Chihayafuru – রোমান্স, বন্ধুত্ব, চ্যালেঞ্জ, কমেডির মিশেলে একটি পরিপূর্ণ এনিম — লেখক মো আসিফুল হক

“Chihayafuru” কেন দেখবেন এই প্রশ্নের জবাব প্রথম ২ টা পর্ব দেখলেই পেয়ে যাবার কথা। অসাধারণ গল্প, সেই সাথে বন্ধুত্ব এবং হাল্কা রোমান্স ( আমি পার্সোনালি এনিমের রোমান্স খুবই অপছন্দ করি, সেই আমি এইটা রিকমেন্ড করতেছি :D ) – সব মিলিয়ে বেশ ইন্টারেস্টিং একটি এনিম।

“কারুতা” জাপানের একটা কার্ড গেম, তবে জুয়া টাইপ না। এই খেলায় দুইজন খেলোয়াড় সামনাসামনি বসে, তাদের মাঝে ১০০ টা কার্ড থাকে। প্রত্তেক্টা কার্ডে একটা করে কবিতা লেখা থাকে। একজন “রিডার” রেন্ডম একটা একটা কবিতা পড়তে থাকে এবং প্রতিযোগীদের কাজ সেই কার্ডটা স্পর্শ করে নিজের করে নেওয়া। যে আগে অর্ধেকের বেশি কার্ড জোগাড় করতে পারবে সেই জয়ী।

চিহায়াফুরু খুব সরল একটা গল্প – আয়াসে চিহায়া একজন উঠতি মডেলের বোন – যার মন প্রাণ সব কিছুই কারুতার জন্য উৎসর্গীকৃত এবং এই মুহূর্তে তার এক্টাই লক্ষ্য – একটা কারুতা ক্লাব সেট করা। দুই বন্ধু আরাতা এবং তাইচির সাথে তার কারুতা খেলা শুরু এবং বিকাশ – যার মধ্যে আরাতা তার প্রথম কারুতা শিক্ষক। সেই জন্য আরাতার প্রতি চিহায়ার কিছু দুর্বলতা আছে।

কাহিনি কয়েক বছর এগিয়ে যায়। সবাই এখন হাই স্কুলে, পারিবারিক কিংবা অন্যান্য কারণে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন এবং চিহায়া ছাড়া বাকি দুইজন কারুতা থেকে অনেক দূরে। তাইচি চিহায়ার স্কুলে ট্রান্সফার হয়ে আসে, তার এখন গার্লফ্রেন্ড আছে, ফ্যামিলির চাপে কারুতা থেকে অনেক দূরে। এইদিকে আরাতার দাদার মৃত্যুতে সে কারুতা খেলা ছেড়ে দিয়েছে। চিহায়ার পিড়াপীড়িতে তাইচি খেলা শুরু করে এবং স্কুলে কারুতা ক্লাব বানায়; আরাতাকে খুজে বের করে তাকে কারুতায় ফিরিয়ে আনার চেষ্টা করে। এবং সেই সাথে কাহিনী এগিয়ে যায়।

চিহায়ার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কুইন ( জাপানের সেরা মহিলা কারুতা প্লেয়ার) হওয়া। কারন, জাপানের বাইরে এই খেলার প্রচলন খুব কম, সুতরাং জাপানে শ্রেষ্ঠ হওয়া মানে পৃথিবীর ১ নাম্বার; জীবনের লক্ষ্য হিসেবে খুব খারাপ না; কি বলেন? :) :)

চিহায়াফুরু একটু অন্যরকম একটা এনিম। না ফুল রোমান্স, না ফুল স্পোর্টস। যদিও কারুতা খেলাটা খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে, কি কি স্ট্রেটেজি দরকার, কিংবা কি কি এবিলিটি থাকলে ভাল কারুতা প্লেয়ার হওয়া যায়- সবই ব্যাখ্যা করা হয়েছে, তার সাথে বেশ কিছু ইন্টেন্স কারুতা ম্যাচও আছে; কিন্তু সব ছাপিয়ে চরিত্রগুলার পারস্পরিক সম্পর্ক এনিমে মুখ্য উপাদান।

কারুতা যেহেতু একটা টু প্লেয়ার গেম, তাই এনিমে চরিত্র খুব কম। হাতে গোনা ৬-৭ টা মুল চরিত্র, সেই জন্য চরিত্রগুলো বিকশিত হওয়ার এবং তাদের মাঝে সুক্ষ সম্পর্কগুলো বিকশিত হয়েছে খুব সুনিপুণবভাবে। মাত্র ২৫ পর্বে ১ম সিজন শেষ করে দেওয়া এই এনিমের ২য় সিজন কবে আসবে সেই অপেক্ষায় আছি। :) :)

এনিমের কাহিনীতো বোঝা গেল খুব ভাল, বাকি বিষয়গুলার কি অবস্থা? হ্যাঁ, এনিমটার আর্ট স্টাইল, পেস, সাউন্ড ট্র্যাক – সব কিছুই চমৎকার। দেখতে দেখতে কোথাও বোর হয়ে যাবেন না- সেইটা নিশ্চিত করেই বলা যায়। :) :)

এই এনিমটি অনলাইনে দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন। আর এনিম নিয়ে আড্ডা দিতে চাইলে চলে আসতে পারেন এইখানে

তাহলে আর দেরি কেন? এখনই দেখা শুরু করে দিন এই ইন্টারেস্টিং এনিমটি।

হ্যাপি এনিমিং !!! :) :) :)

ভিন্ন স্বাদের পাঁচটা এনিম ( দেখেন কয়টা কমন পড়ে ) — মো আসিফুল হক

গত ৩ বছরে বেশ অনেকগুলা এনিম দেখছি। এর মধ্যে বেশিরভাগই খুব জনপ্রিয় সিরিজ এবং হয় সুপারপাওয়ার টাইপ নয়ত স্পোর্টস জেনারের। মাঝে মাঝে রুচি বদলের জন্য কিছু ভিন্ন জেনারের এবং খুব একটা পরিচিত নয় এমন কিছু এনিম দেখছি এবং আশ্চর্যের বিষয় এই রকম বেশ কিছু ভালো ভালো এনিম আছে যার নাম আমি খুব একটা শুনি নাই। আজকে এই রকম পাঁচটা আমার খুব পছন্দের এনিমের হালকা পরিচিতি দেওয়ার চেষ্টা করতেছি। এর মধ্যে কোনটা কোনটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন । :) :) :)

Kaiji: না বুঝে এক বন্ধুর লোণ নেওয়ার সময় তার সাথে কো- সাইনার হয় কাইজি।ধারের টাকা শোধ না করতে পেরে একদিন পালিয়ে যায় সেই বন্ধু। বেশ অনেক টাকার মামলা, তার মধ্যে সুদ মিলে কাইজির স্বপ্নেরও বাইরে চলে যায় টাকার অঙ্ক। টাকা আদায়কারি তখন তাকে দুইটা অপশন দেয়, হয় তাকে যেই ভাবেই হোক টাকা পরিশোধ করতে হবে, নয়ত তাকে একটা খেলায় অংশ নিতে হবে এবং এই খেলা সাধারন কোন খেলা না, জীবন বাজি রেখে জুয়া খেলা।
কাইজি খেলায় অংশ নেয় এবং দেখে সব অংশগ্রহণকারী তার মতই কোন না কোন ভাবে ধার পরিশোধ করতে না পেরে খেলায় এসেছে।

এই খেলায় তারা তাদের জীবন বাজি রেখে খেলে। জিতলে ঋণের টাকা তো শোধই, সাথে পুরস্কার, আর হারলে অচিন্তনীয় শাস্তি। এই রকম সিচুএশনে কয়েকজন অতি সাধারণ মানুষের মনের অন্ধকার দিক কি রকম কদর্য ভাবে ফুটে উঠে – তাই এনিমের কাহিনী। এনিম দেখার সময় অন্তত একবার হলেও শিউরে উঠবেন নিশ্চিত। আমার খুবই প্রিয় একটা এনিম।
অনলাইনে দেখতে চাইলে 

Twelve kingdoms: ফ্যান্টাসি জেনারের, এবং ওয়ান অব দা বেস্ট। এনিম ইংরেজি ডাবড হলে আমি সাধারণত দেখি না। যেই দুই একটা ইংরেজি ডাবড হওয়া সত্ত্বেও দেখছি এইটা তার একটা। অসাধারণ গল্প, সাথে ফ্যান্টাসির লেভেল কি হইতে পারে তার একটা চরম উদাহরণ দেওয়া হইছে। স্পিড ভালো, এনিমেশন স্টাইলও চমৎকার।

যেই এনিমগুলা দিয়া এনিম দেখা শুরু করছিলাম এইটা তার মধ্যে একটা। এখনও মাঝে মাঝে শেষ ৩-৪ টা পর্ব ঘুরাইয়া ফিরাইয়া দেখি, এত ভালো লাগছে এন্ডিংটা। :):):)
অনলাইনে দেখতে চাইলে

Baki the grappler: একশন, মার্শাল আর্টস, স্ট্রিট ফাইট । এনিমটার স্টারটিং লাইনটা এইরকম,
“If one is born as a male, at least once in his life, he’ll dream of becoming strongest man alive.” 
কাহিনী স্ট্রেইট কাট। হানমা ইউজিরো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক এবং সেই সাথে নিষ্ঠুর, স্ত্রীকে খুন করতে কিংবা ছেলের সাথে ফাইটে তাকে অর্ধমৃত করে দিতেও তার বাঁধে না।

তার ছেলে হানমা বাকি, তার জীবনের একমাত্র লক্ষ্য বাবাকে হারানো। এবং সেই লক্ষে সে অবিরত ফাইট করে যায়।
কিন্তু এই সিম্পল স্টোরিলাইনটাকে অনেকগুলা জোস ফাইট দিয়ে সেই রকম ইন্টারেস্টিং করে তোলা হয়েছে। এইটাও আমার খুব ফেভারিট একটা এনিম। :D:D:D
অনলাইনে দেখতে চাইলে

Ah my goddess: দীর্ঘ এক ক্লান্তিকর দিন শেষে Morisato keichi স্টুডেন্ট ডরমে ফিরে চাচ্ছিল শান্তিতে অন্তত ডিনারটা শেষ করতে। এমন সময় এক goddess এসে তাকে বলে, তার যে কোন একটা ইচ্ছা পূরণ করা হবে। সে কি চায়? কেইচি বলে গডেস যেন তার সাথে থেকে যায়!!!!

এই রকম ইন্টারেস্টিং একটা স্টোরিলাইন নিয়ে এনিমটা। পুরা এনিম দেখার সময় অন্তত একবার হইলেও কেইচির জায়গায় নিজেকে কল্পনা করবেন এবং আফসোস করবেন, ইস, আমার সাথে এইরকম হয় না কেন? :) :) :)
অনলাইনে দেখতে চাইলে

Nabari no ou: আধুনিক জাপানের সাথে নিনজা নিয়ে প্লট। নিনজারা এখন চাকরি বাকরি করে, অন্য সাধারণ মানুষের সাথে সহাবস্থান, কিন্তু নিজেদের নিনজা স্টাইল ধরে রেখেছে।

মিহারু এই এনিমের মেই চরিত্র। তার এমন পাওয়ার আছে যাতে সে নিনজা ওয়ার্ল্ড শাসন করতে পারে, কিন্তু সে এইসবে বিন্দুমাত্র ইন্টারেস্টেড না। কিন্তু একসময় সে ইন্টারেস্টেড হয়। কেন হয়, এবং হওয়ার পর কি হয়- তা নিয়েই এনিমের কাহিনী।
অনলাইনে দেখতে চাইলে

মাঝে মাঝে মেইনস্ট্রিম এনিমগুলা দেখতে দেখতে বিরক্তি চলে আসলে এই এনিমগুলার মত এনিমগুলা খুব কাজে দেয়। :) :)
কার কয়টা কমন পড়ল? আপনি এইরকম আনকমন কোনটা কোনটা দেখছেন? :) :)

এনিম নিয়ে আড্ডা দিতে চাইলে, কোন কিছু শেয়ার করতে চাইলে এইখানে চলে আসুন।:) :)

হ্যাপি এনিমিং !!!!

মেগা পোস্ট – আমার দেখা কিছু স্পোর্টস এনিম (একখানা “না দেখলে পস্তাইবেন” পোস্ট ) — লেখক মোঃ আসিফুল হক

এনিম ভালো লাগার একটা বড় কারণ এইটার বৈচিত্র্য আবার সেইসাথে একই ধাঁচের অনেক আইটেমের সমাহার। মিস্ট্রি, কমেডি, সুপারপাওয়ার, স্পোর্টস, ফ্যান্টাসি, এনশায়েন্ট হিস্ট্রি, ফ্রেন্ডশিপ, রোমান্স, ডিটেক্টিভ- কি নাই? আমি প্রায় সব ধরণের এনিমই দেখি, হোক সেইটা শোনেন, কিংবা স্পোর্টস, কিংবা ফ্যান্টাসি। তবে শোনেনের পর আমার ফেভারিট জেনার স্পোর্টস। কেন? কারণ – সহজলভ্যতা আর জোশিলা স্টোরি লাইন। :):):) বেশিরভাগ স্পোর্টস এনিমের স্টোরি বেশ সিম্পল, কিন্তু খুব ফাস্ট এবং ইন্টারেস্টিং।

নিচে আমার দেখা অল্প কিছু স্পোর্টস এনিমের নাম এবং হালকা বর্ণনা সহ রেটিং দেওয়া হল। এইখানে দেওয়া সবগুলা রেটিং এর অর্থ কোনটা কত দ্রুত দেখবেন, কোনটার আগে কোনটা দেখা উচিত; আমার কাছে কতটুকু ভালো লাগছে তা না। কারণ আমি আর্ট স্টাইল নিয়া এখন তেমন একটা মাথা ঘামাই না, কাহিনী ভালো হইলে সবই দেখি। কিন্তু এইখানে রেটিং দেওয়ার সময় সবার জন্য আর্ট স্টাইল মাথায় রাইখা দেওয়া। যেই এনিমের রেটিং এইখানে যত ভালো, সেইটা তত দ্রুত দেইখা ফেলার জন্য রিকমেন্ডেড। এবং রেটিং দেওয়া হইছে ১০ এর মধ্যে। :D :D :D

Akagi: জাপানিজ মাহজং (অনেকটা আমাদের দেশের কার্ড খেলার মত) খেলা নিয়া একটা এনিম এবং বেশ ভালো লেভেলের স্টোরিলাইন নিয়া একটা এনিম। অনেক আগের এনিম তাই আর্ট স্টাইল একটু old fashioned। দেখতে দেখতে শেষদিকে অবশ্য বোর হয়ে যাওয়ার চান্স আছে, হিরোকে একদম গডলি দেখানোর কারনে।মাত্র ২৬ পর্ব, এইজন্য এনিমে মাহজং খেলাও খুব বেশী ব্যাখ্যা করা হয় না, আমি এনিমটা দেখার আগে একদিন মাহজং নিয়া পড়াশুনা কইরা দেখতে বসছিলাম। না করলেও চলত,তবে খেলাটা সম্বন্ধে আগে একটু জাইনা নেওয়াটা বেটার। :):):)
দেখলে ভালো, না দেখলেও চলবে। সব মিলিয়ে রেটিং – ৪।

Aoki Densetsu Shoot!: ফুটবল নিয়া একটা এনিম। ক্লাসিক, ওল্ড ফেশন্ড। সমস্যা ওই আর্ট স্টাইলেই, তবে আকাগির চেয়ে ভালো। ৫৮ পর্ব, সুতরাং বেশ বিস্তারিত গল্প। সব মিলিয়ে রেটিং – ৫।

Area no kishi: আবারও ফুটবল। নতুন সিরিজ, চলতেছে এখনও। আমি ২৮ এপিসোড পর্যন্ত দেখছি। স্টোরিলাইন মারাত্মক, আর্ট স্টাইল সন্তোষজনক। হাইলি রিকমেন্ডেড। সব মিলিয়ে রেটিং – ৭।

Baki the grappler: স্ট্রিট ফাইট, মার্শাল আর্ট-টাইপ এনিম। অসাধারণ স্টোরি, ততোধিক পেইনফুল আর্টস্টাইল। আর্টস্টাইল নিয়া বিন্দুমাত্র খুঁতখুঁতে ভাব থাকলে না দেখা উত্তম।কিন্তু আমার খুব ফেভারিট এনিম, এই ধরণের প্লটে ওয়ান অফ দা বেস্ট স্টোরি। সব মিলিয়ে রেটিং – ৩।

Captain Tsubasa: ফুটবল। আমার কাছে যেইপর্ব গুলা আছে তাতে অডিও আর ভিডিও মিলে না, মানে কথা আগে চলে আসে আর কি!!! সেই জন্য ২ পর্ব পড়ে দেখা হয় নাই। তবে ভালো প্রিন্ট থাক্লেও খুব সম্ভবত দেখতাম না। অনেকের অবশ্য ফুটবল নিয়ে খুব প্রিয় এই এনিমটা, কিন্তু আমার ভালো লাগে নাই,কারণ এইখানেও “over the moon” হিরো ক্যারেকটার, সে সবকিছুতেই পারফেক্ট, বিরক্তিকর। সব মিলিয়ে রেটিং – ২।

Chihayafuru: জাপানিজ কারুতা (এক রকমের কার্ড গেম, অনেক গুলা কবিতা মুখস্থ করতে হয়, স্মৃতিশক্তি টেস্ট টাইপ খেলা) নিয়া এনিম। খেলার সাথে সাথে অবশ্য ফ্রেন্ডশিপ এবং রোমান্স সাইডটা বেশ জোরালো। হালকা ধাঁচের এনিম, উপভোগ্য। প্রথম থেইকা খেলার রুলস সুন্দরভাবে ব্যাখ্যা কইরা গেসে। দেখলে ভালো, না দেখলেও সমস্যা নাই। সব মিলিয়ে রেটিং – ৫।

Eyeshield 21: আমেরিকান ফুটবল(রাগবি টাইপ) নিয়া এই এনিমটা। মাস্ট ওয়াচ, যদিও আর্ট স্টাইল হালকা পুরাতন ধাঁচের, তবে ওইটা আমলে না নিয়া দেইখা ফেলাটা জরুরি। সেইরকম স্টোরি এবং অনেকগুলা এক্সসাইটিং গেম। :):):) ১৪৫ এপিসোড, খেলা পুরাপুরি ব্যাখ্যা করার পাশাপাশি সব মেজর লীগগুলার খবর পর্যন্ত এনিমটায় দেওয়া। সব মিলিয়ে রেটিং – ৮।

Giant killing: উপরের প্রায় সব ফুটবল এনিম স্কুল লেভেল ফুটবল নিয়া, অনেক স্পেশাল মুভ, অনেক ড্রামাটিক ঘটনা। কিন্তু এইটা একটু ডিফারেন্ট। অনেকটা রিয়েলিটির টাচ আছে, স্ট্রেটেজিক ফুটবল নিয়া স্টোরি। Most of the time ভালো স্টোরিলাইনের এনিমের আর্ট স্টাইল খারাপ থাকে এই নীতি মাইনা যথারীতি আর্ট স্টাইল দুর্বল। তবে কাহিনী খারাপ না। সব মিলিয়ে রেটিং – ৬।

Ginga a kickoff: ফুটবল। আর্টস্টাইল ভালো, স্টোরি ডিসেন্ট। ভালো টাইম পাস এনিম। সব মিলিয়ে রেটিং – ৬।

Hajime no ippo: স্পোর্টস এনিমে আমার ফেভারিট লিস্টে 2nd best। বক্সিং নিয়ে কাহিনী। শুনে মনে হইতে পারে বক্সিং নিয়া ইন্টারেস্টিং কি হইতে পারে? কিন্তু এনিম দেখার পর ভুল ভাংবেই। অসাধারণ স্টোরি, এবং চরম ফাস্ট। প্রথম পর্ব দেখার পর একটানে সব পর্ব নামানোর এবং দেখার কাজ নন্সটপ চলছে। সব মিলিয়ে রেটিং – ১০।

Hungry heart wild striker: ফুটবল। স্টোরি এবং এনিমেশন চমৎকার। ধর তক্তা মার পেরেক – টাইপ এনিম, মানে ধরলে শেষ না কইরা উঠতে পারবেন না। ৫২ এপিসোড সুতরাং ঘটনা জমে ওঠার বেশ ভালো টাইম পাইছে। সব মিলিয়ে রেটিং – ৭।

Initial D: স্পোর্টস এনিমে আমার ফেভারিট লিস্টে নাম্বার ওয়ান। কার রেসিং নিয়ে এই এনিমটা। এইটা দেখার পর কার রেসিং এর সব মুভির কথা ভুইলা গেসি। না দেখা থাকলে পোস্ট পইরা সাথে সাথে এইটা দেখা শুরুর অনুরোধ রইল। ৪ সিজন, বেশ বড় এবং অসাধারণ কাহিনী, আর বেশী জোস এক্সসাইটমেন্ট এর একটা এনিম। সব মিলিয়ে রেটিং – ১০।

Kuroko no basuke: বাস্কেটবল। অনগোয়িং সিরিজ। শেষ হইলে স্পোর্টস এনিমের ফেভারিট লিস্টে ৩ নাম্বার স্পট দখল করব বইলা মনে হইতেছে।:) :) :) দুর্দান্ত কাহিনী এবং এনিমেশন স্টাইল। সব মিলিয়ে রেটিং – ৯।

One outs: বেইসবল, স্ট্রেটেজিক। ইন ফেক্ট, খেলার চেয়ে খেলার স্ট্রেটেজি পার্টটাই মেইন। অসাধারণ এনিম, মাস্ট ওয়াচ। সব মিলিয়ে রেটিং – ৭।

Prince of tennis: নামেই বুঝা যাইতেছে, টেনিস নিয়া এনিমটা। দেখতে গিয়া মেজাজ প্রচন্ড খারাপ হইছে। মেইন ক্যারেকটাররে এত বেশী জিনিয়াস আর এত বেশী গডলি দেখাইছে যে প্রথম ১০ পর্বের পর সব আগ্রহ হারাইয়া ফেলসি। সাথে আবার পুতুপুতু টাইপ প্রেম কাহিনী। টিনেজদের জন্য তৈরি কাহিনী। না দেখাটাই উত্তম। সব মিলিয়ে রেটিং – ২।

Slam dunk : বাস্কেটবল। কাহিনী ভালো, আর্ট স্টাইল ওল্ড । দেখলে ভালো, না দেখলেও চলবে। সব মিলিয়ে রেটিং – ৪।

রেটিংউয়াইজ এনিমগুলি –
1 Initial D
2 Hajime no ippo

3 Kuroko no basuke

4 Eyeshield 21

5 Area no kishi
6 Hungry heart wild striker
7 One outs

8 Giant killing
9 Ginga a kickoff

10 Aoki Dentusu shoot
11 Chihayafuru

12 Akagi
13 Slam dunk

14 Baki the grappler

15 Captain tsubasa
16 Prince of tennis

আজকে আপাতত এইটুকুই। আল্লাহ বাচাইয়া রাখলে এবং লেখার আগ্রহ পাইলে নেক্সট পর্ব যদি কোনোদিন লেখি তাইলে আরও কিছু স্পোর্টস এনিমের নাম দিব ইনশাল্লাহ। :) :)

তাহলে আর দেরি কেন? এখনই দেখা শুরু করে দিন এই এনিমগুলি। আর সবগুলা এনিমই অনলাইনে দেখার জন্য ক্লিক এইখানে করতে পারেন।

হ্যাপি এনিমিং। :) :)

আসেন এনিম দেখিঃ কি দেখবেন, কেন দেখবেন, কিভাবে দেখবেন- যারা এনিমের নামই কোনোদিন শোনেন নাই, কিংবা শুনলেও দেখেন নাই তাদের জন্য – ‘ A beginners guide to the magical world of anime’ লেখক- মো আসিফুল হক

২০১০ এর শুরুর দিকের কথা। ভার্সিটিতে ভর্তি শেষ কইরা আজাইররা ঘরে বইসা আছি। এক ফ্রেন্ড পেন্ড্রাইভ দিয়া কইল, “এইখানে একটা এনিম আছে। দেখিস।” কইলাম “এইসব পোলাপাইনের জিনিস দেইখা লাভ আছে? :|| :|| :|| ” ও কইল, ” কয়েক পর্ব দেইখা তারপর কইস।” এনিমটা ছিল “ডেথ নোট”।

যারা নিয়মিত এনিম দেখেন তারা তো বুঝতেই পারতেছেন তারপরের কাহিনী কি?!!! তারপর শুধুই ইতিহাস।:D:D:D:D এখনও ডেইলি বেসিসে এনিম দেখি। :):):)

প্রথমেই দেখা যাক এনিম কি?
এনিম, এনিমেশন, কার্টুন – সব গুলো অফিশিয়ালি মোটামুটি একই জিনিস মিন করে। তবে এদের ব্যাবহারে বেশ কিছু পার্থক্য আছে। নরমালি জাপানিজ এনিমেশনকে এনিম বলা হয়। এনিমেশন মুভি এবং কার্টুন এর সাথে এর মুল পার্থক্য বাকি দুইটা বেশ “childish” যেখানে এনিমের থিম এবং “target audience” বেশ বিস্তৃত।

এনিম নিয়া অনাগ্রহের কারন এবং জবাব-

এনিম নিয়া প্রথমেই যেই কথাটা শোনা যায় এইটা নাকি বাচ্চাদের জন্য তৈরি।শুরুতে আমারও এই ধারণা ছিল এবং প্রথম এনিম দেখার পর প্রবলভাবে সেই ধারণা পালটায়। সুতরাং যাদের এই ধারণা আছে তারা কষ্ট করে শুরুতে “ডেথ নোট” দেখেবেন। এইটা দেখার পরও যদি কেউ বলেন এনিম বাচ্চাদের জিনিস তাইলে একটাই কথা বলার আছে,” আপনার বড়দের জিনিস এখনও দুনিয়ায় তৈরি হয় নাই। অপেক্ষায় থাকেন।B-)B-)B-)

২য় আরেকটা সমস্যা ভাষা সমস্যা। এনিমে জাপানিজ ভাষায় কথা কয়। জাপানিজ তো বুঝি না। সমস্যা নাই। আমরা ৯৫% বাঙালি ইংলিশ মুভি সাবটাইটেল দিয়া দেখি। সাবটাইটেল ছাড়া একটা মুভিও দেখা হইত না। এইখানেও সেইম কেস। সাবটাইটেল আছে, সো নো চিন্তা।

এখন আসেন কি দেখবেন, কেন দেখবেন? :-& :-& :-& :-&
আপনি যদি এনিম জগতে একদম নতুন হন এবং “বাচ্চাদের জিনিস” জাতীয় বাজে ধারণা না থাকে তাইলে নারুতো দিয়া শুরু করতে পারেন। এইটার কাহিনীতে মোটামুটি কমেডি, ফাইট, রোমান্স থেইকা শুরু কইরা সবই আছে। দেখা শেষ হইলে অটোই পরের পার্ট মানে নারুতো শিপ্পুডেন দেখা শুরু করবেন এইটা সিউর।:P:P:P

কি কইলেন? নারুতো দেখছেন? এখন এই টাইপ অন্য কিছু খুজতাছেন? তাইলে মনের আনন্দে ওয়ান পিস, ব্লিচ দেখতে পারেন। কোন অংশেই হতাশ হইবেন না।

“ধুর মিয়া !!! খালি সুপার পাওয়ার জাতীয় এনিমের নাম কইতাছেন কেন? আর কোন টাইপ এনিম নাই?” থাকব না কেন? কি দেখবেন? “ধরেন গিয়া খেলাধুলা নিয়া কিছু নাই?” অবশ্যই আছে। সব রকম খেলা ধুলাই আছে। এখন তো ইউরো কাপ চলে, ফুটবল নিয়া দেখতে চাইলে “Aoki Densetsu Shoot!”, “Hungry Heart”,”Captain Tsubasa” দেখতে পারেন। “ধুর, ফুটবল ভাল লাগে না। অন্য কোন খেলা নাই?” টেনিস ভাল লাগ্লে “prince of tennis” , বাস্কেটবল ভাল লাগলে “Basquash” দেখেন।

“নারে ভাই !!! এগুলা দেখুম না, কার রেসিং এর মুভি দেইখা আর কিছু ভাল লাগে না। কার রেসিং নিয়া কিছু থাকলে ভাল হইত !!!/:)/:)/:)“। চিন্তার কিছু নাই। “initial D” দেখেন, আশা করি মুভিতে কি দেখছিলেন ভুইলা যাইবেন।

” আমি আবার বক্সিং ভালা পাই। আমার জন্য কিছু নাই?” থাকব না কেন? “hajime no ippo” দেখছেন? সবার জন্য সাজেশন রইল। খেলাধুলা ভাল লাগলে এইটা ভাল লাগবই।

“আমি আবার এইসব বাইরে বাইর হইয়া খেলাধুলা করি না। কার্ড খেলি দুর্দান্ত। ওই টাইপের কোন এনিম নিশ্চয়ই নাই?” হে হে, আছে আছে। “akagi” আর “saki” দেখছেন? যদিও কার্ড না, মাহজং নিয়া এনিম, তয় একই জিনিস। আমরা কার্ড খেলি আর জাপানিজরা মাহজং খেলে। দুইটা এনিমের গেম্বলিং পার্ট গুলা বেশী জোস।

“ধুর মিয়া !!! সেই কখন থেইকা খালি খেলাধুলা নিয়া আলোচনা করতাছেন !!!X(X(X( আর কিছু নাই নাকি? আমি মনে করেন সামুরাই বা সোরড ফাইট ভালা পাই। এইরকম কিছু আছে নাকি?” “Rurouni Kenshin” দেখেন, ভাল লাগবই।

“এত কিছু আছে রোমান্টিক টাইপ কোন এনিম নাই?” আছে আছে। এনিমের আলাদা সেকশনই আছে “হারেম” নামে। আমি অবশ্য এই টাইপ এনিম সতর্কতার সহিত এরাইয়া চলি। কেউ দেখতে চাইলে “harem anime” লেইখা গুগলে সার্চ দিলে দুনিয়ার এনিমের নাম পাইবেন।

“সবই তো কইলেন। ফ্যান্টাসি টাইপ জিনিসপত্র তো মাঝে মাঝে দেখতে মুঞ্চায়। কি করা?” “ah my goddes” আর “twelve Kingdoms” দেখেন।

” কয়দিন আগে শারলক হোমস টিভি সিরিজটা দেখলাম। খুব ভাল লাগছে। এই টাইপের কিছু আছে নাকি?” “Detective Conan” দেখেন, গোয়েন্দা টাইপ আছে, তবে ভুলেও শারলক হোমসের সাথে তুলনা করতে যাইয়েন না, ওইটা বেশী জোস জিনিস।

“সবই তো কইলেন, কিন্তু পামু কই সেইটা তো কইলেন না!!!” এইখানে বলা সব এনিমইএইখানে পাইবেন। আমি এইখান থেইকা আইডিএম দিয়া নামাইয়া দেখি।

বহুত টাইপই তো কইলাম। আরও বহু আছে। দেখা শুরু করেন, আস্তে আস্তে নিজেই জান্তে পারবেন। শুরু করাটাই কষ্ট, একবার শুরু করলে দেখবেন কি জোস জিনিস। :):):):)

হ্যাপি এনিমিং !!!!