Hirakawa Daisuke
আনিমে জগতের সবচেয়ে কুখ্যাত চরিত্রগুলোর একজন হল School Days-এর প্রধাণ চরিত্র মাকোতো এবং এই চরিত্রের কণ্ঠের পিছনে যে কাজ করেছেন সে হল হিরাকাওয়া দাইস্কে । সাধারণত হিরাকাওয়া দাইস্কে তার আনিমের রোলগুলোর তুলনায় বরং হলিউড এবং কোরিয়ান মুভিগুলোর জাপানি ডাব ভার্শনের রোলগুলোর জন্য পরিচিত বেশি । ওর্ল্যান্ডো ব্লূমের সব জনপ্রিয় রোলগুলো এবং মার্ভেল ইউনিভার্স-এর লোকির জাপানি ডাবে কণ্ঠ দিয়েছেন তিনি ।
তার কণ্ঠটা বেশ গম্ভীর এবং সাধারণত সিরিয়াস স্বভাবের চরিত্রের রোলই বেশি করে । মাকোতো বাদে তার আরও জনপ্রিয় রোলগুলো হল রিয়ুগাজাকি রেই (Free!), নাওকি ইরিয়ে (Itazura na Kiss), কাকিয়োইন নোরিয়াকি (JJBASC) । আমার কাছে তার সবচেয়ে পছন্দের রোল কাকিয়োইন (JJBA) এছাড়া রেই (Free!), আকাবা হায়াতো (ES 21) , রেন হাকুয়ূ (Magi) , মুনেয়াকিরা ইয়াগিয়ু (Samurai Girls) , তানাকা সেন্সেই (Ao Haru Ride), সেনবনজাকুরা (Bleach), নোরিকি (Kyoukai Senjou no Horizon) । তিনি Assassin’s Creed Syndicate-এর প্রধাণ চরিত্র জাকব ফ্রায়ের কণ্ঠও দিয়েছেন, গেমটির জাপানি ডাবে আর কি । তিনি Brothers Conflict, Free!, Dance with Devils, Prince of Stride এই আনিমেগুলোর এন্ডিং সেই আনিমেগুলোর সেইয়ূ ইউনিটের সাথে এবং Omamori Himari-র শেষ পর্বের এন্ডিং”Sakamichi no Hate” গানটা নিজে গেয়েছেন ।
তার জন্ম ৪ জুন, ১৯৭৩ । TV আনিমেতে তার কণ্ঠ দেওয়া শুরু ২০০৩ সাল থেকে । তার নাম নিয়ে একটি মজার ব্যাপার হল, তার নামের সাথে নামিকাওয়া দাইস্কের নাম ওনেকেই গোলমাল করে ফেলে কেননা দুইজনের নামের মাঝে মাত্র একটা কান্জির পার্থক্য । JJBASC-এর আমার সবচেয়ে পছন্দের চরিত্রের কণ্ঠ অভিনেতা তিনি, তার আরও রোল সামনে দেখবো তা অবশ্যই আশা করি ।
Kotobuki Minako
কোতোবুকি নামটা শুনলেই সবার আগে যে চরিত্রটার কথা মনে আসে সে হল K-On-এর কোতোবুকি সুমুগি, মজার ব্যাপার হল চরিত্রটির কণ্ঠ দিয়েছেন যিনি তার নামটাও চরিত্রটির নামের সাথে ব্যপক মিল কেননা দুইজনেরই ফ্যামিলি নেম কোতোবুকি । তিনি সাধারণত ওজৌ-সামা গোছের চরিত্রদেরই কণ্ঠ দিয়ে থাকেন তবে কিছু বয়িশ চরিত্র করেও ভালো নাম কুড়িয়েছেন তিনি । সে তার কানসাই অ্যাক্সেন্টের জন্যও বেশ পরিচিত এবং অনেকের মতেই শিরাইশি রিয়োকোর পরে তিনি এই অ্যাক্সেন্টে কথা বলে এমন সব চরিত্র নির্ভুলভাবে তুলে ধরতে পারেন ।
তার ক্যারিয়ার শুরু হয় একজন অভিনেত্রী হিসেবে ২০০৫ সালে ‘Hibi’ নামক এই লাইভ-অ্যাকশন ফিল্মটি দিয়ে । তবে তার পরের বছরই তিনি Red Garden নামক আনিমেটিতে তার প্রথম কণ্ঠ অভিনয়ের রোল পায় । ২০০৬ সালে অভিষেক হলেও কণ্ঠ অভিনয়ের জগতে তার সফলতা পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে আরও ৩ বছর । ২০০৯ সালে সে তার প্রথম বড় মাপের রোল পায় এবং সেটা K-On!-এর মুগি । মুগি বাদেও তার বাকি উল্লেখযোগ্য রোলগুলো হল নেকোমি নাবেশিমা (Medaka Box), মিৎসুকো কঙ্গো (Index/Railgun), কারিনা লাইল (Tiger & Bunny), মিজুকি কানজাকি (Aikatsu), আসুকা তানাকা (Hibike Euphonium), ভিভিয়ান (Nanatsu no Taizai) এবং নাৎসু তাকাসাকি (Baby Steps) । সাধারণত আকি তোয়োসাকির সাথে সে বেশির ভাগ সময় একই আনিমেতেই কাজ করে, যদিও Sphere-এর বাকি সদশ্যদের সাথেও তার একই আনিমেতে ভালো পরিমাণ রোল আছে । বেশ কিছু আনিমে মুভি এবং লাইভ অ্যাকশন মুভিতেও তার রোল আছে । এছাড়া How to Train your Dragon মুভিটির জাপানি ডাবে তিনি অ্যাস্ট্রিডের কণ্ঠও দিয়েছিলেন । তার করা আমার পছন্দের রোলগুলো হল মুগি (K-On!), নাৎসুমি (Natsu-iro Kiseki), তাচিবানা গিন (Kyoukai Senjou no Horizon), নেকোমি সেনপাই (Medaka Box), হিকিওতানি ইতো (Punchline), ইয়ূকো নিশি (A-Channel), তোকুগাওয়া সেন (Samurai Girls) এবং দাইদাই (Otome Youkai Zakuro) ।
HTT-এর বাকি সব মেম্বারদের মত তারও গানের ক্যারিয়ার শুরু ২০০৯ সালে K-On!-এর ওপেনিং ‘Kagayake Girls’ গানটা দিয়ে । এরপর তিনি এখন পর্যন্ত এককভাবে ১০ টি সিঙ্গেল এবং ২টি অ্যালবাম বের করেছেন । Sphere-এর হয়ে ৪টি অ্যালবাম এবং ১৮টি সিঙ্গেল । Sphere-এর গানগুলো বাদে সে A-Channel!, Samurai Girls, Chuu-Bra! এই আনিমেগুলোর এন্ডিং-এ তার কণ্ঠ ছিল, আনিমেগুলোর কাস্টের বাকি সেইয়ূদের সাথে ।
তার জন্ম ১৭ সেপ্টেম্বর, ১৯৯১ । তার এবং মাৎসুওকা ইয়োশিৎসুগুর জন্মদিন একই দিনেই কিন্তু সে ৫ (মিনাকো) বছরের ছোট । Sphere গ্রুপটির সর্ব কনিষ্ঠ সদশ্য হলেও তার আচারণ বেশ পরিপক্ব এবং বলা হয় যে ব্যক্তিগত জীবনে সে নাকি অনেক সার্কাস্টিক একজন মানুষ । তার কণ্ঠ-অভিনয় খুবই অসাধারণ । তার যত রোল পাওয়া দরকার সে তুলনায় কম রোলই পেয়েছেন তিনি, সামনে আরও রোল পাবে এই আশা রইলো ।


