এফ এ সি ১২ By Farsim Ahmed


রান্ডম টপিক

আইডল

http://www.youtube.com/watch?v=6SwiSpudKWI

জাপানে টিন এজে মেয়েরা যদি আকর্ষনীয় চেহারা ও গড়নের অধিকারী হয়, সেই সাথে কিছু অভিনয় বা গানের প্রতিভা থাকে, তাহলে ট্যালেন্ট এজেন্সি দ্বারা তারা রিক্রুটেড হয়ে যায়। এদেরকে বলা হয় আইডল। খুব পপুলার কিছু আইডল গ্রুপের মধ্যে আছে একেবি০৪৮, মোমোইরো ক্লোভার জি, মর্নিং মুসুমে, পারফিউম ইত্যাদি। আইডল বলতেই বোঝানো হয় ভীষণ কিউট, চার্মিং, শুদ্ধতা ও শুভ্রতার প্রতীক। সেজন্য যারা একটু বিদ্রোহী টাইপ ভাবমূর্তি গড়তে চায়, তাদেরকে আইডল বলা হয় না, যেমন, স্ক্যান্ডাল। আইডল গ্রুপগুলোকে সাপোর্ট দেয়ার জন্য বেশ বড়সড় ফ্যানবেইস থাকে, যারা একটা বড় অংশ বেকার ওতাকু। আইডলদেরকে নিয়ে প্রচুর আনিমে তৈরী হয়েছে, যেমন লাভ লাইভ স্কুল আইডল প্রজেক্ট, দ্য আইডলমাস্টার ইত্যাদি।আমি এসেনেসডি, ওয়ান্ডার গার্লস, ব্রাউন আইড গার্লস, এদেরকে দেখলেই আফসোস করতে থাকি, আহারে, আমার চেহারাটা আরেকটু সুন্দর কেন হলো না আর আমি কেন কোরিয়ান কোনো বান্ধবী পেলাম না। তারা আসলেই খুবই সুন্দরী, আর ফিগারও সুপার মডেলদের মত।

আইডলরা সাধারণত পড়াশোনায় খুব একটা সুবিধায় হয় না,  হ্যা, তারা হাই স্কুল শেষ করার পরেই জবে ঢুকে যেতে পারে। তারা সেভাবেই কোয়ালিফাইড। আর কারো হায়ার স্টাডিস এর ইচ্ছা থাকলে ভার্সিটিতে যায়। এন্ট্রান্স এগ্জাম বেশ কঠিন, অনেকে দুইতিনবার চেষ্টা করেও টোকিও ভার্সিটিতে চান্স পায় না।

 

 

আনিমে সাজেশন

মিচিকো তো হাচ্চিন

 

জেল থেকে পালানো ফেরারী আসামী মিচিকো পালক পরিবারের নির্যাতন থেকে উদ্ধার করলো হানাকে। হানার শরীরের উল্কি দেখে চমকে উঠলো মিচিকো, তার গায়েও যে আছে এই একই নকশার উল্কি। এই দুইএর অদ্ভুত জুটি নেমে পড়ল অভিযানে। এই অভিযান হানার বাবাকে খুঁজে পাবার জন্য, যে কিনা ছিল মিচিকোর এক সময়ের প্রেমিক। তারপর?

 কেন দেখবেনঃ মিউজিকে শিনিচিরো ওয়াতানাবে, ওপেনিং দেখলেই বুঝে যাবেন, আর সেই সাথে সামুরাই চাম্পলু ভাইব। আর কি লাগে।

http://www.youtube.com/watch?v=FQf-NkWz7Yo

কেন দেখবেন না:তেমন কোনো কারণ খুঁজে পাচ্ছি না।

ম্যাল রেটিং ৭.৯০

আমার রেটিং ৮

 

 

মাঙ্গা সাজেশন

 এপোক্যালিপ্স নো তোরিদে

 ইওশিয়াকি মায়দাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে জেলে পাঠানো হলো। ওর ইনমেটরা সব ভয়ঙ্কর খুনী। মায়্দার সৌভাগ্য এখানেই থেমে থাকলো না, জেলে হামলা করলো জোম্বিরা। বাহ, বেশ বেশ।

 কেন পড়বেনঃ আপনি কি হাইস্কুল অব দ্য ডেড এর ফ্যান সার্ভিস এবং হায়াটাসে বিরক্তা? দ্য ওয়াকিং ডেড এর মত একটা প্রপার জোম্বি স্টোরি খুঁজছেনা? তাহলে এই মান্গাটা আপনার জন্য। আর আঁকাটাও দারুন।কেন পড়বেন নাঃ এটা অন্গয়িং মাঙ্গা, অনেকদিন পরপর আপডেট হয়।

 

ম্যাল রেটিং ৮

আমার রেটিং নেই, যেহেতু কমপ্লিট হয়নি।

এফ এ সি ১১ By Farsim Ahmed

 

 

আনিমে সাজেশন

 সায়ুনকোকু মনোগাতারি(Saiunkoku Monogatari/Colourcloud Palace)

 

 

সায়ুনকোকুর অকর্মা রাজাকে রাজকার্যে ট্রেনিং দেয়ার জন্য রাজার কনকুবাইন হিসেবে নিয়োগ দেয়া হলো অভিজাত কৌ পরিবারের মেয়ে শুরেকে। কাজে যোগ দিয়েই শুরে বুঝলো, রাজকার্য পরিচালনা করা মানে স্রেফ সিংহাসনে পায়ের উপর পা তুলে বসে আদেশ করা না। ক্ষমতার মোহে অন্ধ ভয়াবহ ষড়যন্ত্রীরা যখন রাজনীতির মারপ্যাঁচ কষে বসল, পরিস্থিতি হয়ে দাঁড়ালো ভয়াবহ।শুরে কিভাবে সাহায্য করবে রাজা রিউকিকে?

 

কেন দেখবেনঃ রীতিমত ডিফরেন্ট টাইপ এর কাহিনী, চমত্কার বাঁধুনি, বোর্ড হবার সম্ভাবনা খুব কম। সেই সাথে আছে এর দারুন সাউন্ডট্র্যাক, আর ওপেনিং থিম এর সিকোয়েন্সগুলোও ভারী সুন্দর।

 

কেন দেখবেন না: সেকেন্ড সিজনে এসে কোয়ালিটি ড্রপ করে, ফার্স্ট সিজনের একটা বিশেষ ক্যারেক্টারকে আমি প্রচন্ড মিস করেছি। তার প্রেসেন্স খুব স্ট্রং ছিল, সেকেন্ড সিজনে সেই ভাইবটা আর পাইনি।

 

ম্যাল রেটিং ৮.১২+৮.২৮

আমার রেটিং ৯+৮

http://www.youtube.com/watch?v=CBpaT5koCYM

 

 

মাঙ্গা সাজেশন

করোশিয়া ইচি(Koroshiya Ichi/Ichi the Killer)

 

 

প্রথম দর্শনে ইচিকে মনে হয় ভারী গোবেচারা। কিন্তু মানসিক অবস্থার বিশেষ পরিবর্তন ঘটলে সে হয়ে যায় ভয়াবহ এক মার্শাল আর্টিস্ট, বুটের নিচে লাগানো ব্লেড দিয়ে যে ফালাফালা করে ফেলে তার শত্রুদের চোখের নিমেষে। এই সাইকোটিক ম্যানিয়াক তার জুটির দেখা পেল, যখন তার কাছে এসে হাজির হলো ইয়াকুজা বস কাকিহারা, যে অন্যকে এবং নিজেকে শারীরিক নির্যাতন করে পায় বিকৃত সুখ। কে জিতবে তাদের লড়াইয়ে? সহজ জবাব, যে বেশি বিকৃত মানসিকতার, সে।

 

কেন পড়বেনঃ পারফেক্ট সেইনেন, জমাট কাহিনী, প্রথম চ্যাপ্টার থেকেই চমক শুরু।

কেন পড়বেন নাঃ প্রচুর গ্রাফিক ভায়োলেন্স, ব্লাডবাথ, এবং সেকচুয়াল কন্টেন্ট।

 

ম্যাল রেটিং ৮.০৩

আমার রেটিং ৮

 

 

 

 

 

 

এফ এ সি ১০ By Farsim Ahmed

রান্ডম টপিক

 তোকুসাত্সু

 

 

জাপানে স্পেশাল ইফেক্ট ব্যবহার করে বানানো কাইজু মুভি (যারা প্যাসিফিক রিম দেখেছেন তাদের কাইজু সম্পর্কে আইডিয়া হয়ে যাবার কথা) বা সুপারহিরো শো(আল্ট্রাম্যান, কামেন রাইডার) ভীষণ রকম জনপ্রিয়। এই সুপারহিরো শোগুলোর লাইভ ভার্সন আনিমেতে প্রায়ই দেখা যায়।লাইভ অ্যাকশন হিরো শো গুলোর ফর্মুলা মোটামুটি একই, দর্শকসারি থেকে কয়েকটা বাচ্চাকে নিয়ে যাওয়া হয়, কয়েকজন অভিনেতা ভিলেনের কস্টিউম পরে আসে, সুন্দরী উপস্থাপিকা দর্শকদের আহ্বান জানায় হিরোকে ডাকার জন্য, এবং সাথেসাথেই হিরো হাজির হয়ে গিয়ে দুষ্টের দমন আর শিষ্টের পালন করে।হিরো শো জাপানি সংস্কৃতির সাথে এমনই অঙ্গাঙ্গিভাবে জড়িত।

১৯৭০ সালের একটা ক্লিপ পাওয়া যাবে এই লিঙ্কে গেলে। কামেন রাইডার এর জাম্পগুলো দারুন।

 

 

 

আনিমে সাজেশন

 ডেট্রয়েট মেটাল সিটি(Detroit Metal City)

 

 

নেগিশি সোইচি – লাজুক, বিনয়ী, ভদ্র এক তরুণ, যে ভালবাসে রোমান্টিক সব গান, দু চোখ ভরা স্বপ্ন তার, সে হবে বড় মিউজিশিয়ান।

দ্বিতীয় জোহান্নেস ক্রোসার- নরক থেকে উঠে আসা ভয়াবহ সন্ত্রাসী, বিখ্যাত(এবং কুখ্যাত) মেটাল ব্যান্ড ডেট্রয়েট মেটাল সিটির গিটারিস্ট এবং ভোকালিস্ট।

কেমন হবে, যদি এই দুজন আসলে হয় একই ব্যক্তি?

 

 

কেন দেখবেনঃ অবশ্যই দেখবেন।

কেন দেখবেন না: অবশ্যই দেখবেন।

 

ম্যাল রেটিং ৮.৩৭

আমার রেটিং ৯

 

 

মাঙ্গা সাজেশন

 চায়না গার্ল(China Girl)

 

 

কামিজো হলো মিস্টার পারফেক্ট, অফিসের সব কাজ সে করছে নিপুণভাবে, মেয়েরা সবাই তার জন্য পাগল। কিন্তু কামিজো তার মন দিয়েছে একজনকেই, হঠাৎ একদিন রেস্টুরেন্টে দেখা ওয়েট্রেস জিয়াংলানকে। কিন্তু তাহলে কি হবে, জিয়াংলান কামিজোর সাথে রোমান্টিক সম্পর্ক গড়তে মতেই আগ্রহী না। কামিজো কি পারবে জিয়াংলানকে আপন করে পেতে? নাকি তার সব চেষ্টাই ব্যর্থতায় পর্যবসিত হবে?

 

 

কেন পড়বেনঃ চমত্কার গল্প, আকর্ষনীয় উপস্থাপনা, আঁকাও বেশ ভালো। রোমান্টিক গল্পের ফ্যানদের ভালো লাগার কথা।

কেন পড়বেন নাঃ পুরোই রোমান্টিক ধাঁচের কাহিনী, ঠান্ডা মেজাজের, কাজেই যারা উত্তেজনা পছন্দ করেন মান্গাটা তাদের জন্য না।

 

ম্যাল রেটিং ৭.০৭

আমার রেটিং ৮

 

এফ এ সি ৯ By Farsim Ahmed

 

রান্ডম টপিক

ইয়ামাতো নাদেশিকো

 

 

কয়েকদিন আগে দ্য ওলভারিন মুভিটা দেখতে গিয়ে কিমোনো পরা তাও ওকামতোকে দেখে যে কথাটা মাথায় আসল, সেটা হচ্ছে ইয়ামাতো নাদেশিকো। এই টার্মটা মূলত ব্যবহার করা হয় সেসব জাপানি মহিলাকে বর্ণনা করতে, যারা হচ্ছে নারীত্বের শিখরে, অর্থাৎ অসাধারণ সুন্দরী, সব ধরনের আদব-কায়দা জানা, রুচিশীল, সংসার সামলাতে পটু, সেই সাথে ঘরের বাইরের কাজেও সিদ্ধহস্ত, অর্থাৎ, এরা হলো পারফেক্ট ওয়াইফু ম্যাটেরিয়াল।তবে এখনকার সময়ে এমন পারফেক্ট নারী রেয়ার, তাই জাপানেও এই টার্মটা তার প্রচলিত অর্থ হারিয়েছে। নাদেশিকো এখন জাপানি মহিলা ফুটবল টিমকে ডেসক্রাইব করতে ব্যবহার করা হয়।

বাংলাদেশে এরা আছে কিনা, সেই ব্যাপারে আমি নিশ্চিত নই। এই গ্রুপে কেউ থাকলে প্লিজ এই পোস্টে একটা কমেন্ট করে যাবেন।

 

 

 

আনিমে সাজেশন

আরিয়া (Aria)

 

 

মিজুনাশি আকারি উন্ডিনে হিসেবে কাজ করে মঙ্গল গ্রহের নিও ভেনেজিয়া শহরের এক টুরিস্ট গাইড কোম্পানি আরিয়াতে। নিও-ভেনেজিয়া হচ্ছে পৃথিবীর ভেনিস নগরের রেপ্লিকা। নিও ভেনেজিয়ার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে আসে বহু পর্যটক, তাদের জন্য ট্যুর গাইড হিসেবে কাজ করে এই উন্ডিনেরা, গনদোলায় চড়িয়ে ঘুরিয়ে নিয়ে আসে পর্যটকদের। আরিয়া আনিমের গল্প এই আকারিকে ঘিরে, আকারির মেন্টর, তার বন্ধুদের সাথে সময় কাটানো, নিও ভেনেজিয়ার অধিবাসীদের সাথে আকারির ইন্টারঅ্যাকশন, এই হলো আরিয়ার মূল কাহিনী।

 

কেন দেখবেনঃ আরিয়া নিঃসন্দেহে পিউরেস্ট স্লাইস অব লাইফ আনিমেগুলোর মধ্যে অন্যতম সেরা, সেই সাথে এটা কামিং অব এইজ জনরাকেও কভার করে চমত্কারভাবে। চরিত্রগুলো এত আকর্ষনীয়, এদের সবাইকেই খুব আপন মনে হয়। ৩ সিজন দেখার ক্রম: অ্যানিমেশন, ন্যাচারাল, অরিজিনেশন।

 

কেন দেখবেন না:কোনো ধরনের উত্তেজনা নেই, স্লো পেসে কাহিনী এগিয়েছে, যেটা আনিমেটার জন্য জরুরী, কিন্তু শুধু অ্যাকশন আনিমে ফ্যান যারা তাদের সহ্য করার মত নয়।

 

ম্যাল রেটিং ৭.৯০+৮.৩৯+৮.৭৩

আমার রেটিং ৮+৮+৯

 

 

মাঙ্গা সাজেশন

চিকান ওতোকো (Chikan Otoko/Molester Man)

 

 

মলেস্টার ম্যান মহা সমস্যায় পড়ে গেল, যখন মিস আন্ডারস্ট্যান্ডিং তাকে স্টকার ভেবে ভুল বুঝলো। এরপর?টুচ্যানারে পোস্ট হওয়া এক সত্যি কাহিনী নিয়ে এই দৌজিন।

 

কেন পড়বেনঃবেশ ভালো কাহিনী, জায়গামত চমত্কার গ্যাগ এলিমেন্ট আছে, ফিনিশিংটাও ভালো।

 

কেন পড়বেন নাঃআর্ট খুব একটা সুবিধার না।

 

ম্যাল রেটিং ৮.৮৯

আমার রেটিং ৮

এফ এ সি ৮ by Farsim Ahmed

Farsim Ahmed's photo.

 

 

রান্ডম টপিক

 ইয়ায়বা(Yaeba)

 

 

অন্য দেশের মহিলারা যেখানে দাঁত সামান্য আঁকাবাঁকা হলেই ব্রেইস নিয়ে টানাটানি শুরু করে, এবং এই ফ্যাক্টটা যতটা সম্ভব লুকিয়ে রাখার  চেষ্টা করে,সেখানে কিছু জাপানি মহিলা কৃত্তিমভাবে তাদের দাঁত বাঁকিয়ে নেয়। কারণ তারা মনে করে এতে তাদেরকে ”কাওয়াই” মনে হয়। তারা আরেকটা কাজ করে, কৃত্তিম শ্বদন্ত স্থায়ী বা অস্থায়ীভাবে লাগিয়ে নেয়। এই ফ্যাশন ট্রেন্ডটা ইদানিং খুব জনপ্রিয়। আনিমেতেও এমন কিছু ফিমেইল ক্যারেক্টার আছে যাদের শ্বদন্ত স্পষ্ট, এদেরকে বলা হয় ফ্যাং-তান,যেমন কৌসাকা কিরিনো বা ইন্ডেক্স। এখন যদি বলেন ২ ডি  ভালো নাকি ৩ ডি ভালো, সিদ্ধান্ত নেয়ার ভার আপনার উপরে, প্রথম কমেন্টে দুটোরই ছবি দেয়া আছে।

 

 

আনিমে সাজেশন

শিকি(Shiki)

 

সতোবা ছিল চমকার একটা গ্রাম, ছায়া সুনিবিড় শান্তির নীড়। কিন্তু এসবি পাল্টে গেল, যখন গ্রামে অদ্ভুত এক পরিবার পরিত্যক্ত ম্যানশনে থাকতে এলো।লোকজন হারিয়ে যেতে শুরু করলো খুব দ্রুত, পাওয়া যেতে লাগলো রক্তশুন্য লাশ।তদন্তে নামল নাত্সুনো ইউকি।

কেন দেখবেনঃ এখনকার মিডিয়ায় ভ্যাম্পায়ারদের মত ভালো মানুষ আর হয় না। তারা খুবই সামাজিক, ভীষণ আকর্ষনীয় চেহারা ও ব্যক্তিত্বের অধিকারী, তারা মানুষের ক্ষতি একদমই করতে চায় না, টমেটো জুস খায় নাহলে আইরন ট্যাবলেট আর হিমোগ্লোবিন খায়, নাহলে ব্লাড ব্যাংক থেকে রক্ত কিনে আনে। কেউ বা অল্প বয়সী মেয়েদেরকে স্টক করে, হীরার মত জ্বলতে থাকে। কেউ সানস্ক্রিন মেখে বাইরে বেরোতে পারে। কিন্তু একটা সময় ছিল যখন ভ্যাম্পায়ার ছিল আতঙ্কের আরেক নাম। তাদেরকে মারা যেত শুধু বুকে গজাল ঢুকিয়ে দিয়ে। শিকি সেই ট্রাডিশনাল কনসেপ্টকে ফুটিয়ে তুলেছে অসাধারনভাবে। সেই সাথে আছে সময়োপযোগী মুগ্ধ করা সাউন্ডট্র্যাক, যেগুলো শুনলে আপনি অবশ্যই মিউজিকগুলো কালেকশনে রাখতে চাবেন।

কেন দেখবেন না:ইন্ডেফিনিট এন্ডিং, ভিজুয়াল একটু অন্যরকম, সবাইকে সুট নাও করতে পারে।

 

ম্যাল রেটিং ৮.১৯

আমার রেটিং ৯

 

 

মাঙ্গা সাজেশন

সরা ওয়া আকাই কাওয়া নো হতোরি(Sora wa Akai Kawa no Hotori/Red River)

 

 

ইউরি ছিল সাধারণ এক জাপানি মেয়ে। তার দৈনন্দিন জীবন বদলে গেল যখন আনাতোলিয়া, বা প্রাচীন তুরস্ক এর এক রাণী তাকে জাদুবলে টাইম ট্রাভেল করিয়ে নিয়ে আসল, উদ্দেশ্য, তার ছেলে বাদে সিংহাসনের সব উত্তরাধিকারকে জাদুবলে  খুন করা।ইউরি এই প্রক্রিয়ার বলি। ঘটনাচক্রে ইউরির দেখা হলো সুদর্শন রাজপুত্র কাইল এর সাথে। ক্ষমতার লড়াইয়ে আরো দানা বাঁধলো, যখন ইউরি মর্যাদা পেল যুদ্ধের দেবী, ইউরি ইস্টারের।

কেন পড়বেনঃচমত্কার কাহিনীর বুনোট, কোথাও ঝুলে যায়নি, আর ভীষণ আকর্ষনীয়। একবার শুরু করলে শেষ না করে উঠা মুশকিল। এন্ডিংও

দারুন সন্তোষজনক।

কেন পড়বেন নাঃ না পড়ার কোনো কারণ নেই।

 

ম্যাল রেটিং ৮.৪৭

আমার রেটিং ৯

এফ এ সি ৬ By Farsim Ahmed

 

রান্ডম টপিক

গানে গানে বিশ্বায়ন

 

 

আনিমের অরিজিন জাপানে, কিন্তু তারমানে এই না যে তারা যেসব গান আনিমেতে ইউজ করে তার সবই জাপানি। আনিমেতে ইংলিশ গান আছে(ইংরিশ নয়), যেমন তমোকো তানের ব্রোকেন উইংস, ল্যাটিন গান আছে, যেমন কুমিক নোমার লিলিয়াম, জার্মান গান আছে, যেমন মিকা কোবায়াশির বিয়ক। তবে আপনি কি জানতেন আনিমেতে একটা  পুরো ৩মিনিটের হিন্দি গানও আছে? চলে যান এই লিঙ্কে। http://www.youtube.com/watch?v=z9gFeeIanr8

 

আশা করা যায় অচিরেই বাংলা গানও আনিমেতে ব্যবহৃত হবে।

 

আনিমে সাজেশন

গিন্গা এইয়ু দেন্সেত্সু (Ginga Eiyuu Densetsu/Legend of the Glactic Heroes)

 

 

বছরের পর বছর ধরে গ্যালাক্টিক এম্পায়ার এর সাথে যুদ্ধ চলছে ফ্রি প্লানেট্স এলায়েন্সের।উভয় পক্ষেরই প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তবে গ্যালাক্টিক এম্পায়ার কিছুটা হলেও আপার হ্যান্ড পেয়েছে। এমনি অবস্থায় দৃশ্যপটে নতুন রং লাগলো, যখন উভয় পক্ষ পেল নতুন কমান্ডার, রাইনহার্ড ফন লোহেন্গ্রাম এবং ইয়াং ওয়েনলি। দুই অসাধারণ ধূর্ত নেতা বসলো দাবা বোর্ডের দুই পাশে, যেখানে দাবার বোর্ড হচ্ছে ইউনিভার্সাল স্কেলের, আর সৈন্য সামন্ত হচ্ছে মহাভারতের অক্ষৌহিনী স্কেলের। তাহলে শুরু হোক খেলা।

কেন দেখবেনঃএটা অনেকটা ডেথ নোটের মত, একজন চাল দিচ্ছে, আরেকজন কাউন্টার চাল দিচ্ছে সমান মাপের।

কেন দেখবেন না:একটু লম্বা আনিমে, ১১০ পর্বের, কিছু কিছু জায়গা বোরিং লাগতে পারে।

 

ম্যাল রেটিং ৯.০৯

আমার রেটিং ৯

 

মাঙ্গা সাজেশন

জোম্বি পাউডার (Zombie Powder)

 

 

মৃতকে বাঁচানোর অদ্ভুত এক উপাদান, জোম্বি পাউডার। এটা যে শুধু মৃতকেই বাঁচাতে পারে তা নয়, এটা জীবিত লোককে করে দিতে পারে অমর। এর সন্ধানে নামল জন এলউড, লক্ষ্য তার মৃত বোনকে বাঁচানো। পথে দেখা হয়ে গেল সোর্ড ফাইটিং এর বিশেষ স্টাইল এর মাস্টার আকুতাবি গামার সাথে, সঙ্গে যোগ দিল ওস্তাদ গানম্যান সিটি স্মিথ, যাদের উদ্দেশ্য এবং অতীত রহস্যাবৃত। তারা কি পারবে জোম্বি পাউডার এর উত্স, ১২টি মৃতের আংটি উদ্ধার করতে?

কেন পড়বেনঃএটা তিতে কুবোর প্রথম দিকের মাঙ্গা, প্রচুর ব্লিচ ভাইব, এবং ইনটেনস অ্যাকশন পাবেন।

কেন পড়বেন নাঃকাহিনী শেষ হয়নি, ওপেন এন্ডিং। বানিজ্যিকভাবে অসফল হওয়ায় মান্গাটা ক্যানসেল করা হয়েছিল।

 

ম্যাল রেটিং ৭.৪৪

আমার রেটিং ৭

 

এফ এ সি প্রচারিত হচ্ছে প্রতি সোমবার।

 

 

এফ এ সির অন্য পর্বগুলো পাওয়া যাবে এখানে-http://www.animeloversbd.com/tag/%E0%A6%8F%E0%A6%AB-%E0%A6%8F-%E0%A6%B8%E0%A6%BF/

 

এফ এ সি ৭ By Farsim Ahmed

 

রান্ডম টপিক

ভেন্ডিং মেশিন

 

 

আনিমেগুলোতে প্রায়ই রাস্তার মোড়ে মোড়ে ভেন্ডিং মেশিন দেখা যায়। জাপানে ভেন্ডিং মেশিন এর ঘনত্ব বিশ্বের সর্বোচ্চ, প্রতি ২৩ জনের জন্য ভেন্ডিং মেশিন বরাদ্দ। এসব মেশিনএ মূলত থাকে ড্রিঙ্কস, স্ন্যাকস, সিগারেট, তবে ”অন্যান্য জিনিসপত্র”ও পাওয়া যায়। সেটা কি ধরনের জিনিস, তা একটু গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। ভেন্ডিং মেশিন এর চাহিদা জাপানে খুবই বেশি, ১৯৯৯ সালে ভেন্ডিং মেশিনগুলো থেকে আয় হয়েছিল ৫৩.৩৮ বিলিয়ন ইয়েন।

 

অবশ্য বাংলাদেশে এভাবে রাস্তায় রাস্তায়  ভেন্ডিং মেশিন ইমপ্লিমেন্ট করা যাবে কিনা সেই ব্যাপারে সন্দেহ আছে।

 

 

আনিমে সাজেশন

লেভেল ই(Level E)

 

 

হাই স্কুল পড়ুয়া ইউকিতাকা সুত্সুই এর জীবন একেবারে খারাপ কাটছিল না। কিন্তু এসবি বদলে গেল যখন দগুরা গ্রহের রাজকুমার ”বাকা কি এল দগুরা”,যে কিনা বাকা ওজি নামেই পরিচিত, পৃথিবীতে ক্র্যাশল্যান্ড করলো,  সেই সাথে ভোগা শুরু করলো এমনেশিয়ায়। বাকা ওজি অসাধারণ আই কিউ এর অধিকারী, তবে সে সেটা ব্যবহার করে তার চারপাশের মানুষকে টর্মেন্ট করার কাজে। সে যখন য়ুকিতাকার রুমমেট হলো, ব্যাপারটা শেষমেষ কোথায় গিয়ে ঠেকবে?

কেন দেখবেনঃ এটা তগাশি ইওশিহিরোর ক্রিয়েশন, যিনি কিনা হান্টার হান্টার এবং ইউ ইউ হাকুশোর মান্গাকা। সেই সাথে আনিমেটার শুরু এবং শেষ নিঃসন্দেহে অন্য যেকোনো আনিমে থেকে ভিন্ন, এটুকু গ্যারান্টি দেয়া যায়।

কেন দেখবেন না: তগাশি ইওশিহিরোর ক্রিয়েশন হলেও এটা সৌনেন না, পিউর কমেডি, কাজেই সেই মত মেন্টাল প্রিপারেশন না থাকলে দেখবেন না।

 

ম্যাল রেটিং ৭.৮৫

আমার রেটিং ৮

 

মাঙ্গা সাজেশন

উজুমাকি(Uzumaki)

 

 

যারা নারুতো দেখেছেন তারা অলরেডি জানেন উজুমাকি মানে স্পাইরাল।

জাপানের কুরোজু-চো শহর অভিশপ্ত। অভিশাপটা হচ্ছে স্পাইরাল গঠনের। খুব দ্রুত ঘটনায় প্যাচ খেয়ে গেল,  মানুষের শরীরও এই প্যাচের আওতামুক্ত  থাকলো না,লিটারেলি।

কেন পড়বেনঃ হরর মাঙ্গা মাস্টার যাকে বলা হয় সেই ইতো যুন্জির কলম থাকা আসা এই মাঙ্গা, তার বেস্ট ওয়ার্ক ধরা হয় উজুমাকিকে।

গা ছমছমে পরিবেশ এবং সময়ে সময়ে রোম খাড়া করে দেয়ার মত কিছু প্যানেল, যেগুলো সহজে ভোলার মত না।

কেন পড়বেন নাঃ আগেই যা বলেছি, কিছু প্যানেল খুবই ভয়াবহ, মনে  বাজে ইফেক্ট  ফেলতে পারে। কিছু ক্ষেত্রে এটা ইবিত্সুর চেয়েও ভয়াবহ।

 

ম্যাল রেটিং ৮.১৯

আমার রেটিং ৮

এফ এ সি ৫ By Farsim Ahmed

এফ এ সি ৫

নতুন সপ্তাহ, নতুন এফ এ সি।

 

রান্ডম টপিক

 গাইজিন(外人)

 

 

আপনি যত বছরই জাপানে থাকুন না কেন, আপনি যদি জাপানের নেটিভ না হোন তাহলে জাপানীরা কিছুতেই আপনাকে আপন করে নেবে না। তারা আপনার সাথে খুব ভদ্র ব্যবহার করবে, চমত্কার মার্জিত আচরণ তাদের, কিন্তু ফরেনারদের জন্য গাইজিন টার্মটা তারা বরাদ্দ করে রেখেছে। আনিমেতেও যখন তারা গাইজিনদের উপস্থাপন করে, তখন সাধারণত সেটা খুব শোভন হয় না। কাজেই যারা পরবর্তীতে জাপানে সেটল্ড হবার কথা চিন্তা করছেন, তারা অবশ্যই ব্যাপারটা মাথায় রাখবেন।

 

আনিমে সাজেশন

 কাতানাগাতারি(Katanagatari)

 

 

লেজেন্ডারি সোর্ডস্মিথ শিকিজাকি কিকির বানানো ১২টা তলোয়ার খুঁজে বের করে দিতে তোগামে সাহায্য চাইল শিচিকার, যে কিনা কিয়োতো রিউ স্টাইল এর মাস্টার। ১২টা তলোয়ার এর প্রত্যেকটির রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য, এবং প্রত্যেকটাই আছে আলাদা আলাদা মাস্টার সোর্ডস্ম্যানের কাছে। বেরিয়ে পড়ল তারা এমন এক অভিযানে, যাতে পদে পদে রয়েছে মৃত্যুর হুমকি।

কেন দেখবেনঃঅসাধারণ অ্যাকশন, কাহিনীবিন্যাস, সাউন্ডট্র্যাক। ব্যক্তিগতভাবে আমার এটা সবচেয়ে পছন্দের তলোয়ারবাজির আনিমে।

কেন দেখবেন না:কোনো কারণ নেই।

ম্যাল রেটিং ৮.৪৮

আমার রেটিং ৯

 

মাঙ্গা সাজেশন

ইবিত্সু (Ibitsu)

 

 

রাতে ময়লার ব্যাগ ফেলতে গিয়ে যে কোনো অদ্ভুত ললিতা ড্রেস পরা মেয়ের প্রশ্নের জবাব দিতে হয় না, সেটা কাজুকি ইতৌ বুঝলো ঠিকই, কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে গেছে।সে কি পারবে ”বড় ভাই হওয়া” থেকে নিজেকে বাঁচাতে?

কেন পড়বেনঃসাসপেন্সে ভরপুর এক হরর মাঙ্গা, যেখানে আসলেই ভয় পাওয়া যায়।

কেন পড়বেন নাঃআসলে বলা উচিত কখন পড়বেন না। গভীর রাতে পড়লে তাহলে টয়লেটে যাবার সময় একা একা গেলে ভয় পাওয়াটা অস্বাভাবিক কিছু না।

 

ম্যাল রেটিং ৭.৭৫

আমার রেটিং ৮

এফ এ সি ৪ By Farsim Ahmed

 

রান্ডম টপিক

গ্যাল্গে(Galge)

 

 

যারা দ্য ওয়ার্ল্ড গড অনলি নোস্ আনিমেটা দেখেছেন তারা অলরেডি গ্যাল্গে সম্পর্কে ভাল জানেন। গ্যাল্গে (গার্ল গেইম) জাপানে বেশ জনপ্রিয়, যেটা এখন পশ্চিমা দেশগুলোতেও বেশ বাজার পাচ্ছে। গ্যাল্গে এমন এক ধরনের খেলা, যেটাতে মুল কাজ হচ্ছে ৫/৬ টা মেয়ের মধ্যে কোন একজনকে টার্গেট করা এবং তাকে পটানো যাতে কাঙ্খিত এনডিং পাওয়া যায়(সেজন্য গ্যাল্গের একটা সাবজেনার হচ্ছে ডেটিং সিম)। গ্যাল্গের কথা বললেই আরেকটা টার্ম এসে পড়ে, তা হল এরগে। যদি গ্যাল্গের মধ্যে সেকচুয়ালিটি থাকে তাহলে সেটাকে এরগে বলা হয়। প্রচুর গ্যাল্গে এড্যাপটেশন হয়েছে যার মধ্যে কিছু খুবই জনপ্রিয়, যেমন স্তাইন’স গেইট, শাফল, ক্ল্যানাড, লিটল বাসটারস, আবার বিতর্কিত কিছুও আছে, যেমন স্কুল ডেইস।বিদ্রঃ আমি ক্ল্যানাড খেলেছি, টার্গেট ছিল তময়ও, গুড এনডিংই পেয়েছিলাম। 

আনিমে সাজেশন

 প্ল্যানাতিস (Planates)

 

২০৭৫ সালে মহাশুন্য ভ্রমণ ভারী সহজ হয়ে গেছে। মানুষ এখন নজর দিয়েছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটার দিকে। কিন্তু মহাশূন্যে বিচরণ যতই বাড়ছে ততই বাড়ছে মানবসৃষ্ট আবর্জনা, যেটাকে বলা হচ্ছে স্পেস দেব্রিস। ছোট্ট এক স্ক্রু থেকে সৃষ্টি হওয়া ভয়ঙ্কর এক দুর্ঘটনার পরে দেব্রিস কালেকটিং সেকশন গঠিত হয়েছে, যাদের কাজ এসব দেব্রিস উদ্ধার করে আগের সেই ঘটনার পুনরাবৃত্তি হতে না দেয়া। প্ল্যানাতিস এর গল্প দেব্রিস সেকশনের এই কর্মীদের নিয়ে, তাদের জীবনযাপন, তাদের স্বপ্ন, তাদের ভালবাসার কাহিনী প্ল্যানাতিস।

কেন দেখবেনঃ যারা আনিমেতে অলৌকিক  ঘটনা দেখতে দেখতে ক্লান্ত, তাদের জন্য পুরোপুরি বাস্তবতার প্লাটফরমে এই আনিমে।আর এতে নায়ক যখন নায়িকাকে বিয়ের প্রস্তাব দেয়, সেটা আনিমেতে আমার এ পর্যন্ত দেখা সেরা প্রপোজাল।

কেন দেখবেন না:সৌনেন লাভারদের কাছে কাহিনী তুলনামূলকভাবে স্লো মনে হতে পারে।

 

ম্যাল রেটিং ৮.৪২

আমার রেটিং ৯

 

 

মাঙ্গা সাজেশন

সাইরেন (Psyren)

 

 

বাড়িতে ফেরার পথে আগেহা যখন পে ফোনের রিং শুনে রিসিভারটা তুলে নিল, তখনো সে বুঝতে পারেনি তার জীবন কি ভয়াবহ এক দিকেমোড় নিচ্ছে। অদ্ভুত এক জগতে সে পা রাখল, যেটা বর্তমান পৃথিবীর এক কদর্য, বিকৃত রূপ। তার এই হতবুদ্ধি অবস্থায় আর বেশ কয়েকজন সঙ্গী পেল আগেহা, যদিও তাদের অবস্থাও তথৈবচ। তাদের সামনে হাজির হল ভয়াবহ সব শত্রু, যারা সাইকিক পাওয়ার ব্যবহার  করতে পারে। পরিস্থিতি হয়ে উঠল আরো জটিল, যখন আগেহা খুলে ফেলল “মেলচসির দরজা”।

কেন পড়বেনঃচমত্কার আর্ট, কাহিনী মোটেও ঠেকে যায়নি, আকর্ষনীয় সব সাইকিক পাওয়ার এবং ফাইটিং। সাইরেন এখনো কেন আনিমে হয়নি এই নিয়েই ফ্যানরা অবাক।

কেন পড়বেন নাঃনা পড়ার তেমন কোনো কারণ খুঁজে পাচ্ছি না।

 

ম্যাল রেটিং ৮.২৬

আমার রেটিং ৮

এফ এ সি (ফারসিম আহমেদ কর্নার) এর তৃতীয় পর্ব।

 

রান্ডম টপিক

বিজ্ঞাপন

 

যারা আও নো এক্সরসিস্ট  দেখেছেন তারা সম্ভবত জাপানি জুসের বিজ্ঞাপন দেখেছেন। জাপানিরা যেসব  বিজ্ঞাপন বানায়, তাতে সাধারনত তারা কোনো সামাজিক ট্যাবুর পরোয়া  করে না, নুডিটি এবং বিভিন্ন ধরনের স্থুল রশিকতা তাদের বিজ্ঞাপনগুলোতে প্রায়ই  দেখা যায়। এতে অনেক সময়ি বুঝতে পারবেন না আসলে কোন  পন্যের প্রচারণা  করা হচ্ছে। কিন্তু মোটামুটিভাবে  বলা যায়, কিছু কিছু বিজ্ঞাপন বেশ ইন্টারেষ্টিং। আমি আমার পছন্দের একটার  লিঙ্ক দিয়ে দিচ্ছি।

 

https://www.youtube.com/watch?v=BsRUWBbKom0

 

আনিমে সাজেশন

ইয়াকিতাতে!! জাপান(Yakitate!! Japan)

 

কাজুমা আজুমার একমাত্র স্বপ্ন হলো সে জাপানের নিজস্ব একটা ব্রেড বানাবে, যার নাম হবে জাপান। বলে রাখা ভালো, জাপান শব্দটা আসলে একটা পান(Pun), জাপানিতে পান(Pan) মানে ব্রেড, আর যেহেতু এটা জাপানের ব্রেড, কাজেই জা-পান(Japan’s bread)। তো কাজুমার আবার আছে একটা ন্যাচারাল গিফট, তার আছে সোলার হ্যান্ডস, যা দিয়ে সে ব্রেড বানানোর সময় ময়দার খামি অনেকক্ষণ গরম রাখতে পারে, যেটা ভালো ব্রেড আর্টিসানদের জন্য দরকার। আজুমা তার এই স্বপ্ন  নিয়ে বেরিয়ে পড়ে তার অতি আকাঙ্খিত জাপানের খোঁজে, যে জাপান জাপানের মত ভাত ভক্ত অধিবাসীরাও খুব আগ্রহ ও পছন্দ করে খাবে। কাজুমা কি পারবে তার লক্ষ্যে পৌঁছাতে?

 

কেন দেখবেন: এখানে আছে অসাধারণ প্যারোডি এবং কমেডির যুগলবন্দী, আপনি এখানে ম্যাট্রিক্স এর প্যারোডি, নারুতোর প্যারোডিতো পাবেনই, এমনকি লর্ড অব দ্য রিংস এরও প্যারোডি পাবেন। এবং রয় কুরোয়ানাগির রিঅ্যাকশনগুলোও আপনাকে দেখতেই হবে।

কেন দেখবেন না: মোনাকো কাপের পরে একটু ডাল হয়ে যায় কাহিনী, আর সামান্য রিপিটিটিভ।

 

ম্যাল রেটিং ৮.১২

আমার রেটিং ৯

 

 

মাঙ্গা সাজেশন

টোয়েন্টিয়েথ সেন্চুরি বয়েস+টোয়েন্টি ফার্স্ট সেন্চুরি বয়েস(20th Century Boys+21st Century Boys)

 

ছোটবেলায় কেন্জি ছিল বাচ্চা ছেলেমেয়েদের  নিয়ে গড়া এক দলের নেতা, তাদের ছিল নিজস্ব সিক্রেট বেইস, সিক্রেট এমব্লেম, এমনকি পৃথিবী যদি  এলিয়েনদের  কবলে পড়ে তাহলে তাদের প্রতিরোধ করার জন্য কি করা উচিত এই নিয়েও  তাদের মধ্যে জ্ঞানগর্ভ আলোচনা হয়েছিল। অনেক বছর পরে, কেনজি এখন আর নেতা নেই, ছোটবেলার বন্ধুদের সঙ্গেও যোগাযোগ নেই, সে এখন একজন টিপিক্যাল সামাজিক জীব যার কাজ হচ্ছে বোনের  বাচ্চাকে দেখে রাখা এবং স্টোর ক্লার্ক হিসেবে কিছু টাকা পয়সা কামানো। রক এন’ রোল মিউজিশিয়ান হবার সেই ইচ্ছা কবেই মরে গেছে। কিন্তু এসবি বদলে গেল, যখন দৃশ্যপটে হাজির হলো তমোদাচি(ফ্রেন্ড), যে কিনা একজন আধ্যাত্মিক নেতা, যার আছে অলৌকিক ক্ষমতা, এবং সে যে দল গড়েছে, সেই দলের এমব্লেম হচ্ছে কেঞ্জির সেই ছোটবেলায় গড়া দলের এমব্লেম। কে এই তমোদাচি? কেঞ্জির বন্ধুরা খুন হওয়া শুরু করল রহস্যজনকভাবে। পুরনো বন্ধুদের জোগাড় করে তদন্তে নামল কেঞ্জি। অবশেষে, ব্লাডি নিউ ইয়ার্স ইভে ভয়াবহ এক ধ্বংসযজ্ঞের মধ্যে মুখোমুখি হল কেঞ্জি আর তমোদাচি।

 

কেন পড়বেনঃ এটা উরাসাওয়া নাওকির মাঙ্গা, যিনি মনস্টারেরও মাঙ্গাকা। আনিমে জগত সম্পর্কে সামান্য জ্ঞান রাখে, এমন লোকের জন্যও এইটুকু জানাটাই যথেষ্ট।

কেন পড়বেন নাঃ খানিকটা টানা হয়েছে মাঝখানে (আমার ব্যক্তিগত মত)।

 

ম্যাল রেটিং ৯.০৭+৮.৬১

আমার রেটিং ১০(অভারঅল)

 

আজকে এটুকুই, ইনশাল্লাহ পরের সোমবার নতুন পর্বে থাকবে নতুন রিকম্মেনডেশন।