সেই বছরেই তার প্রথম মেজর রোল পেয়ে যান, Ghost Hunt আনিমেটিতে জন ব্রাউন চরিত্রটি । তার সবচেয়ে জনপ্রিয় রোলগুলো হল উসুই তাকুমি (Maid-Sama), ওকুমুরা রিন (Blue Exorcist), নিজুমা এইজি (Bakuman) এবং আকাবানে কার্মা (Assasination Classroom) । আমার কাছে তার কণ্ঠ দেওয়া পছন্দের রোলগুলো হল কার্মা (Assassination Classroom), উসুই (Maid-Sama), মিকোশিবা (Gekkan Shoujo Nozak-kun), নিজুমা এইজি (Bakuman), রিন (Blue Exorcist), কোমিনাতো রিয়োস্কে (Ace of Diamond), হিসায়া মিকি (Beelzebub), কুরোকিবা (Shokugeki no Souma), মিজুকি (Kamisama Hajimemashitae), ওগামি রেই (Code Breaker), নিশিনয়া (Haikyuu!), অন্দৌ জুলাই (Inou Battle wa Nichijou-kei no Naka de) এবং শিন-আহ (Akatsuki no Yona) ।
কণ্ঠ-অভিনয়ের পাশাপাশি তিনি একজন গায়কও । তার মিউজিক ক্যারিয়ার শুরু ২০১২ সাল থেকে, Acchi Kocchi আনিমেটির ওপেনিং দিয়ে । যদিও সেটায় তার সাথে ওকুবো রুমি, নাবাতামে হিতোমি, আসানুমা শিনতারো এবং ফুকুহারা কাওরি এই ৪ জন সেইয়ূও কণ্ঠ দিয়েছিলেন । Brothers Conflict, Assassination Classroom, Pretty Rhythm, Aoi Sekai no Chuushin de এই আনিমেগুলোর ওপেনিং/এন্ডিং সে গেয়েছিলেন তবে অন্য সেইয়ূদের সাথে মিলে । তার পুরো ক্যারিয়ার নিজের ব্যক্তিগতভাবে গাওয়া গান এখন পর্যন্ত একটাই, “Shunkan Beat” নামক এই গানটি ।
তার জন্ম ২৪ অক্টোবর, ১৯৮৬ । অত্যন্ত ভালো কণ্ঠ অভিনয় করেন তিনি এবং সামনে আরো বেশি রোল পাবেন এ কথা নিঃসন্দেহে বলা যায় ।
Toyosaki Aki
‘হিরাসাওয়া ইয়ুই’ এই নামটা যারা রেগুলার আনিমে দর্শক তাদের কাছে নিশ্চয়ই পরিচিত একটি নাম । মোয়ে আনিমের জগৎে অন্যতম জনপ্রিয় একটি চরিত্র তিনি এবং তার কণ্ঠ দেওয়ার জন্যই সবচেয়ে বেশি পরিচিত তোয়োসাকি আকি । তার কণ্ঠটা বেশ হাই পিচ্ড অনেকটা এবং সে নিজেই তার স্কুল জীবনে নিজের স্বরটা কেন জানি অপছন্দ করতেন । সাধারণত সহজ-সরল স্বভাবের চরিত্রদেরই কণ্ঠ দিয়ে থাকেন তিনি কিন্তু কিছু অন্য গোছের চরিত্রের কণ্ঠ দিয়েও বেশ সফলতা পেয়েছেন তিনি ।
তার সবচেয়ে জনপ্রিয় এবং সফল রোল ছিল ইয়ুই, এই রোলটা আর Kanamemo আনিমেটির কানা নাকামাচি এই দুইটি রোলের জন্যে তিনি 4th seiyuu awards-এ “Best New Actress” হিসেবে জিতেছিলেন তিনি । এছাড়া তিনি 5th Seiyu Awards-এ “Best Lead Actress” এবং “Best Personality” এই দুই অ্যাওয়ার্ড জিতেছিলেন, এখানেও সে মূলত ইয়ুই চরিত্রটির জন্য জিতেছিলেন । তার আরও কিছু জনপ্রিয় রোল হল কুনিয়েদা আয়োই (Beelzebub), কুরোকামি মেদাকা (Medaka Box), কোফুকু (Noragami) এবং মোমো (To-Love-Ru) । আমার কাছে তার পছন্দের রোলগুলো হল হিরাসাওয়া ইয়ুই (K-On!), কুনিয়েদা আয়োই (Beelzebub), চিহায়া মেগুমি (Servant x Service), কন (Tokyo Ravens), কুরোকামি মেদাকা (Medaka Box), ওতোহিমে(Ookami-san to Shichinin no Nakamatachi), ইয়োরি(Kokoro Connect), উইহারু(Index/Railgun), কোফুকু (Noragami), ওগিনোমে মোমোকা (Mawaru Penguindrum), নাগাসে জুন(Kami nomi zo Shiru Sekai), রিঙ্কো(Natsuiro Kiseki) এবং মোমো (To-Love-Ru) ।
তার মিউজিক ক্যারিয়ার শুরু হয় K-On!-এর ওপেনিং এবং এন্ডিং গাওয়ার মাধ্যমেই । ঠিক একই বছর (২০০৯), সে এবং আরও ৩ জন সেইয়ূ মিলে Sphere নামক এই আইডল গ্রুপটি খুলেন এবং এর প্রথম গানটি রিলিজ হয় ২০০৯ সালের এপ্রিল মাসেই এবং গানটির নাম ছিল “Future Stream” । Sphere-এ তার পাশাপাশি বাকি ৩ জন মেম্বার হল কোতোবুকি মিনাকো, তাকাগাকি আয়াহি এবং তোমাৎসু হারুকা । তাদেরকে একসাথে অনেক আনিমের কাস্টেই পাওয়া গিয়েছে এবং K-On! আনিমেটিতেও তোয়োসাকি আকির পাশাপাশি ছিল কোতোবুকি মিনাকো যিনি মুগির কণ্ঠ দিয়েছিলেন । তার প্রথম সোলো সিঙ্গেলটিও রিলিজ পায় ২০০৯ সাল, love your life নামক এই গানটি । Sphere-এর হয়ে ১৮টি সিঙ্গেল এবং ৫টি অ্যালবাম, HTT-এর হয়ে দুইটি এবং ব্যক্তিগতভাবে ১৩টি সিঙ্গেল এবং ৩টি অ্যালবাম । গ্রুপ অথবা ব্যক্তিগত সব মিলিয়ে তার Bakuman s3, Cat Planet Cuties, D-Frag, Demon King Daimao, Hanasaku Iroha, Hatsukoi Limited, K-On!, Kanamemo, Koiken, Ken to Mahou to Gakuen Mono s2, Medaka Box, Ryuugajou Nanana no Maizoukin, Natsuiro Kiseki, Seikon no Qwaser, The Sacred Blacksmith, Servant x Service, Shugo Chara, Shinryaku Ika Musume s2, Otome Youkai Zakuro, Sora no Manami, Kami-nomi zo Shiru Sekai s2 এই আনিমেগুলোর ওপেনিং/এন্ডিং/ইন্সার্ট সং গেয়েছিলেন ।
তার জন্ম ২৮ অক্টোবর, ১৯৮৬। কণ্ঠ অভিনেত্রী হিসেবে অভিষেক তার ২০০৭ সালে, Kenkou Zenrakei Suieibu Umishou-এর আমুরো নিনাগাওয়া এবং Shugo Chara!-এর সু এই ২ চরিত্র দিয়ে। ব্যক্তিগত জীবনে তিনি কানায়ে ইতৌর বেশ ঘনিষ্ঠ বান্ধবী এবং বেশ কয়েকটা আনিমেতেই তাদের একত্রে রোল ছিল। তার কণ্ঠটা আমার কাছে খুব কিউট লাগে এবং খুব সহজেই ধরতে পারি। আমি প্রথম প্রথম যখন কিছু সেইয়ূদের চেনা শুরু করি তখনকার দিকের অন্যতম প্রিয়দের মধ্যে একজন ছিলেন তিনি, এখনও আছেন । সে সামনে আরো ভালো রোল পাবে তা আশা।


