লার্নিং কানজি উইথ বাকারিন সামা – ত্রয়দশতম পাঠ

আজকের প্রথম কানজি “inside” এর কানজি! উচ্চারণ হল “উচি/নাই”

এইবার এই কানজি রিলেটেড কিছু শব্দ শিখাই:

“information” এর জাপানিজ হল “আন নাই”
“নাই শো” মানে হল “secret/confidential/privacy”, “হিমিতসু” মানেও সিক্রেট
“নাই কাকু” – cabinet
এগুলাতে “নাই” এর জায়গায় এই কানজি বসে

“উচিকি” মানে হল “shy”, এখানে “উচি” এর জায়গায় এই কানজি বসে।

কোন জিনিস/কেউ যদি কোন কিছুর ভিতরে থাকে যেমনঃ “বক্সের মধ্যে”(inside of a box) এটার জাপানিজ হবে “হাকো নো উচি” (“হাকো” মানে বক্স), এসব জায়গায় inside এর জায়গায় এই কানজি বসে আর উচ্চারণ হবে “উচি”।

আর এই কানজি মনে রাখার জন্য একটা ছবি দিলাম: একজন প্লেয়ার গোল দেয়ার জন্য ডি বক্সের মধ্যে ঢুকে গেছে, এইটার সাথে কিছুটা মিল আছে পাশের কানজির সাথে।

এরপরের কানজি “outside” এর কানজি, উচ্চারণ গাই/গে/সোতো/হোকা।

এখন কিছু উদাহরণ দেই

কোন কিছুর বাইরে বুঝাতে “সোতো” জিনিসটা ইউজ হয় অনেক, যেমনঃ “স্কুলের বাইরে” – “গাক্কো নো সোতো দে”

“wait outside the school – গাক্কো নো সোতো দে মাতসু”

আরেকটা উদাহরণ দেই, “let’s play outside – সোতো দে আসোবু”। এসব ক্ষেত্রে “সোতো”এর জায়গায় এই কানজি টা বসে।

এখন একটা পরিচিত উদাহরণ দেই “foreigner”, এটার জাপানিজ সবাইই জানে মোটামটি: “গাইকোকুজিন” (সংক্ষেপে “গাইজিন”ও বলে) আর “foreign” এর জাপানিজ “গাইকোকু”, এসকল ক্ষেত্রে “গাই” এর জায়গায় এই কানজি বসে। “গাই” মানে বুঝাইছে “outside”, “কোকু” মানে হল “country”, “জিন” হল “মানুষ”। “outside country” থেকে আসা মানুষ যেহেতু “foreigner” এই জন্য এই ৩ টার কানজি(“outside,country,person”) পাশাপাশি বসলে “foreigner” বুঝাই আর আর ১ম ২ টার কানজি(“outside,country”) পাশাপাশি লিখলে “foreign” বুঝায়। মোটামটি এতটুকুই আমার জ্ঞান এই কানজি সম্পর্কে।

লার্নিং কানজি উইথ বাকারিন সামা – দ্বাদশতম পাঠ

আচ্ছা কানজির লেসনে ১মে সংখ্যার কানজি শিখাইছি , তারপর nature related কানজি শিখাইছি, তারপর body related কানজি শিখাইছি। আজকে থেকে direction related কানজি শিখাব।

আজকে direction related ১ম কানজি হল “up” এর কানজি। এটার উচ্চারণ অনেকগুলা আছে, জৌ/শৌ/কামি/উএ/উওয়া/আগারু/নোবোরু। আর মিনিং হল up/top/above/on/over

কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে বুঝাই এগুলা। “তসুকুএ নো উএ” – ডেস্কের উপর (on the desk) – এখানে “উএ”র জায়গায় এই কানজিটা বসে।

“ডি গ্রে ম্যান” এর ১ম এন্ডীং সং “snow kiss” আমার অনেক পছন্দের আর এই গানের একটা লাইন সবসময় মাথার মধ্যে ঘুরে “মিজুউমি নো উএ আরুইতা নো WONDERFUL VIEW” (লেকের উপরের সুন্দর দৃশ্য)। এখান থেকেই ১ম এই শব্দটা শিখছিলাম আমি! এইগান শুনে দেখতে পারেন অনেক সুন্দর।

“জৌ জু” – to be good at something (upper hand) এখানে “জৌ” এর জায়গায় এই কানজি টা বসে। এখানে “up” আর “hand” এর কানজি পাশাপাশি বসে।

“তোশি উএ – older/ old in years”

“the first half of the year/first half” এটার জাপানিজ হল “কামি হান কি”, এখানে up, half, period এই ৩ টার কানজি পাশাপাশি বসে। “কামি” এর জায়াগায় “up” এর কানজি বসে।

“the price goes up” – কাকাকু গা আগারু। “the sun rises” – হি গা নোবোরু।

“coat/jacket” – উওয়াগি। জামার উপরে দিয়ে পড়ে এই জন্য বলে, “উওয়া” এর জায়গায় “up” এর কানজি বসে, আর “গি” মানে হল “suit/clothing”.

এরপরের কানজি “down” এর কানজি, উচ্চারণ কা/গে/শিতা/শোমো/মোতো, আর মিনিং হল under/bottom/down/below.

“কুতসু শিতা” মানে “মোজা”, জুতার নিচে পড়ে বলে “shoe”র কানজি আর “below”এর কানজি পাশাপাশি বসলে “মোজা”(socks) বুঝায়। এখানে “কুতসু” মানে হল “shoe”, আর “শিতা” মানে হল “below”.

“under the blue sky” এর জাপানিজ হল “আও সোরা নো মোতো দে “, এখানে “মোতো” মানে “under” বুঝায়ছে! এখানে “মোতো”র জায়গায় এই কানজি বসে!

“চিকা” মানে “underground/basement”, এখানে “কা”এর জায়গায় এই কানজি টা বসে।

“শিমো হান কি” মানে “second half of the year”, “কামি হান কি” মানে যেমন বছরের ১ম অর্ধেক বুঝাইত তেমনি “শিমো হান কি” মানে পরের অর্ধেক বুঝাইছে। “কামি” এর জায়গায় “up” এর কানজি বসত, আর এখানে “শিমো” এর জায়গায় “down” এর কানজি বসে।

 

এরপর ২ টা কানজি একসাথে শিখাব, “বাম-ডানের” কানজি “হিদারি-মিগি”

“হিদারি” মানে হল “বাম (left)” আর “মিগি” মানে হল “ডান (right)”

কিছু উদাহরণ দেই, যেমনঃ

“হিদারি তে – বাম হাত” (“left” আর “hand” এর কানজি পাশাপাশি লিখে এখানে), “মিগি তে – ডান হাত” (“right” আর “hand” এর কানজি পাশাপাশি লিখে এখানে)

“হিদারি আশি – বাম পা” (“left” আর “leg” এর কানজি পাশাপাশি লিখে এখানে), “মিগি আশি – ডান পা” (“right” আর “leg” এর কানজি পাশাপাশি লিখে এখানে)

একই ভাবে “হিদারি মে – বাম চোখ”, “মিগি মে – ডান চোখ”, “হিদারি ও মিরু” – বামে দেখ (look left), মিগি ও মিরু – ডানে দেখ (look right)

“হিদারি”র কানজির আরও একটা উচ্চারণ আছে, “সা”। “সাসেন” মানে হল অবনতি(অবন্তী না 😛 )/অবনমন/degradation, “সাইয়োকু”মানে হইল “left wing”, “সা সেতসু” মানে হল “turn right”. এসব ক্ষেত্রে “সা” এর জায়গায় “left” কানজি বসে।

“মিগি”র কানজির আরও উচ্চারণ আছে “উ/ইউউ”, “উ সেতসু” মানে হল “turn right”, “উ সেন” মানে হল “right handed”, এখানে “উ” এর জায়গায় “right” এর কানজি বসে।

আজকের শেষে শিখাব “middle” এর কানজি, জাপানিজ উচ্চারণ হল “নাকা/চুউ” আর মিনিং “inside/middle/within/center/during”

খুবই কমন একটা উদাহরণ হল “চুউ গাক্কৌ”। আনিমের মধ্যে তো “এলিমেন্টারি স্কুল”, “জুনিয়র হাই স্কুল”, “হাই স্কুল” এই ৩ টাইপের স্কুল নাম শুনছি সবাই, এই ৩ টার মধ্যে “এলিমেন্টারি স্কুল” সবার আগে, “হাই স্কুল” সবার পরে আর “জুনিয়র হাই স্কুল” মাঝে পড়ে। স্কুলের আগে মিডিলের কানজি বসাইয়া দিলে “junior high school” হয়ে যায় আরকি।

“ইএ নো নাকা” – “বাড়ির মধ্যে”, “ইএ” মানে “house”, আর “নাকা” মানে এখানে “inside” বুঝাইছে। আবার “হেয়া নো নাকা” মানে “রুমের মধ্যে”, “হেয়া নো চুউঔ” – “center of a room”, “নাকা ও হাইরৌ” – “let’s go inside” (হেয়া মানে রুম)। এখানে “নাকা/চুউ” এসব জায়গায় এই কানজি টা বসে।

“বেন কিঔ চুউ” – “while studying/in the middle of studying”, এখানেও “চুউ” এর জায়গায় এই কানজি বসে।

লার্নিং কানজি উইথ বাকারিন সামা – একাদশতম পাঠ

আজকের প্রথম কানজি “হাড্ডি”র কানজি, “হাড্ডি/bone” এর জাপানিজ “কোতসু/হোনে/বোনে”

ব্রুক হইল বোনে সামা 😛

হোনে ও ওরু – break the bone
কোতসু জুই – bone marrow(অস্থি মজ্জা)
গেন কোতসু – fist (কেন মানেও fist তবে কানজি আলাদা)
আগো বোনে – jaw bone (চোয়ালের হাড়)

এখানে যে সকল জায়গায় “কোতসু/হোনে/বোনে” আছে সেখানে এই কানজি টা বসে। আর মনে রাখার সুবিধার জন্য পাশের ছবিটা দেয়া হল।

 

এবারের লেসনে আছে রক্তের কানজি। উচ্চারণ হল “কেতসু/চি”, “চি” মানে রক্ত। আনিমে যারা দেখে মোটামটি সবারই জানার কথা।আরও একটা উচ্চারন আছে “জি”।

আর যারা সানজিরে চিনে তারা “nose bleed” দেইখা দেইখা অভ্যস্ত। খালি সানজি না যে কোন হেন্তাই ক্যারেক্টারই এই কাম করে। ড্রাগন বল যেহেতু আমার দেখা ১ম আনিমে মাস্টার রোশির nose bleed দেখে হাসতে হাসতে গড়াগড়ি দিছিলাম :)) (বেচারা বুলমা :P)

আচ্ছা এখন বলি “nose bleed” এর জাপানিজ কি? জাপানিজ হল “হানাজি” (নাকের কানজি শিখানোর সময় মনে হয় শিখাইছিলাম এটা মনে নাই আবার বললাম তাই)। আচ্ছা তাইলে নাকের কানজি আর রক্তের কানজি পাশাপাশি লিখলেই হয় nose bleed, এখানে “জি” এর জায়গায় রক্তের কানজি বসে।

“bleeding” এর জাপানিজ হল “সুককেতসু” এখানে “কেতসু”র জায়গায় এই কানজি টা বসে। এখানে exit আর blood এর কানজি পাশাপাশি বসে।

এরপর শিখাব “hair” এর কানজি, উচ্চারণ মৌ/কে/গে।

“কামি নো কে” মানে হল চুল (মাথার), মাথার চুলের জাপানিজ কামিনোকে। কামি টার উচ্চারণ মাঝে মাঝে গামিও হয়, ওয়ান পিসের শাঙ্কসরে যেমন আকাগামি শাঙ্কস বলে ওর চুল লাল বলে।

আবার “আকা গে” মানেও “লাল চুল/red hair”
“হানা গে” মানে “nose hair”, এই কানজিটার আরও কিছু ইউজ আছে যেমন blanket এর জাপানিজ মৌফু। এখানে মৌ এর জায়গায় এই কানজি বসে।

 

শেষে শিখাব “power” এর কানজি, “চিকারা” মানে “পাওয়ার/শক্তি”। এইটা সবারই পারার কথা। আরও কিছু উচ্চারণ আছে – রিকি (riki) রিয়োকু (ryoku)

এই কানজি রিলেটেড কিছু শব্দ শিখাই এখন। “নোরিয়োকু” মানে হল “ability” (সামর্থ্য/ক্ষমতা)। এখানে “রিয়োকু” এর জায়গায় এই কানজি টা বসে। ওয়ান পিস যারা দেখছে তারা নিশ্চয় “নোরিয়োকুশা” কথাটা অনেক শুনছে, ডেভিল ফ্রুট উইজ করার এবিলিটি যাদের আছে তাদের এইটা বলে। Devil fruit ability user সংক্ষেপে বলে ability user/esper এটার জাপানিজ হইল “নোরিয়োকুশা”। Tokyo ESP নামক আনিমের মধ্যেও esper দেরকে নোরিয়োকুশা বলে!

এবার আসল “দোরিয়োকু”। দোরিয়োকু হইল “effort”, এখানেও “রিয়োকু”র জায়গায় এই কানজি টা বসে।

“চিকারা জুয়োই” মানে হইল powerful, “রিকিগাকু” মানে হইল “dynamics” এখানে “রিকি”র জায়গায় এই কানজি টা বসে।

কারাদা (body) রিলেটেড কানজি এই কয়টাই পারি মোটামটি। এরপর direction রিলেটেড কানজি শিখান শুরু করব।

লার্নিং কানজি উইথ বাকারিন সামা – দশম পাঠ

দোকি দোকি কোকোরো নিয়া আজকে আমি কোকোরোর কানজি শিখাতে বসলাম

উচ্চারণ হইল “কোকোরো/শিন”, মিনিং হইল “heart/mind”। “কোকোরো” মানে হইল “হৃদয়/মন”।২-১ টা উদাহরণ দেই।

কোকোরো ও কিমেতা-i have made up my mind

“শিনজো” মানে হল “heart” (হৃদপিণ্ড আর কি)

“আনশিন” মানে হইল “relief/peace of mind”

“শিনরি” মানে “psychology”

“দেশপ্রেমের” জাপানিজ হইল “আইকোকুশিন”, “ভালোবাসা”, “দেশ” আর “হৃদয়” এই ৩ টার কানজি পাশাপাশি বসে তখন।

 

এরপরের কানজি নাকের কানজি, উচ্চারণ “হানা/বি” (এটা ফুলের হানা না, আবার “হানাবি” মানে কিন্তু “fireworks”)। অনেকে “হানা” শব্দ টা গোলমাল করে ফেলে। আবারও বলি, নাক আর ফুল দুইটার জাপানিজের উচ্চারণই “হানা”, কিন্তু কানজি আলাদা। কানজি দেইখা বুঝা যায় কোনটা নাক আর কোনটা ফুল।



উসপরে কিন্তু অনেকেই “নাগা হানা কুন” বলে 😛

“হানাজি” মানে “nosebleed”, এখানে “নাক” আর “রক্তের” কানজি পাশাপাশি বসে

“সর্দি”র জাপানিজ হইল “হানামিজু”, এখানে “নাক” আর “পানি”র কানজি পাশাপাশি বসে।

“হানা গা তাকাই” মানে “to be proud”.

কানজি টা মেলা কঠিন লিখা, পাশে এক খান ছবি দিছি বুঝার সুবিধার্থে

 

এবার আমি সবাইরে নিকুর কানজি শিখাব। নিকু মানে কি জিনিস তাহা মনে হয় আমি এবং লুফির কল্যাণে সবাই জানে 😛 তাও কই meat/flesh

নিকু রিলেটেড কিছু শব্দ শিখাই যেখানে এই কানজি ইউজ হয়…

কিননিকু – muscle
বুতানিকু – pork
গিওনিকু – গরুর নিকু
নিকু গান – খোলা চক্ষু (naked eye)
হিনিকু – irony/ironic

যা যা কইলাম তাহার মধ্যে যেখানে যেখানে নিকু আছে এই কানজি বসে। নিকুর কানজি দেখতে কেমন এবং তাহা কেমনে আইছে ছবির মাধ্যমে দেখান হল।

 

সবশেষের কানজি “দাঁতের” কানজি, সুয়ারেজের ফ্যাভারিট অঙ্গ দাঁত। এই কানজি টার উচ্চারণ হল “শি/হা”।

এর কিছু প্রয়োগ দেখাই উদাহরণ দিয়ে,

“হা ই শা” – dentist, “হা মিগাকি” – toothpaste, “হা ও মিগাকু” – brush your teeth. এখানে “হা” এর জায়গায় এই কানজি টা বসে।

“শিকৌ” – dental plaque, এখানে “শি” এর জায়গায় এই কানজি টা বসে।

লার্নিং কানজি উইথ বাকারিন সামা – নবম পাঠ

সংখ্যার কানজি আর ন্যাচারের কানজি দেয়া শেষ (আমার পারার মধ্যে আর কি 😛 )

আজ শরীরের অঙ্গপতঙ্গ রিলেটেড কানজি দেয়া শুরু করুম…

চোখের কানজি “মে”, কোন কোন জায়গায় “মোকু”ও উচ্চারণ হয়।

“মে” মানে হল চোখ, মোকুতেকি মানে হল purpose/goal, এখানে মোকুর জায়গায় এই কানজি বসে।

নারুতোর মধ্যে নিদাইমে হোকাগে,সানদাইমে হোকাগে এইগুলার “মে” জায়গায় চোখের কানজি বসে।

তারপর নিকাইমে মানে হল 2nd time, সানকাইমে মানে 3rd time, এ ইসব ক্ষেত্রে “মে” র জায়গায় চোখের কানজি বসে।

 

এরপরের কানজি “কান” এর কানজি, উচ্চারণ হল “মিমি” মাঝে মাঝে “জি” ও ইউজ হয়।
কান ছাড়াও “hearing” এর কানজি হিসেবেও ইউজ হয়।



নরমালি “মিমি” মানে “কান”। তারপর “হাতসুমিমি” মানে হল ১ম বার কোন কিছু শুনা, to hear something for the 1st time.

“মিমি গা তোওই” মানে হল “poor hearing/hard of hearing”। এক খান সেন্টেন্স এর উদাহরন দেই, “ওয়াতাশি ওয়া মিমি গা তোওই” মানে হইল “i dont hear very well”.

মনে রাখার এবং লিখার সুবিধার্তে আরেক খান ছবি দিলাম:

 

এখন মুখের কানজি। Mouth(মুখ) এর কানজি হল কুচি/কোউ/গুচি।

কুচি মানে হল মুখ, কুচি/গুচি মানে opening ও বুঝায়।

ইরিগুচি মানে হল entrance, এইটা লিখার সময় enter আর mouth এর কানজি পাশাপাশি লিখে। দেগুচি মানে হল exit, এইটা লিখার সময় leave আর mouth এর কানজি পাশাপাশি লিখে।

জিনকোউ মানে হল population, এইটা লিখার সময় মানুষ আর মুখের কানজি পাশাপাশি বসে।

 

এরপরের কানজি হল জিহ্বার কানজি, এটার উচ্চারণ হল শিতা/জেতসু।

“শিতা” মানে হল “tongue”, “শিতাসাকি” মানে “tip of the tongue” তারপর “শিতা ও কামু” মানে “bite the tongue”.

“জেতসুসেন” মানে “war of words”

 

এবার আসছে “মাথা”র কানজি, উচ্চারণ “আতামা/জু/তোউ”।

“আতামা” মানে হইল “মাথা”। লুফি অবশ্য “বাকা সং” এর মধ্যে “আতামা” রে “আত্তামা” বানায়ে দিছিল।

আত্তামা পকা পকা আহো বাআআআআ~কাআআআআআআ~ :3

“আতামা গা ওয়ারুই” মানে হল মাথায় বুদ্ধি কম, “stupid” বুঝাই আর কি 😛

“hood” এর জাপানিজ হইল “জুকিন”, এখানে “জু” এর জায়গায় মাথার কানজি বসে। তারপর “জুতসুউ” মানে হইল “headache”, এখানে “জু” এর জায়গায় এই কানজি বসে। তারপর “ইশি আতামা” মানে হইল “hard headed person (stone head)”, এখানে stone আর head এর কানজি পাশাপাশি বসে। তারপর আনিমে মধ্যে অনেক সময় দেখা যায় মাথায় ব্যথা পাইলেই বলে “আতামা ইতাই”

এইটার কানজি টা লিখা একটু কঠিন

 

 

 

এরপরের কানজি “হাত” এর কানজি, উচ্চারণ হল “তে/শু/জু”।

“তে” মানে “hand/arm”

“কারাতে”র কানজি লিখার সময় ২ টা কানজি পাশাপাশি লিখে একটা “কারা” এর কানজি আরেকটা “তে”র কানজি। “কারাতে” মানে এখানে “empty hand” বুঝায়। “কারাতে” খালি হাতে আত্মরক্ষার একটা কৌশল বলে এই ২ টা কানজি দিয়ে “কারাতে” বুঝায় (“কারাতে”র কথা “sky” এর কানজি শিখানোর সময় বলছিলাম)।

“আকুশু” মানে “handshake”, এখানে “শু”এর জায়গায় হাতের কানজি বসে।

“তেগামি” মানে “চিঠি”, এখানে “তে” র জায়গায় এই কানজি টা বসে।

“Surgery”র জাপানিজ হইল “শুজুতসু”, এখানে “শু”র জায়াগায় এই কানজি টা বসে।
তারপর “procedure” এর জাপানিজ “তেজুন”…এখানে “তে”র জায়াগায় এই কানজি টা বসে….

আর লেখার কৌশল নিচের ছবিতে দেখানো আছে:

 

আজকের শেষ কানজি “পা” এর কানজি, উচ্চারণ আশি/সোকু।

আশি মানে leg/foot

তে-আশি = হাত-পা
মিগি আশি – ডান পা
হিদারি আশি – বাম পা

মানজোকু মানে satisfaction, এখানে জোকুর জায়গায় এই কনজি টা বসে।

এই কানজি টার আরও একটা মিনিং আছে “enough”, তখন উচ্চারণ হয় “তারেরু”। একটা উদাহরণ দেই:

মিজু গা তারিনাই = not enough water

লার্নিং কানজি উইথ বাকারিন সামা – অষ্টম পাঠ

আজকের প্রথম কানজি “sound” এর কানজি, উচ্চারণ হল ওন/নে/ইন/ওতো।

নারুতোর মধ্যে হিডেন সাউন্ড ভিলেজ ছিল। জাপানিজ হল ওতোগাকুরে, এখানে ওতোর জায়গায় এই কানজি বসে।

তারপর মিউজিকের জাপানিজ হল ওনগাকু, হাতসুওন মানে pronunciation, নেইরো মানে হল tone (মে বি)।

এইগুলাতে ওন/নে এর জায়গায় এই কানজি বসে। সাউন্ড রিলেটেড মোটামটি সব কিছুতে এই কানজি টা ইউজ হয়।

এই কানজি টা লিখার স্টাইল মনে রাখার জন্য এক জায়গায় যেটা দেখছিলাম সেটা নিচের ছবিতে দিয়ে দিলাম:

 

 

এরপরের কানজি টাইমের কানজি, উচ্চারণ হইল জি/তোকি।

জিকান মানে টাইম/আওয়ার, যে কোন সংখ্যার কানজির পাশে এই কানজি টা বসালে কয়টা বাজে সেটা বুঝায়। যেমন তিনের কানজির সাথে টাইমের কানজি বসালে বুঝায় ৩ টা বাজে, তারমানে সানজি মানে 3 o’clock, একই ভাবে নিজি মানে 2 o’clock
জি দিয়ে ঘণ্টা বুঝায় আসলে এখানে, যদি বলতাম ৩ টা ৫ বাজে তাইলে হইত সানজি গোফুন।

তারপর তোকি দোকি মানে sometimes, জিদাই মানে এরা, তোকেই মানে clock, তো/তোকি/জি এইসব জায়গায় এই কানজি টা বসে এইগুলাতে।

নান জি দেসু কা? মানে হইল কয়টা বাজে?

 

এরপর ২টা nature-এর কানজি। ১মটা আকাশের কানজি, উচ্চারণ হল “সোরা/জোরা/কারা/কুউ”। মিনিং হইল “sky/air/empty”(এইগুলার রিলেটেড জায়গায় বসে আর কি)।

২য় টার উচ্চারণ হল “তেন/আমা”, মিনিং হল “sky/heaven”(এইগুলার রিলেটেড জায়গায় বসে আর কি)।

কোনটা কোন জায়গায় বসে সেটা কিছু উদাহরন দিয়ে বুঝাই। শুধু আকাশ বললে ১ম টা দিয়ে লিখে, উচ্চারণ হয় “সোরা”। মাঝে মাঝে কোথাও “জোরা”ও শুনছি।

“কারাতে” র কানজি লিখার সময় আকাশের কানজি(১ম টা) আর হাতের কানজি পাশাপাশি লিখে। কারা মানে তখন বুঝায় empty আর তে মানে hand. কারাতে তো এক ধরনের মার্শাল আর্ট আমরা সবাই জানি, যেটা কিনা কোন weapon ছাড়া পুরাই খালি হাতে করে। সোজা বাংলায় অস্ত্রপাতি ছাড়া খালি হাতে আত্মরক্ষার জন্য মারামারি হইল কারাতে। এই জন্য empty আর hand এর কানজি পাশাপাশি লিখে কারাতে বুঝায়।

তারপর “কুউকি” মানে মানে হল “air” (atmosphere)। এখানে কুউ এর জায়গায় ১ম কানজি টা বসে (কাজে মানেও বাতাস), তারপর “airport” এর জাপানিজ হইল “কুউকোউ”। এখানে কুউ এর জায়গায় ১ম কানজি টা বসে।

আমার সবথেকে প্রিয় ক্যারেক্টার “গোকু”র নামের কানজি লিখার সময় “কু” র জায়গায় ১ম কানজি টা বসে।

১ম টা সম্পর্কে এইটুকই জানি(ভুল হইতেও পারে নট শিওর :P)…এবার ২ নাম্বার টার উদাহরন দেই 🙂

“তেনগোকু” মানে হল “heaven”, “তেনজো” মানে “ceiling”, তেনসাই মানে “genius”, তেনকি মানে weather, সব কয়টাতেই “তেন” এর জায়গায় ২য় টা বসে।

“আমা নো গাওয়া” মানে হল “milky way”, এখানে “আমা”র জায়গায় এটা বসে।

ওয়ান পিসের মধ্যে “তেনরিউবিতো” ছিল, celestial dragon (heavenly dragon folk) আর কি। ওইখানে তেনের জায়গায় এই কানজি বসে, আর তার সাথে ড্রাগনের কানজি আর মানুষের কানজি এই ৩ টা কানজি পাশাপাশি বসে।

মোটামটি এইটুকই পারি, বেশি কিছু আর জানিনা। Nature related kanji এখানেই শেষ, এরপর থেকে direction related kanji দেয়া হবে।

লার্নিং কানজি উইথ বাকারিন সামা – সপ্তম পাঠ

আজকে প্রথম কানজি “নদী”র (river) কানজি, কাওয়া/গাওয়া/সেন

এমনিতে “কাওয়া” মানে “নদী”/”river”।

“কাসেন” মানে হইল “rivers” (সকল ধরনের নদীর জন্য জেনারেল টার্ম হিসেবে এটা ইউজ করে), এই খানে “সেন” এর জায়গায় এই কানজি টা বসে।

“ও গাওয়া” হইল stream (small river), এটার কানজি লিখার সময় small এর কানজি আর river এর কানজি পাশাপাশি লিখে।

তারপর “কাওয়াগিশি” মানে হইল “riverbank”, এইখানেও river এর জায়গায় এই কানজি টা ইউজ করা হয়।

উপরের ছবি ২ টা থেকে নিশ্চয় বুঝা যাইতেছে নদীর কানজি টা কীভাবে আসছে, আর এই কানজি টা মনে রাখাও অনেক ইজি।

এরপরের কানজি stone এর কানজি, উচ্চারণ হল সেকি/ইশি/শাকু।

এমনিতে ইশি মানে হল stone(পাথর), তারপর ইনসেকি মানে হল meteorite। তারপর কাসেকি মানে হল fossil, তারপর জিশাকু মানে হল magnet। হোসেকি মানে হল jewel, এখানে সেকি/ইশি/শাকু জাতীয় যত শব্দ আছে সব জায়গায় এই কানজি টা বসে।

Magnet এর কানজি লিখার সময় চৌম্বক আর পাথরের কানজি পাশাপাশি লিখে, তারপর jewel এর কানজি লিখার সময় treasure আর stone এর কানজি পাশাপাশি লিখে।

সেক্কেন মানে হল soap, এইখানে কেনের সামনে এই কানজি টা বসে। তারপর stone আর oil এর কানজি পাশাপাশি লিখলে বুঝাই petroleum, উচ্চারণ হল সেকিইউ। ইউ/আবুরা মানে হল oil, এরকম পাথর টাইপের যত কিছু আছে সব জায়গায় ই এই কানজি টা বসে।

সেকি শব্দ টা রুরোনি কেনশিনের মধ্যেও এক জায়গায় ছিল। সাগারা সানোস্কে ছোটবেলায় সেকিহোতাই (sekiho army) নামে একটা গ্রুপের সাথে ছিল, তবে এইখানে সেকির জায়াগায় এই কানজি টা ইউজ করত কিনা মনে নাই।

একটা পাথরের উপরে একটা আর পাশে একটা স্কেল ধরলে যেরকম দেখাই সেইরকম করে এই কানজি টা লিখতে হয় অনেক টা।

 

এখন একখান টাকা পয়সাওয়ালা কাঞ্জি দেই 😛

এই কানজি টার উচ্চারণ হল কিন/কানে/কোন/গোন/কানা, সোনা/টাকা পয়সা/মেটাল এই টাইপের জায়গায় এই কানজি টা ইউজ হয়।

“ওকানে” মানে হইল “money”..এইখানে “কানে”র জায়গায় এইটা বসে…

“কিন” মানে হইল “সোনা”, “কিনজোকু” মানে হল “মেটাল”। তারপর “শোকিন” মানে হল “prize/award/reward”, তারপর “কানাকে” মানে “metallic taste”, কিনইউ মানে হল finance
এইসব গুলা জায়গায় কিন/কানে/কানা জাতীয় সকল ক্ষেত্রে এই কানজি বসে।

নিচের ছবি দেখে বুঝা যাইতেছে এই কানজি টা ক্যামনে আসছে

 

শেষের কানজি গাছের কানজি, উচ্চারণ মোকু/বোকু/কি। এটার মিনিং হইল tree/wood

কি মানে হইল গাছ। রিঙ্গো নো কি মানে হইল আপেল গাছ, মাতসু নো কি মানে পাইন গাছ।
তারপর কি নোবোরু মানে হইল tree climbing, তারপর মোকুজাই মানে হইল wood

তারপর civil engineer এর জাপানিজ হল দোবোকুগিশি, এখানে বোকুর জায়গায় এই কানজি টা বসে।

তারপর Thursday এর জাপানিজ হল মোকুইয়োবি, এখানে মোকুর জায়গায় এইটা বসে।

কানজি টা মনে রাখাও অনেক সহজ।

লার্নিং কানজি উইথ বাকারিন সামা – ষষ্ঠ পাঠ

আজকে থাকবে ৪টা কানজি

প্রথমে সূর্যের কানজি। এই কানজি আরও কিছু ক্ষেত্রে ইউজ হয়, দিন বুঝাইতে ইউজ হয়, উচ্চারণ একেক জায়গায় একেক রকম – নিচি/জিতসু/হি/কা/বি

 

দিন আর সূর্যের সেম কানজি ইউজ করে কারণ সূর্য উঠলে নতুন দিনের সুচনা হয়

জাপানের কানজি লিখার সময় ২ খান কানজি ইউজ করে তার মধ্যে এটা একটা। জাপানরে সূর্যোদয়ের দেশ বলে আমরা সবাইই জানি। জাপানরে ওই দেশের মানুষ জন নিহোন/নিপ্পোন এইরকম আরও কিছু বলে, নি এর জায়গায় এই কানজি টা ইউজ করে।

হিগানোবোরি কথা টা অনেকেই আনিমের মধ্যে শুনছে মে বি, ওইখানে হি এর জায়গায় সূর্যের কানজি বসে। এটার মানে হল সূর্য উঠা।

তারপর নিচি মানে হচ্ছে দিন। দিন যুক্ত যত কিছু আছে ওইখানে এই কানজি ইউজ হয় – Sunday, Monday এরকম প্রত্যেক টা বারের শেষে এই কানজি ইউজ হয়। তবে Sunday লিখার সময় ২ বার এই কানজি ইউজ হয়। Sunday এর জাপানিজ হল নিচিইয়োবি, নিচি আর বি এর জায়গায় এই কানজি টা বসে। তারপর মাই নিচি মানে everyday। আনিমে একটা কথা অনেক ইউজ হয় মাই নিচি মাই নিচি, এটার মানে হল দিনের পর দিন(day after day)। তারপর নেনজিতসু মানে মনে হয় দিনের পর দিন (এটা শিওর না)। ওইখানে জিতসুর জায়গায় এই কাঞ্জি বসে।

এরপরের কানজি হইল চাঁদের কানজি।

এই কানজি টা ২ টা ক্ষেত্রে ব্যবহার করা হয় – একটা চাঁদের কানজি হিসেবে, আর একটা মাসের কানজি হিসেবে।

উচ্চারণ হল তসুকি/গাতসু/গেতসু

 

তসুকি মানে হল চাঁদ। চাঁদের সাথে মাসের একটা সম্পর্ক আছে, এক চাঁদে এক মাস ধরা হয়। এই জন্য ২ টাতে সেম কানজি ইউজ করে। মাসের কানজি হিসেবে ইউজ করার সময় সাধারনত গেতসু/গাতসু উচ্চারণ করে।

তসুকি নো হিকারি/তসুকি আকারি মানে moonlight, তসুকিবারাই মানে monthly payments। তারপর গেতসুমাতসু মানে end of the month, শোগাতসু মানে the 1st month of a year/new year, কোনগেতসু মানে this month। গেতসুইয়োবি মানে Monday, এইখানে যত জায়গায় গেতসু/গাতসু/তসুকি আছে সব জায়গায় এই কানজি বসে।

তারপর বিভিন্ন মাসের কানজি লিখার সময় যেমন জানুয়ারির কানজি লিখার সময় ১ এর কানজি সাথে মাসের কানজি লিখলেই হয়। জানুয়ারি হইল ইচিগাতসু, ইচি মানে ১ আর গাতসু মানে মাস। জানুয়ারি যেহেতু ১ নাম্বার মাস এই জন্য জানুয়ারি রে ইচিগাতসু বলে, ১ এর কানজি আর মাসের কানজি পাশাপাশি লিখলে জানুয়ারি বুঝাই।

তারপর বাকি মাসের কানজি গুলাও একই নিয়মে লিখে। নিগাতসু মানে ফেব্রুয়ারি (নি মানে ২), সানগাতসু মানে মার্চ (সান মানে ৩), শিগাতসু মানে এপ্রিল (শি মানে ৪ ইয়োন মানেও ৪ তবে মাসের এপ্রিল এর সময় শি উচ্চারণ হয়), গোগাতসু মানে মে (গো মানে ৫), রকুগাতসু মানে জুন (রকু মানে ৬), শিচিগাতসু মানে জুলাই (শিচি মানে ৭ নানা মানেও ৪ তবে জুলাই এর সময় শিচি উচ্চারণ হয়), হাচিগাতসু মানে অগাস্ট (হাচি মানে আট) (আমার জন্মদিন অগাস্ট এ 😛 ), কুগাতসু মানে সেপ্টেম্বর (কু মানে ৯), জুগাতসু অক্টোবর (জু মানে ১০), জুইচিগাতসু মানে নভেম্বর (জুইচি মানে ১১), জুনিগাতসু মানে ডিসেম্বর (জুনি মানে ১২)। নাম্বারের কানজি তো আগেই শিখাইছি…সো এখন আশা করি কারো ১২ মাসের নাম জাপানিজে লিখতে সমস্যা হবে না 😀

কালকে শীতের রাতে হটাত করে বৃষ্টি হইল, সেই সুবাদে এরপর বৃষ্টির কাঞ্জি দেয়াটা তো আসে।

বৃষ্টির(rain) কানজি, আমে/উ

“আমে” মানে “rain/বৃষ্টি”, শুধু এই কানজি টা একা একা লিখলে বৃষ্টি বুঝাই। “আমে মিজু” মানে হল “rain water”। এখানে “আমে”র কানজি আর “পানি”র কানজি পাশাপাশি লিখলেই বৃষ্টির পানি বুঝাই। “পানি”র কানজি তো আগেই শিখাইছি…”মিজু”। তারপর “ওআমে” মানে হল “heavy rain”, এখানেও “আমে”র জায়গায় এই কানজি টা বসে।

নারুতোর মধ্যে পেইনের ভিলেজ ছিল “hidden rain village”। “জাপানিজে বলত আমেগাকুরে”, এখানে “আমে”র জায়গায় এই কানজি টা বসে।

ব্লিচের “ইশিদা উরিউ”র নাম লিখার সময় “উ রিউ” এর “উ” জায়গায় এই কানজি টা বসে। তারপর rainfall (precipitation এর amount বুঝাই যখন) এর জাপানিজ হল “উ রিও”, এইখানে “উ” এর জায়গায় এই কানজি টা বসে। আর এমনিতে “rainfall” এর জাপানিজ হল “কোউ উ”, এখানেও “উ”র জায়গায় এই কানজি টা বসে।

এইটার ছবিটা মজার, আমরা যখন জানালা দিয়ে বৃষ্টি পড়া দেখি ওইটা দেখতে যেমন লাগে তার সাথে মিল রাইখা এইটার কানজি লিখা হয়।

সবশেষে থাকছে “পর্বত/পাহাড়” এর কানজি, উচ্চারণ “ইয়ামা/সান/জান”। “Mountain/hill” ছাড়াও মাঝে মাঝে ক্রিটিকাল মোমেন্ট বুঝাইতেও এটা ব্যবহার হয়।

 

শুধু “ইয়ামা” বললে “mountain” বুঝাই।

আবার “volcano” র জাপানিজ হল “কাজান”, “volcano” র কানজি লিখার সময় “fire” এর কানজি আর “mountain” এর কানজি পাশাপাশি লিখতে হয়। “Fire” এর কানজি তো আগেই দেখাইছি, “আগুন” আর “পাহাড়” একসাথে মিলাইয়া হইয়া গেল “volcano” 😀

তারপর “সানচো” মানে “পাহাড়ের চূড়া”, এখানে “সান”এর জায়গায় “পাহাড়”এর কানজি বসে। (“সান” মানে কিন্তু আবার “তিন” ও বুঝাই তবে “তিন”এর কানজি দেখতে আলাদা, উচ্চারণ ২ টার সেম হইলেও “৩” এর কানজি আর “পাহাড়”এর কানজি সম্পূর্ণ আলাদা)

তারপর “মাউন্ট ফুজি”রে জাপানিজরা “ফুজিসান” বলে। এখানেও “সান” এর জায়গায় এই কানজি টা বসে।

এই কানজি টা লিখাও সোজা। ৩ খান পাহাড় পাশাপাশি দাঁড়ায়ে আছে, মাঝখানের টা বড়, পাশের ২ টা ছোট। একটু খানই modify কইরা হইয়া গেল ইয়ামা 😀

লার্নিং কানজি উইথ বাকারিন সামা – পঞ্চম পাঠ

Fire এর কানজি, উচ্চারণ হি/কা
নারুতো যারা দেখছে তাদের এই কানজি খানা চেনা উচিৎ।

আর নিচের ছবি তে দেইখা বুঝা যাইতেছে এই কানজি খানা লিখার সাথে আগুনের কি সম্পর্ক

এরপরের যেটা দিমু সেটাও নারুতো দেখলে অনেকেই চিনবে:

Water এর কানজি, মিজু(みず)/সুই(すい)
মিজু মানে পানি এটা মনে হয় যারা আনিমে দেখে তারা সবাইই জানে

মিজুকাগের মিজু, মিজুকাগে লিখার সময় মিজুর কানজি আর কাগের(shadow) কানজি পাশাপাশি লিখে। তারপর flood এর কানজি লিখার সময় ২ টা কানজি পাশাপাশি লিখে একটা পানির কানজি আর একটা damage/harm এর কানজি।
বন্যা হলে পানি সবার ক্ষতি করে, এই জন্য water আর damage এর কানজি পাশাপাশি লিখে flood বুঝায় 😛
ওইখানে উচ্চারণ টা হয় সুই – সুইগাই মানে flood।

তাছাড়া এমনিতে বেশির ভাগ ক্ষেত্রে উচ্চারণ মিজুই ইউজ করে, যেমন swimsuit এর জাপানিজ হইল মিজুগি ওইখানে মিজুর জায়গায় পানির কানজি ইউজ করে আর গি মানে suit বুঝায় এইজন্য মিজুর কানজি আর গির কানজি পাশাপাশি লিখলে swimsuit বুঝায়

 

এরপরে আছে  Light এর কানজি, উচ্চারণ হিকারি/কো

 

Sunlight এর কানজি লিখার সময় সূর্যের আর আলোর কানজি পাশাপাশি লিখলেই হয়..উচ্চারণ নিককো (এইটা আমি শিওর না), তবে আমার জানামতে sunlight কে তাইয়ো নো হিকারি বলে। তাইয়ো মানে সূর্য, হি মানেও সূর্য। তারপর moonlight এর কানজি লিখার সময় চাঁদের আর আলোর কানজি পাশাপাশি লিখলেই হয় – গেককো(এইটাও আমি শিওর না)। তবে moonlight রে মনে হয় তসুকিআকারি/তসুকি নো হিকারি বলে আমি যতদূর জানতাম। তসুকি মানে চাঁদ, beam (আলোকরশ্মি) এর কানজি লিখার সময়ও এই কানজি টা লাগে। উচ্চারণ কোসেন। তবে উচ্চারণ যাই ই হোক আলো টাইপ সব জায়গায় এই কানজি ইউজ করে।

শেষে থাকলো Earth এর কানজি – তসুচি(つち)/তো(と)/দো(ど)

  

Earth, ground, soil, clay, dirt এইগুলার জায়গায় এই কানজি টা ইউজ করা হয়।

নারুতো যারা দেখছে তারা তো তসুচিকাগে শব্দ টা শুনছে। তসুচিকাগে মানে earth shadow, ওইখানে earth এর কানজি আর shadow র কানজি পাশাপাশি লিখে। তারপর নেনদো মানে হল clay, তোচি মানে ground/soil, এইখানে দো আর তো এর জায়গায় এই কানজি টা লিখে।

লার্নিং কানজি উইথ বাকারিন সামা – সংখ্যার কানজির চতুর্থ পাঠ

প্রথমে থাকছে ১০০ র কানজি: hyaku (ひゃく)(হিয়াকু)

100 লিখে খাঁড়া কইরা জোড়া লাগাইয়া দিলেই ১০০ র কানজি হইয়া যায়….মনে রাখা ইজি আছে:

২০০,৩০০…ইত্যাদি – এই গুলা লিখতে গেলে ২ আর ৩ এর কানজির পাশে ১০০র কানজি বসাইয়া দিলেই হয়

নাম্বারের কানজি যে কয়টা পারতাম তার মধ্যে আর ২ টা বাকি ছিল…..আজকে সে ২ টা দিয়ে দিলাম।

একটা হল ১ হাজারের কানজি আর একটা হল ১০ হাজারের কানজি।
ক্রসের মাথায় একটা টান দিয়ে ১০০০ এর কানজি লিখে, উচ্চারণ জেন/সেন


অন্যটা হল ১০০০০ এর কানজি, উচ্চারণ মান/বান

২০০০ লিখতে গেলে ২ এর কানজি এর পাশে জেনের কানজি লিখলেই হয়। আবার ২০০০০ লিখতে গেলে ২ এর কানজির পাশে মানের কানজি লিখলেই হয়।

হিয়াকু(100) মান(10000) মানে 1 million, জেনমান মানে 10 million, লুফির 1st বাউন্টি ছিল সানজেনমান (30 million)বেরি