Anime Walkthrough With Shadowgear #1
Anime Name : Shinsekai Yori
English Synonym: From The New World
Episode: 25
Mal Score: 8.52
Ranked: #89
Personal Rating: 9/10
Genres: Drama, Horror, Sci-Fi, Supernatural
ভবিষ্যৎ। শব্দটা শুনলেই চোখে ভাসে সুউচ্চ দালান,অত্যাধুনিক যন্ত্রপাতি, স্বয়ংক্রিয় জীবন ব্যবস্থা । উন্নত এক সমাজ। কিন্তু এমন ভবিষ্যৎ কি কল্পনা করা যায় যেখানে মানুষ বাস করছে গ্রাম্য এক পরিবেশে । গ্রামীণ এক সমাজ ব্যবস্থা যেখানে মানুষ মানুষ এর কোন ক্ষতি করতে পারে না। সমাজে এ অসাধারণ শান্তি বিরাজ করছে। কিন্তু তাতেও রয়েছে এক অকল্পনীয় কাল রহস্য । আর এই এক অসম্ভব অদ্ভুত এক কাহিনি নিয়ে হাজার বছর পরের ভবিষ্যৎ কে ঘিরে গরে উঠেছে Shinsekai Yori এর স্টোরি।
হাজার বছর আগের মানুষ এর গবেষণার সফলতায় মানুষ পায় cantus নামক এ ক্ষমতা। আর এই ক্ষমতাকে নিয়েই সৃষ্টি হয় মানব্জাতির এক রক্তাক্ত অতিত। হাজার বছরের পথচলায় মানুষ গড়ে তোলে হানাহানিবিহীন এক নতুন গ্রাম্য সমাজ । এই গ্রামের ই এক মেয়ে ওয়াতানাবি সাকিকে ঘিরেই গল্পের সূচনা। ভয়ঙ্কর এক নিয়মের মাঝে নিজেদের জীবনের এক অকল্পনীয় সত্য জানতে পারা ও নিজেদের বন্ধুত্ত কে অটুট রাখার এক সুন্দর চাওয়াকে ফুটিয়ে তোলা হয়েছে চমৎকার ভাবে। ভয়, ক্ষতি, আশা , বিশ্বাসঘাতকতা. ইচ্ছা, ক্ষমতা, মিথ্যা, এবং পরিপূর্ণতা এর এক অসাধারণ সুন্দর মিশ্রণে আনিমে টি সত্তিই অতুলনিও হয়ে উঠেছে।
আনিমে টিতে চরিত্র গুলকে খুব সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে । প্রতিটি চরিত্রেরই ছিল নিজস্ব বিচিত্রতা ও গুরুত্ত। প্রতিটি ডায়ালগ ছিল সুন্দর ও সার্থক। বাকগ্রাউনড মিউজিক গুলো স্টোরি কে ফুটিয়ে তুলেছে অসাধারণ ভাবে। তাছারা কান্না করানোর মত সিন এর নিশ্চয়তা তো আছেই! [আমার নিজেকেই কাঁদতে হয়েছে অনেকবার]
আনিমেটির গ্রাফিক্স অত্তন্ত মনমুগ্ধকর । বিশেশত ব্যাকগ্রাউন্ড Scenery গুলো তো এক কথায় চমৎকার। আর স্টোরি টা তো অবিশ্বাসো রকম অস্থির। প্রতিটা এপিসোড শেষে পরের এপিসোডে না দেখলেই নয়। [আমি নিজে ৬ ঘণ্টা টানা দেখে শেষ করসিলাম 😛 ] ইউনিক ক্যারেক্টার ডিসাইন, অসাধারণ আর্ট ও সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক আনিমেতাকে এক অন্য লেভেল দিয়েছে। মজার বেপার হল আনিমে টিতে কোন ওপেনিং মিউজিক নেই । তবে এইনডিং মিউজিক টা জটিল। প্রতিটা এপিসোড এই আমাকে এই মিউজিক টা শোনা লেগেছে আর এন্দিং টাতো আপনাকে নিয়ে যাবে ভাললাগার এক অন্য দুনিয়ায় টা তো নিশ্চিত।
তাই এই কথাটা বলতে পারি, নানান টুইস্ট , ফিলস, ট্রাজেডি, হ্যাপিনেস, সেডনেস , অশাধারন ব্যাক গ্রাউন্দ এ ভরপুর এই আনিমে টি দেখার সময় কাউকেই নিরাশ হতে হবে না।
তাই দেরি না করে দেখে নিন আপনার জীবনের এক অসম্ভব ভাল লাগার মত আনিমে।
[আমাকে পরে ধন্নবাদ দিলেও হবে 😛 ]

