Glass no Hana to Kowasu Sekai [মুভি রিভিউ] — Imamul Kabir Rivu

Glass no Hana to Kowasu Sekai

Name: Glass no Hana to Kowasu Sekai
Length: 1 hour 7 mins (movie)
Genres: Sci-Fi

কাহিনীটা হল অন্য এক ডিমেনশনে, যাকে “Box of Wisdom” বলা হয়। সেখানে আমার প্রধাণ দুই চরিত্র ডুয়াল এবং ডরথির বসবাস। এবং তাদের মূল কাজ হল সেখানে সব ভাইরাস মারা, কেন না তারা দুইজন হল অ্যান্টি-ভাইরাস। মোয়ের ভেতর যখন জাহাজ, ট্যাঙ্ক, অস্ত্র আরও অনেক কিছুই ঢুকানো হয়েছে তখন অ্যান্টি-ভাইরাস কি দোশই বা করলো। এভাবেই তাদের সাথে একদিন দেখা মিলে আরেকটি মূল চরিত্র রেমোর সাথে। তাদের কাছে আমাদের এই পৃথিবী হল তৃতীয় ডিমেনশন, তো এভাবেই তারা তিন জন মিলে এই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে থাকে। কিন্তু, পৃথিবীকে শুধু সবকিছুই সুন্দর? এত কিছুর মাঝে তো পৃথিবীর নৃশংসতাও তাদের চোখে পরে। সব শেষে যা হয় আর কি ঘটনা ক্রমে পৃথিবীর ধ্বংসের দারপ্রান্তে চলে আসে, যার মূল কারণ সেই ভাইরাস। আর এই পৃথিবীকে বাচানোর দায়িত্ব পরে এক সফ্টওয়েরারের উপর এবং যার ভেতরই কি না, আমাদের মূল দুই চরিত্র অ্যান্টি-ভাইরাস। এত কিছুর মাঝেও রয়েছে অনেক অনাকাঙ্খিত প্লট টুয়িস্ট, তবে সেটা তো দেখে নেওয়ার দায়িত্ব আপনার।

আর্টটা খুবই অসাধারণ। A-1 Pictures-এর কাজ বরাবরই অসাধারণ। ব্যাকগ্রাউন্ডের কাজটা এ সিরিজের সেরা জিনিশগুলোর একটা ছিল। পৃথিবীর প্রায় সব বিক্ষাত জায়গাই তুলে ধরেছে এবং অত্যাধিক সুন্দর করেই সেটা করেছে। শুধু তাই নয় “Box of Wisdom”-এর ব্যাকগ্রাউন্ডও ছিল চোখ ঝলসানো। ডার্ক মুহুর্তগুলোর অ্যানিমেশনের কাজ ছিল বলার মত। চরিত্রের ডিজাইন অনেক সুন্দর ছিল, চরিত্রগুলোকে বেশ কিউট করেই তৈরি করা হয়েছে। সব মিলায়, অত্যন্ত অসাধারণ আর্টওয়ার্ক যাকে কি না ১০-এ ৯-এর নিচে দেওয়াই যায় না।

BGM-গুলোও ছিল অ্যানিমেশনের পাশাপাশি অত্যাধিক মানের। শুরুতেই শুনতে পাবেন পিয়ানোর এক সূথিং শুর যেটা কি না এন্ডিং গানটারই পিয়ানো ভার্শন। এবং এই শুরটা এতটাই ভালো, শুরুতেই আপনার মন ভালো করে দিতে বাধ্য, যে কোন সময়ই শুনে ভাল্লাগবে এরকম একটি শুরই ছিল (https://goo.gl/jN2V6M)। শেষের দিকের BGM ও দৃশ্যের সাথে অত্যন্ত মানানসই হওয়াই, যতটুকু না ভালো লাগার কথা তার চেয়ে বেশি ভালো লেগেছে। আর এই মুভির সেরা জিনিশগুলোর একটি হল তার এন্ডিং সং ‘Yume no Tsubomi’ যেটা কি না গেয়েছে এই আনিমের মূল ৩ জন চরিত্রের সেইয়ূ তানেদা রিসা, সাকুরা আয়ানে এবং হানামোরি ইয়ুমিরি। সবারই ভালো লাগবে এমন গানই ছিল এই গানটা (https://goo.gl/vKoKLe)।

যখন কোন সিরিজ শুরুই হয় কায়ানোর অত্যাধিক মোয়ে কণ্ঠটা এবং রিসার সূথিং কণ্ঠটা দিয়েই, তখন সেই আনিমের চরিত্রগুলোর কণ্ঠটা ভালো লাগাই স্বাভাবিক। মূল দুই চরিত্রের কণ্ঠে ছিল তানেদা রিসা এবং সাকুরা আয়ানে। দুইজনের চরিত্রগুলোর মাঝেই বরাবর অনেক আনিমেতেই কোন না কোন রিলেশন থাকতে দেখা যায় যেমন রিজে-কোকোয়া (গোচিয়ুসা), কাওরি-সুবাকি (শিগাৎসু), মিয়োকৌ ক্লাস-সেন্দাই ক্লাস (কাঙ্কোলে) তাই এখানেও যে দুইজন অসাধারণভাবেই ডুয়াল এবং ডরথির কণ্ঠে সিঙ্ক্রোনাইজ করবে এটাই স্বাভাবিক। পাশাপাশি ছিল রেমোর সেইয়ূ হানামোরি ইয়ুমিরি, নতুন একজন সেইয়ূ তিনি এবং তার কণ্ঠের সাথে অপিরিচিত হওয়াটাই স্বাভাবিক কেননা ১০টার বেশি রোল নেই তার, দ্বিতীয়তা কোন চেনা-জানা আনিমেতে উল্লেখযোগ্য চরিত্রেরও কণ্ঠ দেয় নাই তিনি। তার কণ্ঠটার মাঝে বেশ ভালো পরিমানেই কায়ানোর টান আছে, অন্তত আমার কাছে শুনে যতটা লেগেছে।

সবমিলায় এক ঘন্টার মাঝে বেশ উপভোগ্য একটা মুভি। সময় নিয়ে দেখে ফেলুন তবে মোয়ে ভালো না লাগলে, একটু বিবেচনা করে দেখা শুরু করাটাই ভালো। কেননা এই এক কারণে অনেকেরই একটা আনিমে যতটা উপভোগ করার কথা তার চেয়ে খুব কম উপভোগই করে। যদি মাদোকা মাজিকা, গাক্কৌ গুরাশির মত কোন আনিমে খুজতে থাকেন তাহলে আজই দেখে ফেলুন মাত্র ১ ঘন্টার এই মুভিটি।

Comments