আমরা যারা হরর জানরার ভক্ত , তাদের কাছে ভূত বা অশিরীরি কোন সত্ত্বার ভৌতিক কাহিনীর চেয়ে সাইকোপ্যাথখুনিদের আবেদন বেশি । কেননা সাইকো কিলাররা হয় চতুর এবং টর্চার ও মার্ডারিংকে এরা শৈল্পিক পর্যায়ে নিয়ে যায় । এইরকম কিছু সাইকোপ্যাথদের ছোট ছোট গল্প নিয়েই ওতসুচির ৫চ্যাপ্টারের মাঙ্গা Goth .
এই গল্পের প্রধান চরিত্র কামিইয়ামা ইতসুকি যে গম্ভীর এবং বুদ্ধিমান হাইস্কুল বালক । এখন আবার ভেবে বসবেন না যে এ গড়পড়তা নায়ক ডিটেকটিভ ! সে হল স্বয়ং একজন স্যাডিসটিক সাইকোপ্যাথ এবং তার আনন্দের প্রধান উত্স সাইকোপ্যাথ মার্ডারের কেস স্টাডি । এবং তার সঙ্গী হল অনেকটা তার মতই পারসোনালিটি যুক্ত গম্ভীর বালিকা মরিনো ইয়ুরু এবং একইসাথে সে সাইকোপ্যাথদের জন্য ম্যাগনেটের মতো । এই ইয়ুরুর সুন্দর সাদা হাত পরোক্ষভাবে সংগ্রহ করতে গিয়ে ইতসুকি ব্যার্থ হয় এবং পরে মরিনোর সাথে ভাব জমায় ।তারা ২জনে মিলে নিছক আগ্রহ এবং আনন্দের জন্য আশেপাশের সাইকোপ্যাথদের খুজে বের করতে থাকে এবং একইসাথে তাদের অতীতের কিছু রহস্য তাদের সামনে চলে আসে ।
মাত্র ৫চ্যাপ্টারের এই মাঙ্গা সময় থাকলে পড়া শুরু করে দিন । রহস্য ও হররের মিশেল আপনাদের অবশ্যই ভালো লাগবে !!
আমার রেটিং : ৮/১০

