Anime:- Special A / S.A
Genre:- Romance ; Comedy
Format:- 24 episodes
Mal rating(anime):- 7.8
Personal rating:- 8.3
জীবনে সাফল্যের সর্বোচ্চ শিখরে কে না আরোহণ করতে চায়!প্রায় সব মানুষের ই ইচ্ছা থাকে যেকোন ক্ষেত্রে সর্বোচ্চ পজিশন টা তার হোক। সবাই যেন তাকে সময়ের সেরা মানুষ বলে বিবেচনা করে বা চেনে। খুব সহজভাবে বললে; কোন ক্লাসের দ্বিতীয় স্থানে থাকা ছাত্র যেমন চায় সে প্রথম স্থান অধিকারী ছাত্রকে টপকে ক্লাসের সর্বোচ্চ স্থান দখল করবে; তেমনি ক্লাসের সবচাইতে অমনোযোগী ছাত্রের মনের মাঝেও কি কখনো উঁকিঝুঁকি দেয় না ক্লাস সেরা হওয়ার স্বপ্ন? অবশ্যই দেয়…. কিন্তু সবার ট্যালেন্ট কি এক! সবাই কি একইরকম পরিশ্রম করতে পারদর্শী! হয়ত না।
কিছুটা এ ধরণের সিচ্যুয়েশন থেকে শুরু হয় স্পেশাল এ এনিমেটি।
এনিমের শুরুতেই আপনি দেখতে পাবেন এনিমের প্রধান মেয়ে চরিত্র হানাজোনা হিকারির বাল্যকাল। সেখানে দেখা যায়; ছোটকাল থেকেই সে তার বাবার কাছে আত্মরক্ষার কৌশল শেখে।মূলত হিকারি তার বাবার ইচ্ছেতেই শেখে যেন সে
নিজেকে যেকোন পরিস্থিতিতে রক্ষা করতে পারে। আরো দেখা যায় হিকারির বাবা তার আত্মরক্ষার কৌশল যাচাই করার জন্য অনেক শক্তিশালী মানুষের সাথেও হিকারিকে
মোকাবিলা করতে বলে। হিকারি প্রায় অনায়াসেই তাদের পরাজিত করে। মূলত তখন থেকেই সে নিজেকে সবার চেয়ে সেরা হিসেবে দেখতে চায় কিংবা মনে করে।কিন্তু
একদিন হিকারির বাবা একটি ছেলেকে হিকারির সামনে দাড় করিয়ে দেন।সে
হিকারির বয়সের ই।কিন্তু তিনি শুনেছেন ছেলেটি শক্তিশালী এবং স্কিলফুল।সেই
আমাদের প্রধান ছেলে চরিত্র তাকাশিমা কেই।
গল্পের মূল শুরুটা এখানেই।
হিকারি ছেলেটির সাথে চ্যালঞ্জে পরাজিত হয়। তখন থেকেই হিকারির দ্বিতীয় স্থান অর্জিত জীবনের শুরু। হিকারি ;; যতবার যে জায়গাতেই তাকাশিমাকে চ্যালেঞ্জ করুক
না কেন প্রতিবার ই তার অবস্থান দ্বিতীয়। সেটা হোক পড়ালেখায় বা রেসলিং এ……
সে তাকাশিমাকে পরাজিত করার দৃঢ় সংকল্প নিয়ে ভর্তি হয় তাকাশিমার
স্কুলে। স্কুল থেকে মনে পড়ল ; হিকারির ক্লাসের ছাত্র সংখ্যা মাত্র সাতজন।কিন্তু কেন?
মূলত ক্লাসের সর্বোচ্চ লেভেলের প্রথম সাতজন ছাত্র নিয়ে গঠিত এই বিশেষ
ক্লাস। এই বিশেষ ক্লাস এর সবকিছুই বিশেষ। তাদের ক্লাসরুম থেকে শুরু করে পোশাক পর্যন্ত যেন তাদের বিশেষত্বকেই তুলে ধরে…..আসলেই সেই ছাত্ররা মোটামুটি এক একজন অলরাউন্ডার।
তাই
সেই ক্লাসের এক নম্বর ছাত্রকে তা আর বলার অপেক্ষা রাখে না।সেখানে আরো
আছে; বিশিষ্ট সংগীত পরিচালকের দুই সন্তান-জুন ইয়ামামতো ও মেগুমি
ইয়ামামতো….এমনকি স্কুল ডাইরেক্টর এর ছেলে এবং গাড়ির কোম্পানির সিইও ছেলের মত উচ্চবিত্ত পরিবারের সন্তানরা।সেখানে হিকারির
অবস্থান সেই দুই নম্বর। যার কারণে তাকাশিমা তাকে মোটামুটি রেগুলারলি
টিজ করে। কিন্তু তারা পরস্পরের রাইভাল হলে কি হবে তাদের এই রাইভারির মধ্যে
রয়েছে অসাধারণ সুন্দর কিছু না বলা রোমান্টিক মুহূর্ত। সেদিকটা আপনারাই
এনিমে দেখে অনুভব করুন…. নিজের রাইভালের প্রেমে পড়া কিন্তু নতুন কিছু নয়
এনিমেতে ; তারপর ও এনিমেটির কমেডি- রোমান্স এই দুটো জন্রার অসাধারণ মিক্সাপ আপনাকে এনিমেটি পছন্দ করতে
বাধ্য করবে।এনিমেটির বেশ কিছু অসাধারণ হার্ট টাচিং দৃশ্য রয়েছে; যেগুলো আপনার
হৃদয়ে গেথে থাকবে।
এটি একটি টিপিক্যাল শৌজো এনিমে। কিন্তু এর রোমান্টিক -কমেডির ধরণ
স্বতন্ত্র।এটাকে ট্রেডিশনাল শৌজোর দিকে ফেলবেন কি-না সেটা আপনার উপর
ডিপেন্ড করে।এনিমের ক্যারেক্টার ডিজাইন; আর্টওয়ার্ক খুবই সাধারণ।
মিউজিক নিয়ে বলব;ওপেনিং/ইন্ডিং ডিসেন্ট… আমার ভালই লেগেছে।বলার মত
বিশেষ কিছু নেই কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনার মন ছুয়ে যাবে।এতটুকু গ্যারান্টি দেয়া যায়……
আমি বলব না এটা মাস্টারপিস জাতীয় কিছু।খুব অন্য লেভেলেরও কিছু না।কিন্তু
কিছু এনিমে থাকে না; যেগুলো অত্যাধিক লেভেলের কিছু না হলেও মন ভরিয়ে দিয়ে
যায়।আপনি দেখতে বসলে বুঝবেন এনিমেটা আপনাকে কিভাবে টানছে।একবার চেষ্টা
করতে দোষ কি!
সাধারণ লাভ স্টোরি কিন্তু অনেকক্ষেত্রে রোমিও-জুলিয়েট টাইপের লাভ স্টোরি থেকেও বেশি মন ছুঁয়ে যায়………..
ধন্যবাদ।


