Paprika — Anime Movie review by Farhad Mohsin
Paprika মুভিটা দেখসি রিসেন্টলি। সেইটা নিয়ে সেমি-রিভিউ টাইপের পোস্ট।
ফিল্মের ডিরেক্টর সাতোশি কন। বেশ ভালো ডিরেক্টর। Perfect Blue তার ফিল্ম, সেইটাও অনেক ভালো।
যাই হোক, Paprika’র শুরুটা এমন, একটা কোম্পানির R&D বিভাগ একটা যন্ত্র আবিষ্কার করেছে, মিনি ডিসি, যার মাধ্যমে মানুষের স্বপ্ন দেখা যায়। একাধিক জন একসাথে সেটা ব্যবহার করলে স্বপ্ন শেয়ারও করা যায়। এই যন্ত্র ব্যবহার করে স্বপ্নের মধ্যে গিয়ে সাইকোথেরাপি দেওয়ার চেষ্টাও করা হয়। তো একদম শুরুতেই এই যন্ত্র দুইটা চুরি যায়। এবং সেই চুরি যাওয়া যন্ত্র দিয়ে এই যন্ত্র ব্যবহারকারী অন্যদের স্বপ্নে প্রবেশ করে ঝামেলা করা যেতে পারে বলে সেটা নিয়ে প্যানিক সৃষ্টি হয়। চোরের পিছনে খোঁজ লাগায় মিনি ডিসির প্রধান দুই ডেভলেপার ও তাদের চীফ। এবং এরপর নানা ঘটনা ঘটতে থাকে।
আরেকদিকে থাকে এক পুলিশ অফিসার, সে তার মত করে একাধিক দিক দিয়ে এর মধ্যে জড়িয়ে যায়, এবং ডিসি মিনির গল্পের মধ্যে তার স্বপ্নের গল্পও বেশ সুন্দর মত চলে আসে।
যাইহোক, রিভিউ লিখতে গিয়ে সামারি লিখা শুরু করেছিলাম। Paprika’র গ্রাফিক্স, আর্টওয়ার্ক, সব বেশ ভালো। ড্রিমওয়ার্ল্ডের প্রেজেন্টেশন বেশ সুন্দর/কালারফুল/বোল্ড। স্টোরিলাইন যথেষ্ট গ্রিপিং। ফিল্মটা মনে হয় মূলত একটা সাইফাই, কখনও স্বপ্নের মধ্যে ঢুকে যাওয়ার জন্য একটা ফ্যান্টাসি ভাব আসে, আবার কখনও বা মনে হয় একটা ডিটেক্টিভ স্টোরির মত। ক্যারেক্টার বিল্ডাপ খুব ভালো।
তবে পুরোটা দেখে আমার এ মুভি সম্বন্ধে যেটা মনে হইসে, এটা সেই ধরণের মুভিগুলোর একটা যেটার logical soundness নেসেসারি না, পুরোটার সবকিছুর লজিকাল এক্সপ্লেনেশন বুঝে বুঝে দেখাটা নেসেসারি না। এটা সেই ধরণের মুভি যেটার বেলায় বলা যেতে পারে, you go with the flow. “এটা কী হচ্ছে” “কেন হচ্ছে” মনে না হয়ে জাস্ট ধরে নেওয়া যাইতে পারে, “হচ্ছে, দেখতে থাকি”। এবং তারপরেও অসাধারণ লাগবে। (কেউ যদি বুঝে না থাকেন আমি আসলে কি বলতে চাচ্ছি, তাহলে দুঃখিত। ঠিক ব্যাখ্যা করতে পারছি না এরকম আমার মনে হয়েছে রিসেন্টলি আরও একটা মুভি দেখে, Donnie Darko, এনিমে না অবশ্য)
**কেউ কেউ বলে থাকে এই মুভিটার কিছু আইডিয়া হয়তো Christopher Nolan এর Inception এর জন্য inspiration হিসেবে কাজ করতে পারে। হয়তো।
Mars of Destruction: ভয়াবহতার এক চমৎকার নিদর্শন !!!
মাঝে মাঝেই মাথায় আউল ফাউল জিনিসপত্রের ভুত চাপে। কয়েকদিন আগে এনিমখোর গ্রুপে জনৈক বড় ভাই জানাইলেন; আমরা সকলে সেরা সেরা এনিম দেখসি বটে; কিন্তু উনি সবচেয়ে বাজে রেটিংওয়ালা এনিমখানি দেখে ফেলেছেন। উনার কথায় আগ্রহ জন্মাইল; দেখি তো কি জিনিস !!! এই সাইট সেই সাইট ঘুরে ফিরে কোথাও পাইলাম না – এমনই সে জিনিসের মাহাত্ত !! তো আর কি; সর্বশেষ ভরসা ইউটিউব থেইকা নামায় Mars of destruction – দেখে ফেললাম। দেইখা শুধু একটা কথাই মাথায় আসতেসে; “I don’t have a fudging clue about how to describe this s*** !!!”
আল্লায় দিলে মিনিট বিশেকের মইদ্ধে ইন্ট্রো; একাধিক ফাইট; কিউট নারীজাতি; শক্তিমান পুরুষ; আম্রিকা জাপান – কি দেখায় নাই এইটাতে !!! তয় একটা জিনিস চিন্তা কইরা কুল পাইলাম না; এইরকম সুন্দরী এবং এনিমে বর্ণনা করা শক্তিমান নারীরা এইরকম খেলনা টাইপ পিস্তল লইয়া দৌড়াদৌড়ি কইরা কি উদ্ধার করল !!! আর একদম শুরুর দিকে একেবারে ক্লিন মাথা উড়ে যাওয়া আপ্পিটারে হাস্পাতালেও নিয়া গেল; সেইখানে আবার ডাক্তার মৃত্যু কনফার্মও করা লাগ্লো !!! আমি ফিজিক্স; কেমিস্ট্রি বায়োলোজি – যা যা জানতাম এই জিনিস দেইখা সব ভুইলা গেসি !! আর স্টোরিলাইনের চেয়েও পেথেটিক ছিল সাউন্ডট্র্যাক; সিম্পলি মইরা যাইতে ইচ্ছা হইসে সাউন্ড শুইনা !!! একটা কুশ্চেন শুধু; এইটা কি কোন স্কুলের বাচ্চাদের এনিম বানানোর কন্টেস্টের ফসল নাকি? তাতেও তো এইরকম ভয়াবহতার কোন জবাব পাওয়া যায় না !!!
রিকমেন্ডেশনঃ জীবনের প্রতি যদি বেশি মহব্বত জন্মায়; সকলের হতাশ হতাশ অবস্থা দেখতেসেন কিন্তু নিজে খুব ভাল আছেন; আনন্দে আছেন এবং এই জিনিস যদি সহ্য না হয় এবং সেই অবস্থা থেইকা নিজের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি আনতে চান; তবে এই এনিম আপনারই জন্য !!! তবে দেইখা একটা লাভ হইসে অবশ্য; এইটা দেখার পর জগতের কোন এনিম আমার কাছে খারাপ লাগার চান্স নাই; সেইটা বকু নো পিকু হোক; স্কুল ডেইজ হোক; কিংবা অন্য কিছুই হোক !!!
Initial D music video by Asiful haque
কার রেসিং এর মুভিগুলা কেন যেন কখনই আমাকে খুব বেশী টানে না। তাই এনিমের শুরুতে যখন নিশ্চিত হয়ে গেলাম যে এই এনিমটা কার রেসিং নিয়ে এবং পাশাপাশি আরও ২-১ টা জিনিস দেখে ধারণা হল হয়ত কয়েক পর্ব পরেই এইটা দেখা বাদ দিতে বাধ্য হব। কিন্তু ২-৩ টা এপিসোড দেখার পরেই বুঝতে পারলাম আমি কতটুকু ভুল ভেবেছিলাম !!!! কোনরকম বিরতি ছাড়াই টানা ৪ টা সিজন শেষ করে বলতে পারি একটা A গ্রেডের এনিম।
মাউন্ট আকিনার একটা পেট্রোল পাম্পে কাজ করে কিছু বন্ধু। সবাই মোটামুটি কার রেসিং নিয়ে চরমভাবে আগ্রহী। তাদের একটা দলও আছে। কিন্তু তাদের একজন ফুজিওয়ারা তাকুমি। খুব সাধারণ একটা ছেলে, যে কিনা কোন কাজেই খুব উৎসাহী না, কোন সিচুএশন সহজে ধরতে পারে না। গাড়ি নিয়ে যার কোন রকম আগ্রহ কিংবা জ্ঞান নেই। নিজেদের গাড়ির মডেলটাও সে বলতে পারে না। ঠেকায় পরে বাবার বেবসায় সাহায্য করার জন্য ১৩-১৪ বছর বয়স থেকে নিয়মিত গাড়ি চালায়। গাড়িটা আবার বেশ পুরনো মডেলের। কিন্তু নিয়মিত চালানোর ফলে এই গাড়ি নিয়েই তাকুমি অসম্ভব সব ড্রিফটের কাজ শিখে গেছে। গাড়ির স্টিয়ারিং হুইলের পিছনে তাকুমি অন্য এক মানুষ। অবলীলায় এমন সব মুভ দেয় যা অনেক প্রফেশনাল রাও ভয়ে পারফর্ম করে না। ইচ্ছা না থাকা সত্ত্বেও ঘটনাক্রমে একদিন পাশের এলাকার এক বিখ্যাত রেসারের সাথে তার রেসে নামতে হয়। এবং সকলকে অবাক করে দিয়ে সে রেসে জিতেও যায়। আর তার সামনে খুলে যায় রোমাঞ্চকর রেসিং জগতের দরজা
এনিমটার সবচেয়ে ভাল লেগেছে ফাস্ট পেইস। কোন জায়গায় ঘটনা ঝুলে যায় নাই। একবার ভাল লেগে গেলে মনিটরের সামনে চুম্বকের মত টেনে বসিয়ে রাখবে।
এনিমের আরেকটা দিক ভাল লাগছে যে এইটার রোমান্টিক সাইডটা। এইখানে প্রায় সব গুলা চরিত্রই রেসিং এ উন্নতি করার জন্য তাদের প্রিয়জনকে বিদায় জানায়। এবং সেই পার্ট গুলাও ভাল লাগছে।
এনিমে গাড়ি চালানোর এবং বিভিন্ন মডেলের গাড়ির কোন দিক ভাল, কোন দিক খারাপ এই নিয়াও বেশ ভাল আলোচনা করছে।
তবে এনিমের আর্ট সাইড টা বেশী ভাল লাগে নাই। ক্যারেক্টার ড্রইং অনেকটা “ক্রুড” ফর্মে করা। খুব সম্ভব রেসিং সিন গুলাকে বেশী গ্লেমারাস করার জন্য এই কাজ করছে। তবে এই দিকটা আমার কাছে খারাপ লাগছে।
এনিমের সাউন্ড ট্র্যাক গুলা যথেষ্ট ডিসেন্ট। শুনতে ভালই লাগছে।
সব মিলিয়ে বেশ ভাল একটা এনিম, সময় কাটানোর জন্য পারফেক্ট। নাম্বারিং করতে বললে আমি এই এনিমটাকে ১০০ তে ৭৫ দিব।
তাহলে যাদের কার রেসিং নিয়ে আগ্রহ আছে, তারা দেরি না করে দেখা শুরু করে দিন এই অসাধারণ এনিমটি।
বিকালের দিকে মাথায় ক্যারা উঠল; AMV বানামু। গুতাগুতি শুরু করলাম; এই জিনিস ক্যামনে বানায় – এই নিয়া। ঘাইটা ঘুইটা যা পাইলাম এবং সকলে যা বলল; তার সারমর্ম – দুই চাইরটা ভিডিও মিডিও কাইট্টা সাউন্ড জোড়া লাগায় নরমাল কিছু একটা দাঁড় করানো তেমন কঠিন কিছু না। কিছু টিউটোরিয়াল ফিউটোরিয়ালও উৎসাহের চোটে নামায় দেইখা ফালাইলাম। এরপর শুরু হইল কাহিনী? কোন এনিম নিয়া বানামু? ফাস্টে ভাবলাম; ওয়ান পিস নিয়া বানাই; ইউটিউব ঘাইটা দেখি ওই জিনিস লাখখানেকের উপর আছে। অনেক ভাইবা চিন্তা ইনিশিয়াল ডি সিলেক্ট করলাম; কিন্তু সমস্যা হইল; ভিডিও কাইট্টা যে AMV বানামু; সেইরকম ভাল রেজুলেশনের ভিডিও পাই না !!! আইচ্ছা; সেইটাও না হয় গেল; ভাল একটা গানও পছন্দ হয় না !!! সব জোগাড় কইরা যখন ঘন্টা তিনেক আগে কাজে হাত দিলাম; বোঝা গেল; টিউটোরিয়াল এবং বিভিন্ন সাইটে কোন কিছুকে “relatively easy” বলিলে সেইটা সাথে সাথে ভুলিয়া যাইতে হবে !!! সেই লেভেলের পেইন !! পেইন টেইন নিয়া শেষমেশ এই জঘন্য কিছু(এইটারে AMV বলা যাইব বইলা মনে হইতেসে না :/) একটা বানাইলাম; তাও দেড় মিনিট হয় নাই !!! তারপর তো আপলোডের যুদ্ধ আছেই !! যাই হোক; শেষ মেশ কিছু একটা বানাইতে পারসি – এতেই খুশি। সমালোচনা না আসার কোন কারণ নাই; তবে শুধু “ভুল হইসে” না বইলা “এইটা এইভাবে না কইরা এইভাবে করলে বেটার হইত” টাইপ কমেন্ট বেশি আশা করতেসি
http://www.youtube.com/watch?v=QNhdJQd9ECs
“Zetsuen no Tempest: The Civilization Blaster” by Itmam Hasan Dipro
“Zetsuen no Tempest: The Civilization Blaster”
অ্যাকশান, রোমান্স, ম্যাজিক, কাব্যিক ডায়লগ এর এই আনিমেটা এক কথায় অসাধারণ।কাহিনি বেশ ইন্টেরেস্টিং , শেক্সপিওর এর কমেডি এবং ট্রেজেডি এর বিভিন্ন কনসেপ্ট ব্যাবহার করায় বেশ দ্রুত টাইম পাস হয়।এছারা সাউন্ড ট্র্যাক গুলা খুব ভাল হওয়ায় ওভারঅল বেশ ভাল একটা আনিমে ।যারা দেখেন নাই তারা তাড়াতাড়ি আনিমে টা দেখেন।আশা করি খুব ভাল লাগবে।
Honey and Clover by Farzana Kabir Orpia
‘honey and clover’ দেখে মুগ্ধ হয়েছিলেন কে কে? এই anime টা শুরুতে আমার একেবারে ভালো লাগেনি। আমার বোন জোর করে দেখাইসিল। কষ্ট করে প্রথম ৭/৮ টা এপিসোড দেখসিলাম। shounen genre এর এনিমে দেখার ফলে এইরকম piece of life এনিমে বোরিং এরকম একটা ধারণা ছিল। কিন্তু ইয়ামাদা মেয়েটা আমাকে impress করে ফেললো। ইয়ামাদার ফিলিংস, তাকেমোতোর সাইকেল জার্নি…. আসলে পুরো anime টাই অসাধারণ। আমার সবচেয়ে প্রিয় scene- ড্রাঙ্ক ইয়ামাদাকে মায়ামা যখন পিঠে করে বাসায় পৌঁছে দিয়ে আসে। আর সবচেয়ে কষ্টের scene- তাকেমোতো যখন মরিতার মত করে জানালা দিয়ে লাফ দিয়ে বাইরে যেতে চায়, কিন্তু পড়ে যায়।
যারা এখনও দেখেননি তাদের প্রতি আমার সাজেশন- fantasy আর action নাই জন্য honey and clover কে অবহেলা করবেন না
Hunter X Hunter by Monirul Islam Munna
গত কয়েকদিন Hunter X Hunter দেখতেছিলাম, একটা ছোট্ট রিভিও লিখতে ইচ্ছা হল। তাই লিখে ফেললাম।
HUNTER X HUNTER এর প্রধান চরিত্র Gon Freecsকে নিয়ে বলতে গেলে,সব চেয়ে বেস্ট উপায় যেটা হবে সেটা হচ্ছে গন হচ্ছে HXH এর Naruto Uzumaki [পুরপুরি রিফ্লেক্ত করে না,কিছু চরিত্র যেমন ‘হার না মানা’,’সহজে কারো বন্ধু হয়ে যাওয়া’,’সততা’…এইরকম কিছু ব্যাপার সেপার মিলে যায় আরকি ] । ছোট্ট গন ছোটবেলা থেকেই জানত যে তার বাবা মা বেচে নেই। সে তার অ্যান্টের কাছেই থাকে এবং তিনি গণের দেখভাল করেন। কিন্তু গল্পের শুরুতেই কাকতালীয়ভাবে জানতে পারে যে তার বাবা বেঁচে আছেন এবং তিনি অনেক বড় মাপের একজন হান্টার।
‘হান্টার’ শব্দটা শুনলে মনে হতে পারে যে শুধু পশুপাখি শিকারী ,কিন্তু এই এনিমে হান্টারের একটু ভিন্ন দিক তুলে ধরসে, পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে যে সব mystery আর অজানা রহস্য আছে , সে গুলা আবিষ্কার করে এই ‘হান্টার’। তবে এই হান্টাররা সবাই দক্ষ ফাইটার, বিভিন্ন ধরনের হান্টার যেমন আছে, তেমনি ওদের পাওয়ারও ভিন্ন।
তবে কেউ চাইলেই হান্টার হতে পারে না, অনেক দুঃসাধ্য কঠোর পথ পাড়ি দিয়ে , হাজার হাজার কম্পেটিটরকে ডিঙিয়ে ‘Hunter Exam’ নামক পরীক্ষায় পাস করতে পারলেই একমাত্র এই হান্টার হওয়ার লাইসেন্স পাওয়া যায়। গণকে পাড়ি দিতে হয় সেই, দুঃসাধ্য কঠোর পথ, আর সেই পথ ধরেই চলতে থাকে এনিমটা।
HXH এনিমটা প্রথম আসে ১৯৯৮ তে ৬২ এপিসোড সহ। এরপর আরও ৩০টা OVA বের করে,কিন্তু OVA গুলাও মূল মাঙ্গার কাহিনী ফলো করে। তো বলা যায় মোট ৯২টা পর্ব।
এরপর ২০১১তে এনিমটা আবার রিমেইক করা হয়,একি কাহিনী নিয়ে। কেউ যদি পুরানটা, আই মিন ‘৯৮ এরটা দেখে থাকেন, তবে ‘১১(নতুনটার) এর ৭৫ নাম্বার পর্ব থেকে দেখলেই হবে।
আর না দেখে থাকলেই নতুনটাই দেখা শুরু করুন
Happy hunting
প্রিন্সেস মনোনকি: প্রকৃতি ও প্রেমের অশ্রুত কণ্ঠস্বর by তুহিন তালুকদার
[লেখা টি পূর্বে মুখ ও মুখোশ ফিল্ম ম্যাগাজিন এ প্রকাশিত মূল লেখার লিঙ্ক]

ফিল্মটির পরিচালক হায়াও মিয়াযাকি অ্যানিমেশন জগতের জীবন্ত কিংবদন্তী। অর্ধশতাধিক বছর ধরে তিনি অ্যানিমেশনের সাথে জড়িত। তাঁর অ্যানিমেশন বাণিজ্যিক সাফল্য এবং সমালোচকের প্রশংসা দুই-ই অর্জন করেছে। বিখ্যাত চলচ্চিত্র সমালোচক রজার এবার্ট তাঁকে জাপানের জাতীয় সম্পদ (National treasure of Japan) বলে অভিহিত করেছেন। তাঁকে তুলনা করা হয় ওয়াল্ট ডিজনি এবং ব্রিটিশ অ্যানিমেটর নিক পার্কের সাথে। হাতে আঁকা অ্যানিমেশন দিয়েই তিনি বাঘা বাঘা অ্যানিমেটরকে টেক্কা দিয়েছেন, যারা প্রচুর সফটওয়্যার ব্যবহার করে সাফল্য পেয়েছিলেন।
প্রিন্সেস মনোনকির গল্পটি জাপানের ইতিহাস ও পৌরাণিক কাহিনীর সংমিশ্রণে তৈরি করা হয়েছে। মুরোমাশি যুগে (১৩৩৭ – ১৫৭৩ খ্রিঃ) জাপানের পূর্বাঞ্চলে এমিশি জাতির বাস ছিল। এর রাজপুত্র আশিটাকার অভিযানই গল্পের মূল প্রসঙ্গ। শুরুতেই আমরা দেখি জঙ্গলের ভেতর থেকে এক অতিকায় শূকর বেরিয়ে আসে। এর সারা শরীর সাপের মত কিলবিলে পদার্থে ভর্তি। দানবটি এমিশি গ্রামকে আক্রমণ করতে গেলে রাজপুত্র আশিটাকা তাকে ফিরে যেতে অনুরোধ করে। কিন্তু অপারগ হয়ে, তীর মেরে হত্যা করতে বাধ্য হয়। কিন্তু লড়াইয়ের সময় দানবটির সর্পিলাকার শুঙ্গ তার ডান হাতে স্থায়ী দাগ রেখে যায়।
শূকর দেবতা বা তাতারি গামি
গ্রামের প্রবীণ, জ্ঞানী বৃদ্ধা হিসামা পাথর ও কাঠের টুকরা দিয়ে ভবিষ্যৎ গণনা করে বলেন শূকরটি ছিল পশ্চিমের দেশের বনরক্ষী দেবতা। তার ভেতরে বিষাক্ত লোহার গুলি ঢুকে তাকে পাগল করে তোলে। তীব্র কষ্টে ও ঘৃণায় তার হৃদয় পূর্ণ হয়ে তাকে দানবে পরিণত করে। আশিটাকার হাতের দাগটি বড় হতে হতে তার পুরো শরীরে ছড়িয়ে পড়বে এবং তাকে অবর্ণনীয় কষ্ট সয়ে মরতে হবে। ক্ষতের কষ্ট সত্ত্বেও ঘৃণার বশবর্তী না হয়ে পশ্চিমের দেশে এর আরোগ্য খুঁজতে হবে। তার গোষ্ঠীর নিয়ম অনুযায়ী তাকে চুলের গোছা কেটে, গ্রামের মানুষের কাছ থেকে চিরবিদায় নিয়ে সে রাতেই বেরিয়ে যেতে হয়।
জঙ্গল, পর্বত, বন্ধুর রাস্তা, সমতল ভূমি, নদী পেরিয়ে তার যাত্রা চলতে থাকে। একটি গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় দেখে সেখানে খুনে সামুরাইরা লুঠ আর হত্যাকাণ্ড চালাচ্ছে। তাদের তীর ছুঁড়তে গিয়ে লক্ষ্য করে, তার হাতে অদ্ভুত নাড়াচাড়া। তীর মেরে সে দুই সামুরাইয়ের শরীর থেকে হাত আর ধড় থেকে মাথা আলাদা করে দ্রুত সরে যায়। সে নিজেই অবাক হয়ে যায় তার অভূতপূর্ব শক্তিতে। পথে এক সন্ন্যাসীর সাথে দেখা হয়। সন্ন্যাসী তাকে জানায়, পশ্চিমের দেশে পর্বতের উপর বনের দেবতা প্রধানের বাস। কিন্তু সেখানে সব প্রাণীই বিপুলাকার, তাই মানুষের জন্য বিপদজনক।
বনের কাছে ছিল নতুন শহর তাতারা বা (লৌহনগরী)। নেকড়ে দলের সাথে মানুষের লড়াইয়ে নেকড়ে প্রধান মোরো গুলিবিদ্ধ হয় এবং কয়েকজন মানুষ নিখোঁজ হয়। আশিটাকা তাদের দুজনকে উদ্ধার করে নিয়ে আসে। আহতদের স্বজনরা উল্লসিত হয় এবং আশিটাকা বীরের অভ্যর্থনা পায়। সে দেখে তাতারা বা এক বিরাট কর্মযজ্ঞের শহর। সেখানে সে জানতে পারে এর প্রধান লেডী এবোশী গণিকালয় থেকে নারীদের কিনে এনে লৌহনগরীর হাপর চালানোর কাজ দেন। এবোশীই নাগো নামের শূকর দেবতাকে গুলি করেছিলেন। তিনি কুষ্ঠ রোগীদের পুনর্বাসন করে মারণাস্ত্র তৈরীর কাজ দিয়ে রেখেছেন। তাকে লোহা প্রক্রিয়াজাত করণ ও অস্ত্র তৈরির এলাকাটি ঘুরে দেখান হয়। আশিটাকা জানতে পারে বনের অধীশ্বর শিশি গামিকে হত্যা করলে বনের রাজকন্যা প্রিন্সেস মনোনকি আবার মানুষে পরিণত হবে। এবোশী একাজে তার সাহায্য চায় এবং তার ক্ষত সারিয়ে তোলার প্রতিশ্রুতি দেয়। আশিটাকা নারী শ্রমিকদের কাজের এলাকাটিও দেখে এবং তাদের সাথে কিছুক্ষণ হাপর চালায়।
লেডি এবোশী
সে রাতে এবোশীকে হত্যা করার জন্য প্রিন্সেস মনোনকি শহরে আচমকা আক্রমণ করে বসে। সে ছিল নেকড়ে মোরোর পালক মেয়ে সান। সান ও এবোশী দ্বন্দ্বযুদ্ধে মুখোমুখি হলে আশিটাকা তাদের দুজনকে অজ্ঞান করে লড়াই থামায়। সানকে নিয়ে শহর ত্যাগ করার সময় সে গুলিবিদ্ধ হয়। সান তাকে শিশি গামির কাছে নিয়ে গেলে তিনি গুলির ক্ষত সারিয়ে দেন কিন্তু তার হাতের দাগ আগের মতই থেকে যায়। সান মুমূর্ষু আশিটাকাকে শুশ্রূষা করে বাঁচিয়ে তোলে।
এদিকে সন্ন্যাসী জিগো বাউ বনদেবতাকে হত্যা করার জন্য তাঁকে অনুসরণ করতে থাকে। কারণ, রাজ্যের সম্রাট অমরত্ব পাওয়ার জন্য শিশি গামির মাথার জন্য পুরস্কার ঘোষণা করেছেন। সে জানতে পারে, বনের শূকর জাতি তাদের প্রধান ওক্কোটোর নেতৃত্বে মানুষের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এ যুদ্ধে এবোশীর মারণাস্ত্রের সামনে শূকর জাতি টিকতে পারে না। সে সাথে নিহত হয় তাতারা বার প্রচুর মানুষ। শূকরদের হারিয়ে এবোশী জিগো বাউয়ের যোদ্ধাদের নিয়ে বনদেবতা শিশি গামিকে হত্যা করতে যায়।
এবোশীর অনুপস্থিতির সুযোগ নিয়ে সম্রাট আসানোর যোদ্ধারা লৌহনগরী আক্রমণ করে দখল করে নেওয়া চেষ্টা করে। আশিটাকা এই খবর নিয়ে বনদেবতার সরোবরে এবোশীর কাছে যায় এবং তাকে নিজের শহরের রক্ষার্থে ফিরে যেতে বলে কিন্তু এবোশী তার কথা শোনে না। যুদ্ধে গুরুতর আহত ওক্কোটো, সান, মোরো সবাই সরোবরে ছিল। গুলিবিদ্ধ ওক্কোটো ক্রমে তাতারি গামির মত দানবে পরিণত হতে থাকে। শিশি গামি এসে ওক্কোটো এবং মোরো উভয়ের প্রাণ নিয়ে নেয়। এবোশী গুলি করে শিশি গামির মাথা আলাদা করে ফেলেন আর জিগো বাউয়ের লোকজন সেটা বাক্সবন্দী করে নিয়ে যায়। মোরো মৃত্যুর আগ মুহূর্তে এবোশীর একটি হাত কামড়ে ছিন্ন করে ফেলে।
মাথা হারানোর পর শিশি গামি ছিন্ন ভিন্ন হয়ে পড়ে যায়। তাঁর বিক্ষিপ্ত শরীর হন্যে হয়ে মাথাটি খুঁজতে থাকে। প্রলয় নেমে আসে চারদিকে। সেই বিক্ষিপ্ত শরীরের অংশ যাকে স্পর্শ করে সেই মারা যায়। জিগো বাউ মাথাটি নিয়ে পালাতে চেষ্টা করে। সূর্য ওঠার মধ্যে যদি শিশি গামি মাথাটি ফের না পান তাহলে তিনি আর জীবিত থাকবেন না। আশিটাকা ও সান তাঁর মাথাটি উদ্ধার করে শিশি গামিকে ফেরত দেয়। আবার সজীব হয়ে উঠেন শিশি গামি। লৌহনগরীসহ সকল প্রকৃতিবিরোধী অশুভ প্রচেষ্টাকে ধ্বংস করে, বনের শ্যামলিমা ফিরিয়ে দিয়ে মিলিয়ে যান তিনি। আশিটাকা ও সানের শরীর থেকে সকল অভিশাপের দাগ সরে যায়। এবোশী নিজের ভুল বুঝতে পারেন এবং আশিটাকাকে নিয়ে নতুন করে আরেকটি শহর গড়ার কথা ভাবেন, এ শহরটি হবে লৌহনগরীর চেয়েও ভাল আর প্রকৃতিবান্ধব।
প্রিন্সেস মনোনকিতে অদ্ভুত সুন্দর কাহিনীর মধ্যে সন্নিবিষ্ট হয়েছে কিছু কাল্পনিক প্রাণী। শূকর দেবতা বা তাতারি গামি, যার শরীরের বাইরের দিকটা ছিল কিলবিলে সর্পিলাকার। আকাশিশি বা লাল হরিণ ইয়াক্কুল, যার শিং বাঁকানো, গলায় কেশর ও ঘোড়ার মত দৌড়ানোর ক্ষমতা। জঙ্গলের অধীশ্বর শিশি গামির দিন ও রাতের জন্য বরাদ্দ দুই রূপ। দিনে আঁকাবাঁকা একগুচ্ছ শিংযুক্ত হরিণ যার মুখটি মানুষের মত আর রাতের বেলা সুদীর্ঘ, স্বচ্ছ, নীলচে শরীর। এগুলো সবই মিয়াযাকির সৃষ্টিশীল কল্পনার ফসল।
প্রিন্সেস মনোনকির কাল্পনিক প্রাণী – ইয়াক্কুল, শিশি গামির দিন ও রাতের রূপ
মূলত হাতে আঁকা প্রিন্সেস মনোনকির ফ্রেমগুলো ডিজনির আধুনিকতম অ্যানিমেশনের সাথে তুলনীয়। এর সাথে কম্পিউটার গ্রাফিক্সের টেক্সচার ম্যাপিং, থ্রিডি রেন্ডারিং, মরফিং, পার্টিক্যাল ও ডিজিটাল কম্পোজিশান ব্যবহার করা হয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোও আঁকার মধ্যে গভীর মনোযোগ পেয়েছে। পানিতে কিছু ডুবালে সৃষ্ট তরঙ্গ, জলের নিচে পায়ের ছাপ, পাতার ফাঁকে সূর্যের আলো, জঙ্গলের ভেতর আলো ছায়ার খেলা, জলের উপর দিয়ে শিশি গামি আলতোভাবে হেঁটে গেলে সুন্দর তরঙ্গ সৃষ্টি, বাতাসে ঘাসের নড়াচড়া, পাথরে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলে তার রঙ বদলে যাওয়া, বৃষ্টি এলে রোদ সরে গিয়ে আঁধার ঘনিয়ে আসা, আশিটাকা চোখের নিচে কাটা নিয়ে ভারী গেইট ঠেলে খুলতে গেলে ক্ষত থেকে রক্ত ছলকে ওঠাসহ কোন কিছুই আর্ট ডিজাইন থেকে বাদ পড়েনি। ফিল্মটির ১,৪৪,০০০ অ্যানিমেশন সেলের সবই মিয়াযাকি তত্ত্বাবধান করেছেন এবং ৮০,০০০ টি নিজে সংশোধন করেছেন।
ফিল্মটিতে কণ্ঠশিল্পীরা সম্পূর্ণ দরদ দিয়ে কাজ করেছেন। এমনকি ভাষান্তরিত ইংরেজীতেও দক্ষ কন্ঠকুশলীদের নিয়ে কাজ করা হয়েছে, যারা এর ভাবগাম্ভীর্য খর্ব হতে দেয় নি এতটুকু। সিনেমাটির আবহ সঙ্গীত মন হরণ করার মত। বিখ্যাত সঙ্গীতকার জো হিসাইশি কাহিনীর গতিপ্রকৃতি হিসেবে যখন যে ধরণের সুর দরকার যেন তাই এনে হাজির করেছেন এবং প্রয়োজনবোধে করেছেন নিঃশব্দের ব্যবহার। ছবিটিতে দুটি গান ছিল। তাতারা মহিলাদের কাজের সময় সকলের সুর করে গাওয়া গান এবং কাহিনীর মূল গান বা থিম সং। দুটি গানের কথাই লিখেছেন গীতিকার মিয়াযাকি। প্রিন্সেস মনোনকি দেখতে গিয়ে তাঁর এই প্রতিভাটির কথাও জানা গেল। বনের প্রধান দেবতা শিশি গামির উপস্থিতির সময় কোন শব্দ ব্যবহার হয় নি, যেন চারদিকে সবাই সুনসান নীরবতায় তাঁকে প্রত্যক্ষ করছে, সেই সাথে আমরাও।
মিয়াযাকির ছবির বিশেষত্ব হল তিনি সাধারণত খলচরিত্র বা ভিলেন ছাড়া কাহিনী তৈরি করেন। এখানেও আপাতভাবে লেডী এবোশীকে খল মনে হলেও এ চরিত্রেরও আছে শুভ দিক। তিনি সমাজের অস্পৃশ্য কুষ্ঠরোগীদের মানুষ হিসেবে দেখেছিলেন। তিনিই প্রথম তাঁদেরকে নিজের শহরে এনে ক্ষত ধুয়ে ব্যান্ডেজ করে দেন এবং রাইফেল তৈরির কাজ দেন। তিনি বিভিন্ন জায়গা থেকে নারী যৌনকর্মীদের সংগ্রহ করে তাতারা বা শহরে এনে লৌহশিল্পের কারখানায় হাপর চালানোর কাজ দেন। সেই কাজ অত্যন্ত শ্রমসাধ্য হলেও নারীকর্মীরা বলেন, তাঁদের আগের কাজের তুলনায় একাজ অনেক বেশি মানবিক। এবোশীর মধ্যে ছিল নেতৃত্ব দানের অসামান্য যোগ্যতা। তাই তাঁর শহরের নারী পুরুষ নির্বিশেষে সবার কাছে তিনি উচ্চ শ্রদ্ধার আসনে স্থিত। জঙ্গলের দেবতাদেরও তিনি অকুতোভয়ে লড়াই করতেন। এক্ষেত্রে তিনি শুভ পক্ষ অবলম্বন না করলেও তাঁর সাহস প্রশংসনীয়।
আশিটাকা ও সানের প্রেমের চিত্রায়ন ছবিটির একটি বিশেষ দিক। তারা পরস্পর ভিন্ন মতের অনুসারী। সান চরম মানুষ বিদ্বেষী আর আশিটাকা যেকোনো ধরণের সহিংসতা বিরোধী। তারা প্রত্যেকেই একে অপরের প্রাণ বাঁচিয়েছিল। সানের প্রাণ বাঁচাতে আশিটাকা গুলিবিদ্ধ হয়। মুমূর্ষু আশিটাকাকে দীর্ঘদিন শুশ্রূষা করে বাঁচায় সান। নিশ্চিত মৃত্যু জেনেও অপদেবতায় পরিণত হওয়া ওক্কোটোর উপর ঝাঁপিয়ে পড়ে সানকে বাঁচাতে চায় আশিটাকা। কিন্তু গল্পের কোথাও কাউকে প্রেম নিবেদন করতে দেখা যায় নি। যেন একে অপরের মনের কথা এতটাই নিশ্চিতভাবে জেনে গিয়েছিল যে, মুখ ফুটে বলার প্রয়োজন হয় নি। গল্পের শেষেও তারা একত্রে থাকার কথা বলে নি। সান তার আরণ্যক জীবন বেছে নেয় আর আশিটাকা তাতারা বা শহরকে নতুনভাবে গড়তে যায়। তারা মাঝে মাঝে দেখা করার প্রতিশ্রুতি করে। প্রত্যেকে নিজের নিজের জীবনযাত্রায় থেকে প্রেমের সম্পর্ক বজায় রাখা পৃথিবীর যে কোন দেশের কাহিনীতেই বিরল।
পরিবেশ রক্ষার পাশাপাশি এখানে বার বার উচ্চারিত হয়েছে ঘৃণা পুষে না রাখার কথা। ঘৃণা হচ্ছে জ্বলন্ত কয়লার মত। যার হাতে থাকে তাকেও জ্বালায়, যাকে ছুঁড়ে মারা হয় তাকেও পোড়ায়। ভবিষ্যৎ বক্তা হিসামা আশিটাকাকে বলেছিলেন, ঘৃণার বশবর্তী না হয়ে আরোগ্য খুঁজতে। আশিটাকাও এবোশী আর বনের প্রাণীদের যুদ্ধে কোন পক্ষ না নিয়ে বার বার ঘৃণাহীন সহাবস্থানের কথা বলেছিল। সান আর এবোশীর দ্বন্দ্বযুদ্ধে সে দুজনকে থামিয়ে দিয়ে শহরবাসীর উদ্দেশ্যে উচ্চারণ করে সেই অমোঘ উক্তি, যা পুরো ছবিটির সার বক্তব্য। সে বলে, ‘Look, everyone! This is what hatred looks like. This is what it does when it catches hold of you. It’s eating me alive and very soon now it will kill me! Fear and anger only make it grow faster.’
সবার অধিকার রক্ষা করে মানবিক নগর গড়ার বার্তাই এখানে দেওয়া হয়েছে। মানুষ প্রকৃতির সাথে বিশ্বাসঘাতকতা করে নিজের কষ্টই শুধু বাড়িয়েছে। ছবিটিতে বনের প্রাণীরা পরস্পরের ব্যাপারে যতটা শ্রদ্ধাশীল, মানুষের বিভিন্ন জাতিগোষ্ঠী একে অন্যের ব্যাপারে ততটা নয়। নেকড়ে ও শূকর জাতি একে অন্যকে অপছন্দ করত, তাই এড়িয়ে চলত। কিন্তু মানুষেরা রাজ্য দখল করে ধ্বংস করে দিত প্রতিদ্বন্দ্বী জাতিকে। কিছু কিছু মূল্যবোধকে মানুষ পুরনো বা সেকেলে আখ্যা দিয়ে ফেলে দেওয়ার আক্ষেপ থেকে থেকে প্রকাশ পেয়েছে।
অ্যানিমেশন চলচ্চিত্রের ইতিহাসে প্রিন্সেস মনোনকি জ্বলজ্বলে নক্ষত্রের মত। রটেন টোমাটোসের ৮৪ জনের পর্যালোচনার ভিত্তিতে এটি এখনো ৯৪% তরতাজা। আই. এম. ডি. বি শীর্ষ ২৫০ সিনেমার তালিকায় ১০ এর পূর্ণমানে ৮.৪ পেয়ে এটি ৯৩ তম অবস্থানে আছে। মেটাক্রিটিক আবার ২৯ জনের পর্যালোচনায় একে ১০০ তে ৭৬ নম্বর দিয়েছে। রজার ইবার্ট ১৯৯৯ সালের সকল চলচ্চিত্রের উৎকর্ষের ক্রমে একে ৬ষ্ঠ অবস্থানে রেখেছেন।
ফিল্মটি ১৯৯৮ সালে জাপানীজ একাডেমীর সেরা চলচ্চিত্র, ২০০১ সালের স্যাটার্ন পুরস্কার, ব্লু রিবন ও হোচি ফিল্ম পুরস্কারসহ বিভিন্ন বিভাগে অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার জিতে নেয়। এছাড়াও অনেক আসরে বিভিন্ন বিভাগে মনোনয়ন পায়।
২৪০ বিলিয়ন জাপানীজ ইয়েনে প্রস্তুত ছবিটি বক্স অফিসেও সফল হয়। ১৯৯৭ সালে জাপানের মধ্যে এটিই ছিল সর্বাপেক্ষা ব্যবসা সফল চলচ্চিত্র, পরে টাইটানিক একে ছাড়িয়ে যায়। ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যানিমেশন ছবির মধ্যে এটি ছিল সর্বাধিক বিক্রিত। এর কাহিনী অবলম্বনে পরে মঞ্চনাটক, কমিক্স বই ও টিভির জন্য কার্টুন সিরিয়াল তৈরি হয়।
অবশ্য দ্রষ্টব্য চলচ্চিত্রের মধ্যে প্রিন্সেস মনোনকি সামনের দিকে থাকার মত। কারণ, এখানে আছে প্রকৃতির কথা, শাশ্বত প্রেমের কথা, মানুষের কথা, মানবতার কথা আর অভিশপ্ত জীবনের যাতনার কথা। কোন চোখ ঝলমলে নগর যেন মানুষের স্বাভাবিক দেখার চোখকে অন্ধ করে না দেয়, তাই বার বার অনুরোধে আকুতিতে বলার চেষ্টা করা হয়েছে। ছবিটি দেখতে দেখতে কবিগুরুর কবিতার চরণগুলো বার বার মনে পড়ে,
দাও ফিরে সে অরণ্য, লও এ নগর,
লও যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর
হে নবসভ্যতা! হে নিষ্ঠুর সর্বগ্রাসী,
দাও সেই তপোবন পুণ্যচ্ছায়ারাশি,
… … …
চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার,
বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার,
পরানে স্পর্শিতে চাই ছিঁড়িয়া বন্ধন
অনন্ত এ জগতের হৃদয়স্পন্দন।
জাপানিজ আ্যনিমে সিরিজ Monster: মিস্ট্রি জেনারের এই সিরিজ না দেখলে জীবন বৃথা!! — by বিডি আইডল

ডেথ নোটের পর এটা আমার দেখা সম্ভবত দ্বিতীয় আ্যনিমে সিরিজ Monster (2004–2005)। মোট পর্ব ৭৪। ২০০৪-০৫ সালে প্রায় দেড় বছর ধরে প্রচারিত হয় এটি। আমি সিরিজটি শেষ করেছি দুই সপ্তাহের মধ্যে। ইউটিউবে পুরো সিরিজটি আছে। ঘোরের মধ্যে শেষ করেছি এই অসাধারণ টিভি সিরিজটি।
আ্যনিমে হলেও এই সিরিজটির কিছু বৈশিষ্ট আছে–এটি একেবারেই ইউনিক কাহিনী নিয়ে তৈরি, অত্যন্ত কমপ্লেক সাইকোলজিক্যাল ড্রামা, কাহিনী জাপানে নয় জার্মানিতে, ইন-ডেপথ ক্যারেক্টার ডেভেলপমেন্টইত্যাদি। এটা ম্যাচিউরড অডিয়েন্স এর জন্য তৈরি।
কাহিনীর বিস্তারিত দিবো না…সার সংক্ষেপ দিচ্ছিঃ কাহিনী আবর্তিত হয় জিনিয়াস জাপানিজ নিউরোসার্জেন ডঃ কেনজো টেনমাকে (Kenzou Tenma) ঘিরে। ১০ বছর বয়সী একটি শিশু মাথায় গুলি খেয়ে তার হাসপাতালে আসে। তার অপারেশনে জীবন ফিরে প্রায় সেই ছেলেঃ ইয়োহান লেইবার্ট (Johan Liebert)। একই সাথে হাসপাতালে ভর্তি হয় প্রচন্ত শকে ট্রমা আক্রান্ত তার ফ্যাটারনাল জমজ বোন আনা লেইবার্ট (Anna Liebert সিরিজে পরে নিনা নামে পরিচিত)। এর কয়েকদিন পরেই এই দু’ ভাইবোন হাসপাতাল থেকে নিখোজ হয়ে যায়। আর একই সময়ে খাদ্যে বিষক্রিয়া মারা যায় ওই হাসপাতালের ডিরেক্টর সহ আরো দুই সিনিয়র ডাক্তার। পুলিশের সন্দেহ গিয়ে পড়ে ডঃ টেনমার উপর। এ ঘটনার বেশ কয়েকবছর পর সারা জার্মানি জুড়ে শুরু হয় অদ্ভুত সব সিরিয়াল কিলিং। ডঃ টেনমা জানতে পারে এর পিছনে আছে এক সাইকোপ্যাথ–তারই হাতে জীবন ফিরে পাওয়া ইয়োহান। শুরু হয় তার ইয়োহানকে খোজার পালা। নানা ঘটনায় পুলিশের এইসব হত্যাকান্ডের পিছনে সন্দেহ শুরু করে ডঃ টেনমাকে। শুরু হয় জার্মান সিক্রেট পুলিশের ইন্সপেক্টর লুঙ্গের (Inspector Heinrich Lunge) এর টেনমাকে খোজার অভিযান।
ইয়োহানকে পুরো সিরিজে অতিমানবীয় ক্ষমতার অধিকারী বলে মনে হলেও সে আসলে ঠান্ডা মাথার সাইকোপ্যাথ। মানুষের সাথে অল্প সময় মিশেই তার চিন্তা-ভাবনা প্রভাবিত করার ক্ষমতা তার আছে। সিরিজটিতে কম্যুউনিষ্ট শাসনামলে পূর্ব জার্মানি, চেক প্রজানতন্ত্র ইত্যাদি এলাকাতে যে ভয়ের রাজত্ব এবং চাইল্ড এবিউজ করা হয়েছে নানা রকম পরীক্ষা-নীরিক্ষার নামে সেইসব বিষয় এসেছে।
এরকম জটিল কাহিনীর সাইকোলজিক্যাল সিরিজ আর আছে কিনা আমার সন্দেহ আছে। যারা আ্যনিমের ভক্ত না…তারা এই সিরিজটি দিয়ে শুরু করুন…আ্যনিমে সম্পর্কে ধারণা পাল্টে যাবে।
ইউটিউবে পুরো সিরিজটি আছে। তবে আমি নিশ্চিত নই বাংলাদেশ থেকে এই লিংক দেখা যাবে। ইংরেজীতে ডাব করা এই অফিসিয়াল লিংক থেকেই আমি সিরিজটি দেখেছি। এছাড়া ইউটিউবে পার্ট করা আছে প্রায় সবগুলো পর্বই।
Itachi, a hero of the shadows by Tahsin Kamal
এখন বড় কোন রিভিউ লিখার ইচ্ছা নাই। শুধু আমার খুব প্রিয় চরিত্র গুলার একজনের নাম আর এত প্রিয় হওয়ার কারণ বলতেসি। পরে একটা ভালভাবে লিখার চেষ্টা করব।
সেই Legend টা হইলো Itachi, a hero of the shadows… who acted behind the scenes(itachir এই দিক টা আমার আরেকটা প্রিয় চরিত্র lelouch এর সাথে মিলে), the badass who had the worst tragic life…. the legendary peace lover!
ইতাচির যেই দিকগুলো আমাকে মুগ্ধ করসে-
তার নীরব চুপচাপ চরিত্র- সচরাচর আবেগ না দেখানো আর অর্থহীন কিছু না বলা।
ভাইয়ের প্রতি সীমাহীন ভালোবাসা-
“No matter what you decide or what you do from now on… I will love you forever”(Itachi’s last words and final gift to Sasuke)
অন্যের সুখের জন্য ত্যাগ করা-
“Self-sacrifice… A nameless shinobi who protects peace within its shadow. That is a true shinobi”
জীবনের প্রতি তার বাস্তব দৃষ্টিভঙ্গি-
“You’re such a child. You talk of nothing but pipe dreams… there are times when people must make painful choices.”
“People live their lives bound by what they accept as correct and true. That’s how they define “reality”. But what does it mean to be “correct” or “true”? Merely vague concepts… Their “reality” may all be a mirage. Can we consider them to simply be living in their own world, shaped by their beliefs?”
আমার চুপচাপ স্বভাবের matured টাইপ চরিত্র বেশি ভাল লাগে। সেইটাও ইতাচিকে এত ভাল লাগার একটা কারণ হতে পারে। ইতাচি আর মিনাতো এই ২ legend বেচে থাকলে নারুতো আনিমে টা আরো অনেক বেশি জোস হতে পারত।
#RESPECT!







