Midori No Hibi (English: Midori Days) by Monirul Islam Munna
Midori No Hibi (English: Midori Days) শেষ করলাম!
১৩ এপিসোডের ছোট সিরিজ
এই এনিমের নায়ক ‘সেইজি সাওামারু।’ স্কুলের অন্যতম ব্যাডআস!! মারামারিতে তার সঙ্গে জিততে পারবে এমন কেউ নেই। সাথে তার ডান হাত, যেটা ‘ডিমন রাইট হ্যান্ড’ নামে শহর জুড়ে খ্যাত! যেমন ভঙ্কর গ্রুপই আসতো না কেন, সেইজির সাথে জিততে পারত নে কেউ!
কিন্তু মেয়েদের সাথে খুব ভাগ্য খারাপ ছিল, সেইজির! ২০জন মেয়ের কাছে রিজেক্তেড সে!!
অন্য দিকে এনিমের নাইয়িকা ‘মিদরি কাসুগানো’ অনেক বেশী লাজুক কিউট একটা মেয়ে!
কিন্তু সেইজির প্রতি প্রচণ্ড ক্রাশ ছিল তার। একদিন হটাৎ ঘুম উঠে দেখে সে সেইজির ডান হাত হচ্ছে মিদরি………!!! আর এখান থেকেই কাহিনী অগ্রসর হতে থাকে….
প্রথমে ব্যাপারটা উইয়ারড লাগছিলো। চিন্তা করছিলাম, কীভাবে আগাবে কাহিনী! কিন্তু নিউডিটি গুলা বাদ দিলে (বর্তমান এনিমের চেয়ে ভালো ভাবে দেখাইসে!! ) মোটামুটি ভালো একটা রোম্যান্টিক কমেডি। যদিও কমেডি পার্টটা বেশী । ওভারঅল খারাপ না
আমার রেটিং ৭.৫/১০
![@[104794279589828:274:Midori No Hibi] (English: @[104046669632808:274:Midori Days]) শেষ করলাম!

১৩ এপিসোডের ছোট সিরিজ

এই এনিমের নায়ক 'সেইজি সাওামারু।' স্কুলের অন্যতম ব্যাডআস!! মারামারিতে তার সঙ্গে জিততে পারবে এমন কেউ নেই। সাথে তার ডান হাত, যেটা 'ডিমন রাইট হ্যান্ড' নামে শহর জুড়ে খ্যাত! যেমন ভঙ্কর গ্রুপই আসতো না কেন, সেইজির সাথে জিততে পারত নে কেউ!

কিন্তু মেয়েদের সাথে খুব ভাগ্য খারাপ ছিল, সেইজির! ২০জন মেয়ের কাছে রিজেক্তেড সে!!

অন্য দিকে এনিমের নাইয়িকা 'মিদরি কাসুগানো' অনেক বেশী লাজুক কিউট একটা মেয়ে!

কিন্তু সেইজির প্রতি প্রচণ্ড ক্রাশ ছিল তার। একদিন হটাৎ ঘুম উঠে দেখে সে সেইজির ডান হাত হচ্ছে মিদরি.........!!! আর এখান থেকেই কাহিনী অগ্রসর হতে থাকে....

প্রথমে ব্যাপারটা উইয়ারড লাগছিলো। চিন্তা করছিলাম, কীভাবে আগাবে কাহিনী! কিন্তু নিউডিটি গুলা বাদ দিলে (বর্তমান এনিমের চেয়ে ভালো ভাবে দেখাইসে!! :v ) মোটামুটি ভালো একটা রোম্যান্টিক কমেডি। যদিও কমেডি পার্টটা বেশী । ওভারঅল খারাপ না :)

আমার রেটিং ৭.৫/১০](https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-frc3/p320x320/1377488_4888496508613_2126073216_n.jpg)
Anime suggestion from Kazi Rafi
বিস্তর গবেষণা, কাটাকুটি এবং শেষমেশ ‘Process of Elimination’ এর মাধ্যমে নিচের উল্লেখিত ফল সিজনের এনিমেগুলা দেখব বলে সিদ্ধান্ত নিছি।
বিশেষ দৃষ্টান্ত- উল্লেখিত এনিমে গুলা আমি আমার নিজের ভাললাগা অনুযায়ী ‘অন্যতম সেরা’, ‘ভালো’, এবং ‘মোটামুটি’ এই তিনটি শ্রেণীতে তে ভাগ করেছি !!! এর মধ্যে ‘অন্যতম সেরা’ অধিনে যেসব এনিমের নাম লেখা থাকবে সেগুলার আমি সবাইকে অন্তত প্রথম একটি/ দুটি পর্ব দেখার প্রতি উৎসাহিত করব।
( in no particular order )
১) Kuroko No Basket ( sports, comedy, school life, shounen )
২) Yowamushi Pedal ( sports, comedy, school life, shounen. অন্যতম সেরা )
৩) Kyoukai no Kanata ( action, dark fantasy, slice of life. অন্যতম সেরা )
৪) Yozakura Quartet: Hana no Uta ( action, supernatural, shounen. এটার ব্যাপারে কিছু না বলে পারতেছি নাহ। আমার কাছে মনে হইছে এইটা এই সিজনের সবচেয়ে আন্ডাররেটড এনিমে; অথচ এইটার এনিমেশন থেকে শুরু করে, ব্যাকগ্রাওউণ্ড, ক্যারেকটার ডিজাইন, একশন, প্লট একইসঙ্গে অত্তাধিক সুন্দর এবং জটিল। এই এনিমে ২০০৮ সালের ঠিক একি নামের এনিমের রিমেক ভার্শন যেটা মাঙ্গাকে আরও একনিষ্ঠ ভাবে অনুসরন করবে। সো, ২০০৮ এরটা নাহ দেখলেও চলবে। কিন্তু আমার ঠিক বোধগম্য হল নাহ, ঠিক কিভাবে এই এনিমেটা সবার নজর এড়ালো! )
৫) Galilei Donna ( action, adventure, sci-fi. বিজ্ঞানি Galileoর উত্তরসূরি তিন বোনকে ঘিরে অসাধারন আরেক একশন, সাই-ফাই এনিমে যেটা নাহ দেখেল অনেক বিশাল কিছু মিস করবেন! অন্যতম সেরা )
৬) Samurai Flamenco ( action, slice of life. এনিমেতে সুপারহিরো এবং সমাজের যত অপসংস্কৃতি আছে, সেইসব ধারণাকে এর আগে খুব কমই দেখেছি এতোটা বাস্তব ভাবে উপস্থাপন করতে যেটা এই বিশেষ এনিমেতে অত্যন্ত সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে !! অন্যতম সেরা )
৭) Kill La Kill ( action, school life. ভালো )
Tokyo Ravens ( action, supernatural, school life, shounen. ভালো )
১০) Strike The Blood ( action, fantasy, supernatural, school life, slice of life. ভালো )
১১) Nagi no Asukara ( drama, fantasy, romance. ভালো )
১২) Golden Time ( romance, comedy, seinin. ভালো )
১৩) White Album 2 ( romance, drama, slice of life. মোটামুটি )
১৪) BlazBlue: Alter Memory ( action. মোটামুটি; যদিও এটা সামনে কোন এক সময় ড্রপ করে দেওয়ার সম্ভাবনা আছে )
এগুলা ছাড়া আমি দেখতেছি না এমন অনেক এনিমে আছে যেগুলা অন্যদের কাছে ভালো লাগতে পারে; যেমন- Log Horizon, Ace of Diamond, Walkure Romanze, Infinite Srtatos 2 (sequel), Freezing:Vibration (sequel), Magi (sequel), Valvrave the liberator (sequel), Non Non Biyori ইত্যাদি !!
আর এয়ার হওয়ার আগেই যে এনিমের নাম ছড়িয়ে গেছে সব জায়গায় তার Disturbing Content এর কারনে, সেই মাস্টারপিস Pupa’r এয়ার হওয়ার জন্য এখন শুধু অপেক্ষা করতেছি !!!!
kuroko no basuke: review by asiful Haque
ডিস্ক্লেইমার ১ – এই পোস্ট “kuroko no basuke” এর ডাই হার্ড ফ্যানদের পছন্দ নাও হইতে পারে !!!
ডিস্ক্লেইমার ২ – believe me when i say “আমি এই এনিমের এই গ্রুপে অন্যতম বড় ফ্যান; সো যা বলতেসি “ভালবেসেই বলতেসি “

সুপার পাওয়ার বা এই ধরণের “out of the world” টেকনিক ; এইসব আমার সবসময়ই ভাল লাগে; এবং আমি তা আনন্দচিত্তে স্বীকার করি; সো; kuroko no basuke আমার ভাল লাগবে এইটাই স্বাভাবিক। কিন্তু নতুন সিরিজের দুইটা পর্ব দেখে মনে হচ্ছে এইটা খানিকটা “cliche” ব্যাপার হয়ে গেসে !!! ১ম সিজনের শেষ দিকে কিসে আর আওমিনের ফাইটের পর থেকে এইটায় পাওয়ারের ব্যাপারটা হাস্যকর proportion এ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেই মনে হইতেসে (মাঙ্গাতেও মে বি তাই); ব্যাপারটা অনেকটা সপ্তাহে ৭ দিন পোলাও খাইলে ভাল লাগে না – টাইপ আর কি !!! সেইটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় না; বাট মোমোই সানের ওই অংশটা কি ছিল?!!! Why do every fricking anime has to provide fan service?!! To me; that part was; to say the least; “disgusting” !!! আর এইরকম একটা ম্যাচের আভাস দিয়ে সেইটা মাঝপথে এইভাবে থামায় দেওয়াটাও মানতে পারলাম না !!!
এফ এ সি ৪ By Farsim Ahmed
রান্ডম টপিক
গ্যাল্গে(Galge)
যারা দ্য ওয়ার্ল্ড গড অনলি নোস্ আনিমেটা দেখেছেন তারা অলরেডি গ্যাল্গে সম্পর্কে ভাল জানেন। গ্যাল্গে (গার্ল গেইম) জাপানে বেশ জনপ্রিয়, যেটা এখন পশ্চিমা দেশগুলোতেও বেশ বাজার পাচ্ছে। গ্যাল্গে এমন এক ধরনের খেলা, যেটাতে মুল কাজ হচ্ছে ৫/৬ টা মেয়ের মধ্যে কোন একজনকে টার্গেট করা এবং তাকে পটানো যাতে কাঙ্খিত এনডিং পাওয়া যায়(সেজন্য গ্যাল্গের একটা সাবজেনার হচ্ছে ডেটিং সিম)। গ্যাল্গের কথা বললেই আরেকটা টার্ম এসে পড়ে, তা হল এরগে। যদি গ্যাল্গের মধ্যে সেকচুয়ালিটি থাকে তাহলে সেটাকে এরগে বলা হয়। প্রচুর গ্যাল্গে এড্যাপটেশন হয়েছে যার মধ্যে কিছু খুবই জনপ্রিয়, যেমন স্তাইন’স গেইট, শাফল, ক্ল্যানাড, লিটল বাসটারস, আবার বিতর্কিত কিছুও আছে, যেমন স্কুল ডেইস।বিদ্রঃ আমি ক্ল্যানাড খেলেছি, টার্গেট ছিল তময়ও, গুড এনডিংই পেয়েছিলাম।
আনিমে সাজেশন
প্ল্যানাতিস (Planates)
২০৭৫ সালে মহাশুন্য ভ্রমণ ভারী সহজ হয়ে গেছে। মানুষ এখন নজর দিয়েছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটার দিকে। কিন্তু মহাশূন্যে বিচরণ যতই বাড়ছে ততই বাড়ছে মানবসৃষ্ট আবর্জনা, যেটাকে বলা হচ্ছে স্পেস দেব্রিস। ছোট্ট এক স্ক্রু থেকে সৃষ্টি হওয়া ভয়ঙ্কর এক দুর্ঘটনার পরে দেব্রিস কালেকটিং সেকশন গঠিত হয়েছে, যাদের কাজ এসব দেব্রিস উদ্ধার করে আগের সেই ঘটনার পুনরাবৃত্তি হতে না দেয়া। প্ল্যানাতিস এর গল্প দেব্রিস সেকশনের এই কর্মীদের নিয়ে, তাদের জীবনযাপন, তাদের স্বপ্ন, তাদের ভালবাসার কাহিনী প্ল্যানাতিস।
কেন দেখবেনঃ যারা আনিমেতে অলৌকিক ঘটনা দেখতে দেখতে ক্লান্ত, তাদের জন্য পুরোপুরি বাস্তবতার প্লাটফরমে এই আনিমে।আর এতে নায়ক যখন নায়িকাকে বিয়ের প্রস্তাব দেয়, সেটা আনিমেতে আমার এ পর্যন্ত দেখা সেরা প্রপোজাল।
কেন দেখবেন না:সৌনেন লাভারদের কাছে কাহিনী তুলনামূলকভাবে স্লো মনে হতে পারে।
ম্যাল রেটিং ৮.৪২
আমার রেটিং ৯
মাঙ্গা সাজেশন
সাইরেন (Psyren)
বাড়িতে ফেরার পথে আগেহা যখন পে ফোনের রিং শুনে রিসিভারটা তুলে নিল, তখনো সে বুঝতে পারেনি তার জীবন কি ভয়াবহ এক দিকেমোড় নিচ্ছে। অদ্ভুত এক জগতে সে পা রাখল, যেটা বর্তমান পৃথিবীর এক কদর্য, বিকৃত রূপ। তার এই হতবুদ্ধি অবস্থায় আর বেশ কয়েকজন সঙ্গী পেল আগেহা, যদিও তাদের অবস্থাও তথৈবচ। তাদের সামনে হাজির হল ভয়াবহ সব শত্রু, যারা সাইকিক পাওয়ার ব্যবহার করতে পারে। পরিস্থিতি হয়ে উঠল আরো জটিল, যখন আগেহা খুলে ফেলল “মেলচসির দরজা”।
কেন পড়বেনঃচমত্কার আর্ট, কাহিনী মোটেও ঠেকে যায়নি, আকর্ষনীয় সব সাইকিক পাওয়ার এবং ফাইটিং। সাইরেন এখনো কেন আনিমে হয়নি এই নিয়েই ফ্যানরা অবাক।
কেন পড়বেন নাঃনা পড়ার তেমন কোনো কারণ খুঁজে পাচ্ছি না।
ম্যাল রেটিং ৮.২৬
আমার রেটিং ৮
এফ এ সি (ফারসিম আহমেদ কর্নার) এর তৃতীয় পর্ব।
রান্ডম টপিক
বিজ্ঞাপন
যারা আও নো এক্সরসিস্ট দেখেছেন তারা সম্ভবত জাপানি জুসের বিজ্ঞাপন দেখেছেন। জাপানিরা যেসব বিজ্ঞাপন বানায়, তাতে সাধারনত তারা কোনো সামাজিক ট্যাবুর পরোয়া করে না, নুডিটি এবং বিভিন্ন ধরনের স্থুল রশিকতা তাদের বিজ্ঞাপনগুলোতে প্রায়ই দেখা যায়। এতে অনেক সময়ি বুঝতে পারবেন না আসলে কোন পন্যের প্রচারণা করা হচ্ছে। কিন্তু মোটামুটিভাবে বলা যায়, কিছু কিছু বিজ্ঞাপন বেশ ইন্টারেষ্টিং। আমি আমার পছন্দের একটার লিঙ্ক দিয়ে দিচ্ছি।
https://www.youtube.com/watch?v=BsRUWBbKom0
আনিমে সাজেশন
ইয়াকিতাতে!! জাপান(Yakitate!! Japan)

কাজুমা আজুমার একমাত্র স্বপ্ন হলো সে জাপানের নিজস্ব একটা ব্রেড বানাবে, যার নাম হবে জাপান। বলে রাখা ভালো, জাপান শব্দটা আসলে একটা পান(Pun), জাপানিতে পান(Pan) মানে ব্রেড, আর যেহেতু এটা জাপানের ব্রেড, কাজেই জা-পান(Japan’s bread)। তো কাজুমার আবার আছে একটা ন্যাচারাল গিফট, তার আছে সোলার হ্যান্ডস, যা দিয়ে সে ব্রেড বানানোর সময় ময়দার খামি অনেকক্ষণ গরম রাখতে পারে, যেটা ভালো ব্রেড আর্টিসানদের জন্য দরকার। আজুমা তার এই স্বপ্ন নিয়ে বেরিয়ে পড়ে তার অতি আকাঙ্খিত জাপানের খোঁজে, যে জাপান জাপানের মত ভাত ভক্ত অধিবাসীরাও খুব আগ্রহ ও পছন্দ করে খাবে। কাজুমা কি পারবে তার লক্ষ্যে পৌঁছাতে?
কেন দেখবেন: এখানে আছে অসাধারণ প্যারোডি এবং কমেডির যুগলবন্দী, আপনি এখানে ম্যাট্রিক্স এর প্যারোডি, নারুতোর প্যারোডিতো পাবেনই, এমনকি লর্ড অব দ্য রিংস এরও প্যারোডি পাবেন। এবং রয় কুরোয়ানাগির রিঅ্যাকশনগুলোও আপনাকে দেখতেই হবে।
কেন দেখবেন না: মোনাকো কাপের পরে একটু ডাল হয়ে যায় কাহিনী, আর সামান্য রিপিটিটিভ।
ম্যাল রেটিং ৮.১২
আমার রেটিং ৯
মাঙ্গা সাজেশন

টোয়েন্টিয়েথ সেন্চুরি বয়েস+টোয়েন্টি ফার্স্ট সেন্চুরি বয়েস(20th Century Boys+21st Century Boys)
ছোটবেলায় কেন্জি ছিল বাচ্চা ছেলেমেয়েদের নিয়ে গড়া এক দলের নেতা, তাদের ছিল নিজস্ব সিক্রেট বেইস, সিক্রেট এমব্লেম, এমনকি পৃথিবী যদি এলিয়েনদের কবলে পড়ে তাহলে তাদের প্রতিরোধ করার জন্য কি করা উচিত এই নিয়েও তাদের মধ্যে জ্ঞানগর্ভ আলোচনা হয়েছিল। অনেক বছর পরে, কেনজি এখন আর নেতা নেই, ছোটবেলার বন্ধুদের সঙ্গেও যোগাযোগ নেই, সে এখন একজন টিপিক্যাল সামাজিক জীব যার কাজ হচ্ছে বোনের বাচ্চাকে দেখে রাখা এবং স্টোর ক্লার্ক হিসেবে কিছু টাকা পয়সা কামানো। রক এন’ রোল মিউজিশিয়ান হবার সেই ইচ্ছা কবেই মরে গেছে। কিন্তু এসবি বদলে গেল, যখন দৃশ্যপটে হাজির হলো তমোদাচি(ফ্রেন্ড), যে কিনা একজন আধ্যাত্মিক নেতা, যার আছে অলৌকিক ক্ষমতা, এবং সে যে দল গড়েছে, সেই দলের এমব্লেম হচ্ছে কেঞ্জির সেই ছোটবেলায় গড়া দলের এমব্লেম। কে এই তমোদাচি? কেঞ্জির বন্ধুরা খুন হওয়া শুরু করল রহস্যজনকভাবে। পুরনো বন্ধুদের জোগাড় করে তদন্তে নামল কেঞ্জি। অবশেষে, ব্লাডি নিউ ইয়ার্স ইভে ভয়াবহ এক ধ্বংসযজ্ঞের মধ্যে মুখোমুখি হল কেঞ্জি আর তমোদাচি।
কেন পড়বেনঃ এটা উরাসাওয়া নাওকির মাঙ্গা, যিনি মনস্টারেরও মাঙ্গাকা। আনিমে জগত সম্পর্কে সামান্য জ্ঞান রাখে, এমন লোকের জন্যও এইটুকু জানাটাই যথেষ্ট।
কেন পড়বেন নাঃ খানিকটা টানা হয়েছে মাঝখানে (আমার ব্যক্তিগত মত)।
ম্যাল রেটিং ৯.০৭+৮.৬১
আমার রেটিং ১০(অভারঅল)
আজকে এটুকুই, ইনশাল্লাহ পরের সোমবার নতুন পর্বে থাকবে নতুন রিকম্মেনডেশন।
Tenjou Tenge and Persona P4 by Baruog Gourab

Tenjou Tenge আর Persona P4 দেখলাম। টেঞ্জৌ টেঙে অনেকটা ইক্কি টৌসেন এর শর্ট ভার্সন। টিটিতে কাহিনী চরম ভাবে শর্ট করছে, আবার বেকস্লাস চরম ভাবে বেশি দেখাইছে। ফাইটিং স্টাইল পুরাই ইক্কি টৌসেনের মত এক ঘুসিতেই জামা কাপর ছিড়ে যায়, আর নায়িকা সেইরকম আবুল টাইপ। নায়কের পাওয়ার আপের সাথে সাথেই এনিমে শেষ করার কারনে বেশি বিরক্ত লাগছে। মূল বসের সাথে ফাটিং টা আরো চালাইতে পারত।
পি৪ অনেকটা ডেভিল সার্ভাইভাল মত কাহিনী। কোত্থেকে বা কি কারনে নায়ক/গ্রুপকে পারসনা দেয়া হয়েছে বা নায়কের পাওয়ার কিকারনে এত বেশি কিছু বোঝানোর আগেই কাহিনী শেষ।
রেটিং দিতে গেলে টিটি আর পি৪ দুটোই ২/১০ পাবে। আরও কম দিতাম কিন্তু বেটারা এত কষ্ট করে বানাইছে আর কম কেমনে দেই!!!
uchuu kyoudai – space brothers by Asiful Haque
নানবা মুত্তা; বয়স ৩২।
শরতের এক সুন্দর সকালে নিজ অফিসে নিমগ্নচিত্তে কাজ করছিলেন। হটাত করেই বসের রুমে ডাক পরে উনার। কথায় কথায় বস মুত্তা সাহেবের মহাকাশচারী ছোটভাই হিবিতোকে নিয়ে বেফাঁস কথা বলে বসেন। আর যায় কোথা !! জিদান সাহেবের অনুকরণে বসকে মাথা দিয়ে ঠু মেরে বসেন মুত্তা সাহেব। ফলশ্রুতিতে ৩২ বছর বয়সে এসে শুধু চাকরিই হারালেন না; বসের কল্যাণে সকল অফিসে ব্ল্যাকলিস্টেডও হয়ে পড়লেন। এ সময় ছোট ভাই এর উপদেশে মুত্তা সাহেবের মা উনার সিভি ড্রপ করে দিলেন জাপানিজ মহাকাশচারী নির্বাচন পরীক্ষায়; আশ্চর্যজনকভাবে প্রাথমিক বাছাই পর্বও উৎরে গেলেন আমাদের মুত্তা সাহেব। তারপর কি হল? একদম ছোটবেলায় আকাশ আর চাঁদ তারা নিয়ে মাতোয়ারা দুই ভাই এর মাঝে মহাকাশচারি হবার যেই সঙ্কল্প ছিল – তা কি পূরণ হবে? দুই ভাই কি পারবে এক সাথে মহাকাশে ঘুরে বেড়াতে; এক সাথে চাঁদের বুকে পা রাখতে?
( এই এনিমটা সাজেস্ট করার জন্য মৌনতা আপুকে বিশাল বিশাল থ্যাঙ্কস। সুপার পাওয়ার কিংবা কিউট নারী ক্যারেক্টার কিংবা স্মার্ট প্রোটাগনিস্ট ছাড়া ৩২ বছর বয়স্ক বেকার এক সাধারণ মানুষকে নিয়ে যে এত্ত সহজ কিন্তু সুন্দরভাবে একটা সিরিজ করা যায়; আমার ধারনাই ছিল না !!! এবং এইরকম একটা অনগোইং সিরিজ এর কথা আমি জানতামই না !! আপাতত ৭৩ পর্ব পর্যন্ত রিলিজ পেয়েছে; সবার জন্যই হাইলি রিকমেন্ডেড !!! )
inspiring and motivational anime character from anime khor bd group
সারভে কর্পস আইডিয়াটা (এরেনদের বাদে,দামে এরেন) আমাকে ইন্সপায়ার করতেসে এই কয়দিন,Walking onward,even they know the certain death awaits.
আবারো আলুকারড,সিম্বল অভ সারটেইন ভিক্টরি।দিস কারেক্টার গিভস মি কনফিডেন্ট.যেকোনো সমস্যায় পিঠ-বাকা করা হাসি :V
ইপ্পো,পিউর স্পোর্টসম্যানশীপ।ইপ্পোর মত যদি স্পোর্টসম্যান হইতে পারতাম
Md Asiful Haque
স্পোর্টস এনিমের মধ্যে আমার জন্য সবচেয়ে “inspiring and motivational” শিনোজাকি মিকোতো !!! অন্য ৮-১০ টা এনিমের মত এখানে মিকোতো শেষে ট্রফি মফি দিয়ে বাড়ি ভরে ফেলে না; বরং এক্টাই টুর্নামেন্ট দেখায় এইখানে; এবং নির্ধারিত সময়ের মধ্যে রেইস শেষ করতে না পারায় সেই টুর্নামেন্ট এ তাকে ডিস্কোয়ালিফাইড ঘোষণা করা হয়। রেজাল্ট শুনে সে তার সাইকেলের কাছে যখন “গমেন্নাসাই গমেন্নাসাই” করে কাঁদতে থাকে; এবং বার বার stronger হবার কথা দিতে থাকে – সেই মুহূর্ত আমি কখনই ভুল্ব না। প্রোবাব্লি মিকোতো আমার কাছে সবচেয়ে ইন্সপায়ারিং ক্যারেক্টার; শুধু স্পোর্টসে না; বরং ওভারঅল।
নারুতো, তার ‘জেত্তাই আকিরামেনো’ মোটো আমাকে সবসময় ই ইন্সপায়ার করে।
লুফি, নতুন কিংবা অদ্ভুতকে সহজে মেনে নেবার/আপন করে নেবার অস্থির ব্যাপারটা খুব ভালো লাগে।
Torsha Fariha তাকেমোতো। ও আমাকে কিভাবে ইনস্পায়ার করসে বলতে গেলে আসলে বিশাল কাহিনী লিখতে হবে। তাই সংক্ষেপে বলি
আমি তাকেমোতোর মধ্যে নিজেকে দেখতে পেয়েছিলাম, আমার স্বপ্নগুলো দেখতে পেয়েছিলাম। আমি এতদিন ধরে কি খুঁজছি সেটা খুঁজে পেয়েছিলাম। আসলে তাকেমোতো অন্য অ্যাকশন অথবা রোমান্টিক মুভির সুপার কুল নায়ক না। ও আমার মতই সাধারন। পর্দায় একজন সাধারন মানুষকে দেখতে ভালো লাগে। যদিও আমি ক্রাশ খাই মোরিতার সুপার কুলদের উপর
খুব সাধারন হয়ে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতি গুলো মনের ভেতর লালন করে কিভাবে খুব সুন্দর জীবন যাপন করা যায় সেটা আমি তাকেমোতোর কাছে শিখেছি।
আমার জীবনের বড় একটা ব্লেসিং হানি অ্যান্ড ক্লোভার।

বসে বসে পুরানো নারুতো মাঙ্গা পড়ছিলাম। শেষ করলাম গিয়ে চ্যাপ্টার ৩৮২ তে। যারা মাঙ্গা পড়ে নাই বা মনে নাই(মনে না থাকা মনে হয় স্বাভাবিক, আমার মনে ছিল না) তাদের জন্য বলি, এই চ্যাপ্টারে জিরায়া vs পেইন লড়াইয়ের সমাপ্তি ঘটে।
চ্যাপ্টারের নাম The Real Choice.
আসিফের ইমোশনাল ইভেন্টের পোস্টের এবং তারপর ইন্সপিরেশনাল ক্যারেক্টারের পোস্টের সময়ও আমার প্রথম যেটার কথা মনে হচ্ছিল, তা হচ্ছে জিরায়া, হাউ হি লিভড, হাউ হি ডাইড। আই ডোন্ট স্টিল রিড নারুতো ফর নাথিং। আই ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড অ্যাট কিশিমতো ফর নাথিং আইদার। যে লোক জিরায়ার মত ক্যারেক্টার লিখতে পারে, তার কাছ থেকে অনেক বেশি কিছু আশা করাটা আসে।
নারুতো- গারাকে যেভাবে ইন্সপায়ার করসিল আমাকেও ঠিক সেভাবে ইন্সপায়ার করে। Naruto taught me to never lose hope no matter how difficult things get and never give up on my dreams.
Itachi- for making me realize that a meaningful silence is always better then meaning less words.
অনিজুকা- তার লাইফ স্টাইল, সীমাবদ্ধ জীবনের সীমিত সময় টা একদম নিজের মতো করে বাঁচা, যেকোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার মতো অসাধারণ দিক গুলা গ্রেট টিচার অনিজুকা দেখার সময় ইন্সপায়ার করসিল। এখনো আমার মাঝে মাঝে অনিজুকার মত করে বাচতে ইচ্ছা করে। কোনরকম টেনশন ছারা ব্যাচেলার লাইফ, যেখানে বাধা দেওয়ার জন্য কেউ থাকবে না।
তারপর ব্লিচের উরাহারা,ইচিগো,নারুতোর নারুতোর “জেদ্দাই আকিরামেনাই”,জিরাইয়্যা,পিচ্চি ওবিতো,ইতাচি,শিজো সাইকোনো দেশি কেনিচির কেনিচি,কেনিচির সবগুলি মাস্টার,ফেয়ারি টেইলের নাটসু,কোড গিয়াসের লিলুশ,ওয়ান পিসের লুফি,বেলমের সান,ডক্টর হিলুলুক
এফ এ সি (ফারসিম আহমেদ কর্নার) এর প্রথম পর্ব
রান্ডম টপিক
যারা মাহৌ সৌজো মাদোকা ম্যাজিকা বা অরেইমোর সাথে পরিচিত, তাদের ক্ল্যারিস/ClariS নামটার সাথে পরিচিত হবার কথা। ক্ল্যারিস এই আনিমে গুলোতে চমত্কার কিছু গান গেয়েছে।কয়েকদিন আগে পর্যন্ত আমি ভাবতাম ক্ল্যারিস হচ্ছেন একজন ভদ্রমহিলা, যিনি এই গানগুলো গাচ্ছেন। কিন্তু ফেসবুকে একটা পোস্ট দেখে গিয়ে সার্চ করলাম দেখি ক্লারিস আসলে দুজন হাইস্কুল গার্লকে নিয়ে তৈরী একটা ব্যান্ডের মত জিনিস। এত চমত্কার ম্যাচিউর ভয়েস এই বয়সেই, চিন্তাও করিনি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, তাদের পরিচয় গোপন করে রাখা হয়েছে, যাতে তারা স্বাভাবিক জীবনযাপন উপভোগ করতে পারে।
তারমানে আপনারা যদি জাপানে যান আর দেখেন আপনাদের পাশ দিয়ে দুই হাই স্কুলের মেয়েকে হেঁটে যেতে দেখেন, কে জানে, তারা ক্ল্যারিস হলেও হতে পারে।
আমার পছন্দের একটা গান
http://www.youtube.com/watch?v=viQZkeLX8dE
আনিমে সাজেশন
নাত্সুইউকি রঁদেভু/Natsuyuki Rendezvous
হাজুকি ফ্লাওয়ার সপে চাকরি নিয়েছে শুধু একটা কারণেই, এর বিধবা মালকিন রোক্কার প্রতি সে প্রবলভাবে আকৃষ্ট। কিন্তু সে আকৃষ্ট হলেই তো হবে না, একের পর এক বাধা আসবেই সেটাই স্বাভাবিক। একে তো রককা তার মৃত স্বামীকে এখনো ভুলতে পারেনি, তারউপরে তার মৃত স্বামীর আত্মা আবার সারাক্ষণ পাহারা দিয়ে আছে, কেউ যাতে রককার সাথে সম্পর্ক না গড়তে পারে। হাজুকি কি পারবে তার লক্ষ্যে পৌঁছাতে?
কেন দেখবেন: একটু অন্যরকম কাহিনী, চমত্কার এন্ডিং
কেন দেখবেন না: এটা মূলত জোসেই জেনারের, কাজেই ছেলেদের ভালো নাও লাগতে পারে।
ম্যাল রেটিং ৭.৩৮
আমার রেটিং ৯
মাঙ্গা সাজেশন
ইডেন নো অরি/Eden no Ori
আকিরা আর তার ক্লাসমেটরা যাচ্ছিল ফিল্ড ট্রিপে, তারা তখন জানত না যে খানিক্ষণের মধ্যেই প্লেন ক্র্যাশ করে তারা পর্বে এক জনমানবহীন দ্বীপের মধ্যে, যে দ্বীপের অধিবাসী হচ্ছে প্রাগৈতিহাসিক আর দানবীয় সব প্রাণী। তারমানে কি তারা কোনো ভাবে অতীতে চলে গেছে? কিন্তু তা কি করে হয়, দ্বীপে যে আধুনিক মানব সভ্যতার চিহ্নও আছে।একদিকে ভয়াবহ সব প্রানীদের বিরুদ্ধে টিকে থাকার লড়াই, সহপাঠীদের চোখের সামনে মরতে দেখা, আরেকদিকে এত সব প্রশ্ন মনের মধ্যে। পাওয়া যাবে কি সব প্রশ্নের জবাব? তবে শুরু হোক খেলা।
কেন পড়বেন: টিপিক্যাল সৌনেন, একবার পড়তে বসলে উঠা কঠিন।
কেন পড়বেন না: এচ্চি, এবং… স্পয়লার
এন্ডিং খুবই বাজে।
ম্যাল রেটিং ৮.০৪
আমার রেটিং ৯