Anime: Persona 4
Genre: action, mystery, fantasy
হাইস্কুল লাইফে ফ্রেন্ড দিয়ে ঘিরে থাকা এবং তাদের সাথে সময় কাটানো যেকোন মানুষের সবচেয়ে সুন্দর সময়। এনিমের শুরুতেই Yu Narukami কে টোকিও ছেড়ে ইনাবা নামক ছোট্ট, শান্ত শহরে আসতে হয় কারণ তার বাবা মা ট্যুরে যাচ্ছিল। সেখানে স্কুলে ভর্তি হয়ে আস্তে আস্তে যখন দু একজনের সাথে কথা শুরু হয় তার, ঠিক তখনই হঠাত্ অদ্ভুতভাবে মানুষ মারা যেতে শুরু করে। ইয়্যু তার নতুন বন্ধুদের কাছ থেকে মিডনাইট চ্যানেলের কথা জানতে পারে এবং ওরা মৃত্যুর সাথে এই চ্যানেলের সম্পর্ক খুঁজতে গিয়ে আজব এক দুনিয়ায় গিয়ে হাজির হয় ও সেই দুনিয়ার বাসিন্দা “কুমা” র সাহায্য নিয়ে একে একে রহস্যভেদ করতে থাকে এবং হত্যাকারীকে খুঁজতে থাকে।
N. B. – প্রথম ২ ৩ টা পর্ব মনোযোগ দিয়ে দেখা বাধ্যতামূলক! ইগরকে কখনো ইগনোর করা যবে না, তাকে পাওয়া যাবে প্রতি এপিসোডের শুরুতেই!

