ইয়ে মানে, আমি জানি আমি বারসার্কের ফ্যানডম এ নতুন। কিন্তু তার পরেও একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। অনেকের কাছেই এই কথাটি শুনেছি এবং বিরক্ত হয়েছি। কথাটি হল, গাটস্ কাস্কার সাথে চিট করেছে।
বারসার্ক মাঙ্গার প্রথম ভলিউম এর প্রথম চ্যাপটার এর প্রথম দৃশ্যটি কি? দৃশ্যটি হল গাটস্ একজন নারীর এর সাথে মিলিত হচ্ছে। কিন্তু পরক্ষনেই সেই নারীটি একজন অ্যাপোস্টল/রাক্ষসীর রূপ নেয় এবং গাটস্ কে বলে যে সে তার ফাঁদে বন্দী হয়েছে। তখন গাটস্ বলে , ফাঁদে আমি বন্দী হইনি, হয়েছ তুমি। আর তার বাম হাতের লুকানো গোলা দিয়ে উড়িয়ে দেয় রাক্ষসীটার চেহারা। দৃশ্যটি আসলেই ব্যাডঅ্যাস। কিন্তু গাটস্ তো কাস্কাকে ভালোবাসে। তার পরেও সেই অ্যাপোসটল এর সাথে কিভাবে মিলিত হতে পারল?
গাটসের জীবনের একমাত্র পণ হল সকল অ্যাপোস্টল হত্যা করা। তার লক্ষ্যে পৌঁছানোর জন্য গাটস্ যে কোনো কিছু করতে প্রস্তুত। আগুনের উপর ঝাপিয়ে পরে, শত্রুর তলয়ার কামড়ে ধরে, শত ফিট উপর থেকে মাটিরে পরে, যেভাবেই হোক সে লক্ষ্য হাসিল করে ছাড়বে।আরে ভাই, বারসার্কের দুনিয়াটা হল এমন এক ব্যাভিচারের জায়গা, সেখানে গাটসের এই আর অ্যাপোস্টলের সাথে মিলিত হওয়া, এইটা তো কিছুই ছিল না। এভ্রিথিং ইয ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। গাটসের ওয়ার হল অ্যাপস্টলদের সাথে ।
যেই অ্যাপস্টলটির সাথে গাটস মিলিত হয়েছিল সেটি ছিল সম্ভবত একটি সাকিউবাস। সাকিউবাস হল এক ধরণের মহিলা শয়তান :P। অথবা অপদেবী, যে কিনা পুরুষদেরকে রাতের বেলা সিডিউস করে ক্ষতি করার চেষ্টা করে। এক্লিপস্ এর সময় করকাস এর মৃত্যু হয়ে ছিল ঠিক এই রকম এক সাকিউবাস এর হাতে। সাকিউবাস দের ক্ষমতাই হল সিডিউস করা। গাটস্ কে সিডিউস করার পরেই হয়ত তারা মিলিত হয়েছিল এবং গাটসের সেখানে হয়ত কোনোই ইচ্ছা ছিল না।
আর গাটস্ তো শুধুই কাসকাকেই ভালোবাসে। যেই গাটস্ কখনো কাউকে তার নিজের গায়ে ছুঁতেই দিতে চায় না, সে কিভাবে কাসকার সাথে চিট করবে। আর শেষ কথা হল, end justifies the means। গ্রিফিথ সারাজীবন অন্যের চোখে ভালো হয়ে থাকলেও শেষে যা করেছে তার জন্যই সবাই তাকে ঘৃণা করে। গাটস্ তাই যতই হিংস্রতার অবলম্বন করুক, তার শেষ কাজটা সম্পন্ন হলেই হল।

