Animekhor top-chart 2013 – Best female character – Mikasa Ackerman

Shingeki no Kyojin নাম শুনলে হয়তো ১ম এ টাইটানদের কথাই মনে পরবে। কিন্তু যাদের ছাড়া এই এনিমে একদমই অসম্পূর্ণ তাদের একজন ‘মিকাসা আকামান’। ৪১.২২% ভোট পেয়ে ২য় প্রতিদ্বন্দ্বী ‘সুনেমরি আকানে’র চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে এই বছরের সেরা ফিমেল চরিত্র মিকাসা।

শুধু অসম্ভব সৌন্দর্যই নয়, একজন সৈন্য হিসেবে মিকাসার মেধা ছিল চোখ ধাঁধানো।

ট্রেনিং ক্যাম্প শুরু থেকেই সকল বাঁধা খুব সহজেই পেরিয়ে যায় মিকাসা। একজন নারী হয়েও তার combat,agility প্রভৃতি ক্ষেত্রে যেন ক্লাসের ধারের কাছেই কেউ ছিল না!!দৃঢ় মনবল আর দায়িত্বশীল এই নারীই এই বছরের সেরা ফিমেল চরিত্রের প্রকৃত হকদার!!

Comments