কমাস আগে ইউটিউব এ মামোরু মিয়ানোর নামে গানের সন্ধান লাগিয়ে দুটো গানের সন্ধান পেলাম, এবং শোনামাত্র মাথা ঘুরে গেল, ভাললাগার পরিমাণ স্কেল ছাড়িয়ে আরো দু’ইঞ্চি উপরে উঠে গেল, সন্ধান করে দেখলাম গান দুটোই গীতিরাজপুত্র দের নিয়ে তৈরি এই আনিমের চরিত্রসঙ্গীত
ভেবে দেখলাম আনিমেটা চেখেই দেখব কিনা, জন্রায় দেখি লেখা রয়েছে রিভার্স হারেম, মিউজিক, শৌজো! এই রে সেরেছে! আমি শৌজো রোমান্স দেখলে এখনও দশ হাত দূরত্ব বজায় রাখার চেষ্টা করি, আমি এটা দেখব কি করে? তাছাড়া এমন একটা খেয়ে-কাজ-নেই টাইপের সিরিজ দেখছি শুনলে মেলা লোকেই তো নাক সিটকোবে দেখি! আমার আনিমু রুচি পছন্দের মান টা তাদের কাছে কই যাবে তা তো ভাববার বিষয়!
কিন্তু এত ভেবেও কি আর ঠেলে সরিয়ে রাখা যায়? এ তো দেখছি সোনার খনি ( অর্থাৎ কিনা গানের খনি!) তাই ভাবলাম চুলোয় যাকগে আর সব! দেখেই ফেলি! আর পরীক্ষা শেষ হবার পরপরেই মাথাভারী কিছু দেখতে এমনিও মন চাইছে না!
তাই দেখেই ফেললাম প্রথম সিজন! খারাপ লাগল আর কই?? ভালোই লাগল তো দেখি!! গল্পের কথা যদি বলি তেমন আহামরি কিছু নেই, চলনসই শৌজো রোমান্স গল্প, ওই যা হয় এরকম গল্পে তাই আর কি! তবে একেবারে একঘেয়ে বলার মত নয়, বোরিং যাকে বলে তা কিন্তু মনে হল না একটুও কেন জানি! যারা ওতোমে গেম জিনিসটার সাথে পরিচিত তাদের কাছে এ চেনা গল্পই মনে হবে!! এমনিতে গল্পটাকে দশে সাড়ে ছয় দিয়ে বসিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু শেষের অংশটা ভালই লাগল তাই দিলাম গিয়ে সাত!
চরিত্ররাও অমন নতুন কিছু নয়, একপাল ছেলেচরিত্র কোন আনিমেতে থাকলে যা হয় তাই আরকি! একজন থাকবেন ফ্লার্ট মারা সুদর্শন, একজন ভাব-মারা “আমি বড় প্যারায় আছি তুমি বুঝবা না” টাইপ খোকা, একজন পাগলছাগল, একজন “ছোট্ট খোকাবাবু যাকে দেখলেই গাল টিপে দিতে ইচ্ছে করবে, একজন কম-কথা-বলা আর সূর্যের চেয়ে উজ্জ্বল হাসিমাখা মুখ তরুণ- এই হচ্ছে প্রধান দল, নায়িকা যেন তাদের মাঝে সাত ভাই চম্পার এক বোন পারুল, সবারই তাকে চাই ( রিভার্স হারেম বলেও নায়িকাকে বোন বানিয়ে দিলাম কারণ শুরুতেই তো বলে দিয়েছে এখানে নাকি প্রেম জিনিসটায় হাত দেওয়া নিষেধ! :3) সাতভাই বলার পরেও ছ’জনের হিসেব কেন দিলাম তা আনিমে দেখলেই বুঝা যাবে! বাকিদের মাঝে যাকে চোখে পড়ল তার মত ভাল ট্র্যাপ কমই দেখেছি, তারপর যখন জানলাম ইনার কন্ঠ ইউয়িচি নাকামুরার দেওয়া তখন চোয়াল ঝুলে গেছিল নিচে!
সব মিলিয়ে চরিত্র রা টিপিক্যাল হলেও আর যাই হোক বিরক্তিকর না! সবাই অল্পবিস্তর ভালো লাগার মতই!
এনিমেশন যাকে বলে কিরাকিরা পিকাপিকা ঠিক তাই! চোখ ধাঁধানো উজ্জ্বল রঙের ব্যবহার যথেষ্ট তবে মোটের উপর এনিমেশন খারাপ লাগে নি, আর্ট এনিমেশন যথেষ্টই ভাল লেগেছে! রাজপুত্তুর দের রাজপুত্তুরের মতই লেগেছে আরকি হেহে!
মিউজিক এর কথায় এবার যদি আসি তবে একটা কথাই বলতে চাই! কোন কথা হবে না!!!!!!!!!!!!!!!!! গান নিয়ে আনিমে বলে ভালো কটা গান থাকবেই তা আশা করেই এসেছিলাম কিন্তু তাই বলে প্রতিটা পর্বের পরই যে হন্যে হয়ে পুরো গান খুঁজতে যেতে হবে এতটা আশা রাখি নি!! শুধু কি গান! গান ছাড়াও ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে যে পিয়ানোর সুর গুলি ব্যবহার করা হয়েছে তা কানের ভিতর দিয়ে গিয়ে মাথা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট!!! আর চরিত্রাভিনয়ের কথা যদি বলতে হয় তাহলে প্রথমেই বলব এখানে মামোরু মিয়ানো আছেন! ব্যস আমার আর বলার কিছু নেই! বলতে গেলে আমি আর থামছি না!!!!!! তবে মজা টা এখানে হয়েছে কিন্তু তাকে নিয়ে নয় আরেকজন কে নিয়ে, নাতসুকি চরিত্রটিকে দেখে আমরা দুই বোন খুব ভাবের সাথে বলার চেষ্টা করছিলাম এ চরিত্রে কেনিচি সুজুমুরার গলা ভালো মানাত, যে গলা তিনি কুরোকো তে মুরাসাকিবারা চরিত্রে দিয়েছেন, কিন্তু পরে যখন আআবিষ্কার করি মাসাতো চরিত্রটির কন্ঠ তার দেওয়া তখন আমাদের ভাবখানা হয়েছিল “এটা কেমন হল আ?? :|” মাঝে আবার বোন শুনিয়ে দিল তার গানের গলা নাকি মামোরুর গানের গলা থেকে বেশি সুন্দর লাগছে! কি জ্বালা!! আর অভিনেতা জুনিচি সুয়াবে কে এতদিন একটু মাথাগরম চরিত্রেই দেখে আসছি, তাই তাকে এমন প্লেবয় চরিত্রে দেখাটাও সারপ্রাইজ ই ছিল!
আরেকটা জিনিস না বললে নয়, আর তা হল ফ্যান্সার্ভিস এর প্রসঙ্গ, এই আনিমের ছবি খুঁজতে গিয়ে ইয়াওই ফ্যান আর্ট কম দেখিনি! তাই এখানে কতখানি কি দেখায় তাই নিয়ে একটা সন্দেহ ছিলই, কিন্তু দেখার পর এখন মনে হচ্ছে কিসের কি ঘোড়াড্ডিম! এমন কোন ফ্যান্সার্ভিসের ব্যবহার দেখলাম না যা ফুজোশির মাথায় পোকার মত কামড়াতে পারে, তারপরেও তারা কোত্থেকে কি ভেবে নিয়ে বসে আছে তারাই জানে! এই একটা পয়েন্ট কিন্তু আসলেই ভালো লেগেছে, খামোকা চটকদার করতে এখানে উল্টাপাল্টা ফ্যান্সার্ভিসের আশ্রয় নেয়া হয়নি!
ও আচ্ছা বলতে তো ভুলেই গিয়েছিলাম, “আইডল” আনিমে কিনা, তাই এখানে গানের সাথে “পারফরমেন্স” গুলোও দেখবার মতনই হয় বৈকি! ভেবেছিলাম একটু কষ্ট করে পারফরমেন্স গুলো “সারভাইভ” করতে হবে দেখি হেহে! কিন্তু দেখার পর তো উল্টো হতাশ হতে হল! অমন কোন আইডল পারফরমেন্স ই দেখতে পেলাম না, কেবল একটা ছাড়া! 🙁
সবশেষে বলতে পারি মোটের উপ্র ভালো লেগেছে আনিমে টা, দশে সাত দেব ভাবছিলাম কিন্তু গানগুলোর জন্য দশে ৭.৭৫ দিচ্ছি!! ( গান অবশ্য দশে পনের পাচ্ছে!) সারাদিন এক কানে তার গুজে গান শোনার জন্য কান টাই কটকট করছে এখন :|, হুতোম প্যাঁচার মত জেগে বসে থাকতে তাই এখন অন্য কানটাও ধ্বংস করব ভাবছি! খামোকা আমার এই আজাইরা বকবক শুনে বিরক্ত হবার জন্য সবার কাছে দুঃখিত! পালাই বরং এবেলা!


