”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ৯ম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষাকার্যক্রমের ৯ম লেসন

 

আজকে খুবই কমন কিছু ওয়ার্ড শিখাব…

 

আনিমের মধ্যে এইগুলা আমরা অনেক শুনে থাকি…এইগুলা সবই জাপানিজ গ্রিটিংস..

 

১ম হল “ওহাইয়ো”…ওহাইয়ো মানে কি এটা মনে হয় সকল এনিমখোরের জানা ….”ওহাইয়ো/ওহাইয়ো গোজাইমাসু” মানে হল “good morning”…

 

২য় টা হল “কোনিচিওয়া”…সকাল বেলা কারো সাথে সাক্ষাত হইলে যেমন ওহাইয়ো বলে…তেমনি সকালের পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত কোনিচিওয়া বলে..কোনিচিওয়া মানে হ্যালো/ গুড আফটার নুন এইরকম বুঝায়

 

৩য় টা হল “কোনবানওয়া”…এটার মানে “good evening”..

 

৪র্থ টা হল “ওয়াসুমি”…ওয়াসুমি/ওয়াসুমিনাসাই মানে হইল “good night”

 

৫ম টা হল “সাইয়োনারা”….”good bye”

 

 

এই কয়েকটা সবাই জানে আমার ধারনা….আরও  কিছু আছে এই টাইপের…এইগুলাও অনেক কমন….

 

কারো সাথে ১ম সাক্ষাত হলে দেখা যায় বলে “হাজিমেমাশিতে/ইয়োরুশকু ওনেগাই শিমাসু”…(nice to meet you টাইপের আর কি)

 

“দেওয়া মাতা”-“দেওয়া মাতা” মানে হইল “see you later”

 

“মাতা আশিতা”…”see you tomorrow”

 

“মাতা রাইশুউ”- “see you next week”

 

“ওগেনকিদেসুকা?”..এটার মানে হল “how are you?”

 

এর উত্তরে কেউ যদি বলে “ভালো আছি” তার জাপানিজ হবে “হাই গেনকি”

 

“ইত্তেরাসশাই”…”ইত্তেরাসশাই” মানে “have a nice day”

 

তারপর বাসা থেকে কোথাও যাওয়ার সময় যখন বের হয় তখন বলে “ইত্তেকিমাসু”….মানে হইল “i am leaving”

 

তারপর খাওয়া শুরু করার আগে জাপানিজরা বলে “ইত্তাদাকিমাসু”…খাওয়া শেষ বলে “গোচিসোসামাদেশিতা”…

”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ৮ম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষাকার্যক্রমের অষ্টম লেসন:

 

আজকে সোজা সোজা কিছু জিনিস শিখাব।।১মে কিছু রঙের জাপানিজ।অনেকেরই জানার কথা এইগুলা।আনিমে মধ্যে অনেক ইউজ হয়।

 

white-শিরো

black-কুরো

brown-চাইরো

yellow-কিইরো

Blue- আও

Red- আকা

Green- মিদোরি

Purple- মুরাসাকি

 

ওয়ান পিস যারা দেখছে তারা তো শিরোহিগে,”কুরোহিগে,চাইহিগে” এই ক্যারেক্টারগুলোকে চিনে । ওদের দাড়ি গোঁফের রঙ দেখলেই বোঝা উচিত যে ওদের কে কেন এই নামে ডাকা হয়।

 

তারপর শাঙ্কসকে ”আকাগামি শাঙ্কস” বলা হয় ওর চুলের রঙ লাল বলে।

 

কুরোকো নো বাসুকের মধ্যে ”Generation of Miracles” এর পাঁচ জন বস প্লেয়ারের চুলের কালার অনুযায়ী কিন্তু ওদের নাম। আওমিনের চুল নীল,তারপর কিসের চুল হলুদ,মিদোরিমার চুল সবুজ,আকাশির চুল লাল,মুরাসাকিবারার চুল বেগুনি।

 

তারপর ডেডম্যান ওয়ান্ডারল্যান্ডে শিরো নামের একজন ফিমেল ক্যারেক্টার ছিল। ওর চুল এবং ভ্রূ সব কিছু সাদা ছিল।

 

এবার স্কুল সংক্রান্ত কিছু জিনিস বলি,এটাও কমন জিনিস। সবার জানা থাকার কথা।

 

এনিমে দেখার সময় Elementary,Middle,High school এগুলো তো অনেক দেখেছি। এগুলোর জাপানিজ শিখাই।

 

Elementary school হল শোগাক্কো।

Middle school হল চুগাক্কো।

High school হল কোকোগাক্কো।

 

যেমন চিহায়াফুরুর মধ্যে চিহায়া মিজুসাওয়া কোকো তে  পড়তো।  (নতুন নতুন দেখিছি এনিমেটা তাই এটার উদাহরণই দিলাম।)

 

That’s all for Today.

”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ৭ম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষাকার্যক্রমের সপ্তম লেসন:

 

আজকে সপ্তাহের ৭ দিনের নামের জাপানিজ শিখাব

 

Sunday-নিচিইয়োবি

Monday-গেতসুইয়োবি

Tuesday-কাইয়োবি

Wednesday-সুইইয়োবি

Thursday-মোকুইয়োবি

Friday-কিনইয়োবি

Saturday-দোইয়োবি

 

এমনিতে ”হি/বি” মানে – দিন/সূর্য বুঝায়। আর যখন ”ইয়োবি” বলে তখন সপ্তাহের যে কোন দিন বুঝায়। বাংলাতে যেমন বার বলে আর কি।

 

এখন প্রথম দুটা Sunday এবং Monday এর প্রথম পার্ট এসেছে সূর্য এবং চাঁদ থেকে।

”নিচি” মানে – সূর্য এবং ”গেতসু” মানে – চাঁদ।

 

বাকি পাঁচটাতে প্রথম পার্টটুকু পাঁচটি এলিমেন্ট থেকে এসেছে।

 

“Tuesday” – মঙ্গলবারের জাপানিজের প্রথম পার্টটি  হল ”কা”। ”কা” মানে আগুন বুঝায়। ”কাসেই” হল মঙ্গল গ্রহের জাপানিজ। এখানে ”কা” এর জায়গায় ফায়ারের কানজি বসায়। এজন্য এখানে আগুন দিয়ে Planet mars/মঙ্গল গ্রহকে বুঝিয়েছে।Tuesday(মঙ্গলবার) – Fire day

 

একই ভাবে Wednesday(বুধবার) – Water day …সুই মানে পানি..পানি দিয়ে  Planet Mercury / বুধ গ্রহকে রিপ্রেজেন্ট করছে।

 

Thursday (বৃহস্পতিবার ) – Wood day ..মোকু মানে কাঠ/গাছ বুঝাই. Wood,Planet Jupiter / বৃহস্পতি গ্রহকে।

 

Friday(শুক্রবার) – Gold day. কিন মানে সোনা. Gold,Planet Venus / শুক্র গ্রহকে।

 

Saturday(শনিবার) – Earth day. দো মানে Soil/Earth. লাস্টেরটা  Planet Saturn কে।

 

মজার ব্যাপার হল জাপানিজ ক্যালেন্ডারগুলোতে সাতটা বারের নাম লেখার সময় সাতটা জিনিসের কানজি দিয়ে লিখে আর কি। সূর্য,চাঁদ,আগুন,পানি,গাছ,সোনা আর মাটির কানজি লেখা থাকে।

”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ৬ষ্ঠ পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষাকার্যক্রমের ষষ্ঠ লেসন:

 

আজকেরটা একটু বড়। এই জন্য দুঃখিত।তবে এই জিনিস আগে আরও অনেকবার দেয়া হয়েছে। এজন্য একসাথে সবগুলো দিলাম আর কি।

আজকের জাপানিজ লেসনটা কানজির সাথে সম্পর্কিত।

জাপানিজরা বার (১২) মাসের নাম কীভাবে বলে সেটা শিখাব।

আমরা কানজির লেসনে ১-১০ পর্যন্ত সংখ্যার কানজি শিখেছিলাম,তারপর চাঁদের কানজিও শিখেছিলাম যেটা কিনা মাসের কানজি হিসেবেও ব্যবহৃত হয়।আবার একটু বলি।

আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে নিচের লিঙ্কে কাঞ্জির লেসনে গেলেও হবে: http://www.animeloversbd.com/tag/kanji/

ইচি=১,

নি=২,

সান=৩,

ইয়োন/শি=৪(মাসের সময় শি ব্যবহার করে),

গো=৫,

রোকু=৬,

শিচি/নানা=৭(মাসের সময় শিচি ব্যবহার করে),

হাচি=৮,

কিউ/কু=৯(মাসের সময় কু ব্যবহার করে),

জু=১০।

 

এগুলো কানজির লেসনে অনেক ভালোভাবে দেয়া আছে।

 

এখন ১১ এর জাপানিজ হল ”জুইচি” ।  এটা লেখার সময় ১০ আর ১ এর কানজি পাশাপাশি লিখে।

 

তারপর ১২ হল ”জুনি” ।  ১০ আর ২ এর কানজি পাশাপাশি লিখে।

 

সবগুলো সংখ্যার কানজির সাথে চাঁদের কানজি (মাস হিসেবে ব্যবহার করার সময় উচ্চারণ হয় ”গাতসু” আর এমনিতে ”তসুকি” মানে চাঁদ) বসিয়ে দিলেই এক একটা মাস হয়ে যায়।

 

ইচিগাতসু = জানুয়ারী (তখন ১ আর মাসের কানজি পাশাপাশি লিখে)

নিগাতসু = ফেব্রুয়ারী (তখন ২ আর মাসের কানজি পাশাপাশি লিখে)

সানগাতসু = মার্চ (তখন ৩ আর মাসের কানজি পাশাপাশি লিখে)

শিগাতসু = এপ্রিল (তখন ৪ আর মাসের কানজি পাশাপাশি লিখে)

গোগাতসু = মে (তখন ৫ আর মাসের কানজি পাশাপাশি লিখে)

রোকুগাতসু = জুন (তখন ৬ আর মাসের কানজি পাশাপাশি লিখে)

শিচিগাতসু = জুলাই (তখন ৭ আর মাসের কানজি পাশাপাশি লিখে)

হাচিগাতসু = অগাস্ট (তখন ৮ আর মাসের কানজি পাশাপাশি লিখে)

কুগাতসু = সেপ্টেম্বর (তখন ৯ আর মাসের কানজি পাশাপাশি লিখে)

জুগাতসু = অক্টোবর (তখন ১০ আর মাসের কানজি পাশাপাশি লিখে)

জুইচিগাতসু = নভেম্বর (তখন ১০,১ আর মাসের কানজি পাশাপাশি লিখে)

জুনিগাতসু = ডিসেম্বর (তখন ১০,২ আর মাসের কানজি পাশাপাশি লিখে)

”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ৫ম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষাকার্যক্রমের পঞ্চম লেসন :

আজকে একটি শব্দের বিভিন্ন ক্ষেত্রে কীভাবে বিভিন্নভাবে প্রয়োগ করা হয় তা দেখাবো। শব্দটা হল : ”Welcome”

এটার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োগ আছে – ”ইয়োকোসো/ইরাশশাই/কানগেই” এরকম আরও অনেক কিছু বলে জাপানিজে।

কোন রেস্টুরেন্ট/দোকান টাইপের জায়গায় কাউকে ”Welcome” জানাতে গেলে বলে ”ইরাশশাই/ইরাশশাইমাসে”।

তারপর ধরেন, কেউ আপনার বাসায় বেড়াতে আসছে।

তখন আমরা সবাই নরমালি (ফর্মালিটির খাতিরে/ঢং করে) বলি, “Welcome to our house.”

এটার জাপানিজ হল – “ওয়াতাশিতাচি নো ইয়ে নি ইয়োকোসো”

”ওয়াতাশিতাচি” মানে : ”Our”

”ইয়ে” মানে : ”House”

এবং ”ইয়োকোসো” মানে ”Welcome” বুঝিয়েছে এখানে।

তারপর কেউ জাপানে বেড়াতে গেল।

তখন কেউ একজন বলল “Welcome to Japan.” – এটার জাপানিজ হইল – “নিহোন নি ইয়োকোসো”

তারপর কানগেই মানেও Welcome/Reception..

তারপর, ”Thank you” : ”আরিগাতো” (আশা করি এটা সবাই পারে)

এরপর যখন “You’re welcome” বলি তখন এটার জাপানিজ হয় “দোউইতাশিমাশিতে”

তারপর, ”তাদাইমা আর ওকাএরি”

এটা তো খুবই বিখ্যাত দুটো শব্দ। এনিমের মধ্যে অনেক বেশি ব্যবহার করতে দেখেছি আমরা।

”তাদাইমা” মানে হচ্ছে – ”I’m home/I’m back”

”ওকাএরি” মানে হল –  “Welcome home/Welcome back”

এনিমের মধ্যে আমরা অনেক জায়গাতেই দেখেছি যে, কেউ বাসায় ব্যাক করে প্রবেশ করার সাথে সাথেই বলে – “তাদাইমা” । তারপর এর

উত্তরে কেউ বলে “ওকাএরি” । শুধু বাসাতেই না, যে কোন জায়গায় ফেরত আসার পরই ”তাদাইমা” বলা যায় আর তার উত্তরে ”ওকাএরি” বলা যায়।

সাসুগের (সাস্কের) তাদাইমার অপেক্ষায় নারুতো কুন বহুদিন ধরে অপেক্ষা করছিল আর এখনো করছে এবং ভবিষ্যতেও করবে। (লুল)

আজকে আপাতত এটুকুই থাকুক। আশা করি জাপানিজ শিখে জীবন গড়ে তোলার কাজে কিছুটা সাহায্য হবে।

”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ৪র্থ পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষাকার্যক্রমের চতুর্থ লেসন :

প্রথমটা Here: কোকো

দ্বিতীয়টা There: সোকো

তৃতীয়টা Over there: আসোকো

চতুর্থটা Where : দোকো

 

সবগুলোর একসাথে কিছু উদাহরণ দেই,

”I am here” – ওরে ওয়া কোকো দেসু।

তারপর, ”He is over there” – কারে ওয়া আসোকো দেসু।

”Please stay there.” – দোজো সোকো নি ইতে কুদাসাই।

তারপর এনিমের মধ্যে আমরা অনেক সময় এটা শুনি “দোকো দা? দোকো দা?” বলতে থাকে,

এই চারটা একসাথে মনে রাখা অনেক সহজ। চারটাই একই টাইপ। আশা করি কারো সমস্যা হবার কথা না।

 

”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ৩য় পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষাকার্যক্রমের তৃতীয় লেসন :

 

প্রথমটা This: জাপানিজ হল কোরে,কোনো। মাঝে মাঝে কোচিরাও হয় যখন কিনা কাউকে অন্য কারো সাথে পরিচয় করানো হয়। এমনিতে কোচিরা মানে This way. আরও একটা আছে কোচ্চি। এটা এনিমের মধ্যে অনেক শুনা যায়। কোচ্চি কোচিরার plain form.

This is a book: কোরে ওয়া হোন দেসু। হোন মানে বই।

This is tom: কোচিরা ওয়া টম দেসু। টমের সাথে কাউকে পরিচয় করিয়ে দেয়ার সময় এভাবে বলি। আবার যদি টমের ছবি দেখিয়ে কাউকে বলা হয় This is tom: তখন বলে কোরে ওয়া টম দেসু।

কোরে/ কোচিরা এগুলা সাব্জেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আর কোনো Adjective হিসেবে,যেমন- কোনো কাতানা ওয়া কাক্কোই দেসু : This katana is cool.

আরও কিছু উদাহরন দেই – ”কোরে ওয়া নান্দেসুকা?” : What is this?

 

দ্বিতীয়টা That: সোরে/আরে,সোনো/আনো।

সোরে আর সোনো ব্যবহার করা হয় যখন কিনা কোন ব্যক্তি বা বস্তু আমার কাছ থেকে দূরে থাকে কিন্তু আমি যার সাথে কথা বলছি তার কাছে থাকে তখন। আরে আর আনো ব্যবহার করা হয় যখন ২ জনের কাছ থেকেই দূরে থাকে।

অর্থাৎ, সোনো/সোরে তখন ব্যবহার করা হয় যখন জিনিসটা (যেটার প্রতি নির্দেশ করছি) দৃষ্টিসীমানার ভেতরে থাকে। মানে, যা দেখতে পাচ্ছি কিন্তু কিছুটা দূরে, তার প্রতি নির্দেশ করে। আর আনো/আরে দিয়ে বুঝায় যে জিনিসটা বলার সময় আমি দেখতে পাচ্ছি না তা বুঝাতে চাইলে।

উদাহরন দিলেই বুঝা যাবে,ধরেন, কেউ একজন একটা বই নিয়ে দাঁড়িয়ে আছেন।আর ওই বইটা আপনার,তখন আপনি যদি ওকে বলেন That is mine. – এর জাপানিজ হবে সোরে ওয়া ওয়াতাশি নো মোনো দেসু। আবার যদি বলেন, That book : তাহলে হবে সোনো হোন। That book is mine বললে হবে, সোরে ওয়া ওয়াতাশি নো হোন দেসু

আবার ধরেন, আপনি দাঁড়িয়ে আছেন আর সাথে আরেকজন দাঁড়িয়ে আছে। আপনাদের থেকে অনেক দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। আপনি বললেন : That is a mountain.-আরে ওয়া ইয়ামা দেসু.That mountain is beautiful. : তখন হবে আনো ইয়ামা ওয়া কিরেই দেসু। কিরেই মানে : Beautiful 🙂

 

তারপর what is that? এর জাপানিজ হল সোরে ওয়া নান্দেস্কা?

 

এনিমের মধ্যে অনেক জায়গায় আনো কথা টা ব্যবহার করা হয়।

 

আগেরটার মত এখানেও আরও একটা আছে সোচিরা। আর সোচিরার Plain form সোচ্চি।

 

 

তৃতীয়টা হল It: সোরে।

It is a straw hat.-সোরে ওয়া মুগিওয়ারা বোশি দেসু।

 

 

চতুর্থটা Which: দোরে/দোচিরা/দোনো/দোচ্চি।

Which book? -দোনো হোন?

Which one? -দোরে দেসুকা?

Which way? -দোচিরা দেসুকা?

আবার দোচিরার Plain form হল দোচ্চি।

 

এনিমের মধ্যে মাঝে মাঝে এটা অনেক সময় দেখা যায়। কেউ একজন বলছে,দোচ্চি? দোচ্চি? আবার তার উত্তরে আবার আরেকজন বলছে,কোচ্চি কোচ্চি।আবার পাশ থেকে আরেকজন বলছে,কোচ্চি জানাই।সোচ্চি।

 

উপরের কনভারসেশনটা এই টাইপ তিনজন মিলে কোন এক জায়গায় যাচ্ছে।

একজন জিজ্ঞেস করছে, কোন দিক যাব?

আরেকজন বলছে, এইদিক চল।

পাশের জন আবার বলছে, এইদিক না ওইদিক।

 

পঞ্চমটা What: নান্দা/নানি/নান্দেস্কা।

এনিমে যারা দেখে তারা অ্যাট লিস্ট এই ওয়ার্ডটা অনেক শুনছে। লুফি তো মাঝে মাঝে ”নানিইইইইইইইই” বলে চিল্লায় উঠে। ”নান্দা কুরে” বলে উঠে মাঝে সাঝেই। নান্দা কুরে/নান্দা এগুলো plain form.

 

আপাতত আজকের মত এটুকই থাক। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।

”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ২য় পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষাকার্যক্রমের ২য় লেসন :

এর আগের দিন যেখানে শেষ  করেছিলাম তারপর থেকেই শুরু করছি।

প্রথমটা হল She : কানোজো। কিছু কিছু জায়গায় কানোজো মানে Girlfriend ও বুঝায়। উদাহরণস্বরূপ :

She is my mother : কানোজো ওয়া ওয়াতাশি নো হাহা দেসু। এখানে কানোজো মানে “She” বুঝিয়েছে।You are my girlfriend : আনাতা ওয়া ওয়াতাশি নো কানোজো দেসু। এখানে কানোজো মানে ”Girlfriend” বুঝিয়েছে।

দ্বিতীয়টা হল They : কারেরা। উদাহরণস্বরূপ : They are my friends. কারেরা ওয়া ওয়াতাশি নো তোমোদাচি দেসু।

তিন নম্বরে কয়েকটা একসাথে শিখাব। এগুলো আগের দিনের শব্দের সাথে রিলেটেড। আমরা তো I এর জাপানিজ শিখেছি। এখন I এর সাথে রিলেটেড ”Me/My/Mine” এগুলার জাপানিজ শিখবো।

আমরা জানি I এর জাপানিজ হল ওয়াতাশি/ ওরে/বকু ইত্যাদি।

শুধু ওয়াতশি বললে I (আমি) বুঝায়। এখন sentence এ ব্যবহার করার সময় ওয়াতাশির সাথে বিভিন্ন জিনিসপত্র লাগায়। উদাহরণস্বরূপ – I am Orin : ওয়াতাশি ওয়া অরিন দেসু। এখানে “ওয়াতাশি ওয়া” বলতে “I” বুঝিয়েছে। এখন যদি ”ওয়াতাশি নো” বলি তাহলে বুঝায় আমার (My)। ওয়াতাশি নি/ওয়াতাশি ও বললে বুঝায় আমাকে (Me)। তারপর ”ওয়াতাশি নো মোনো” মানে আমার (Mine)।

কয়েকটা Sentence দিয়ে বুঝাই – “My” name is Orin – “আমার” নাম অরিন। – “ওয়াতাশি নো” নামায়ে ওয়া অরিন দেসু।You love “me” – তুমি “আমাকে” ভালোবাস। – আনাতা ওয়া “ওয়াতাশি ও” আইশিতে। This is “mine” – কোরে ওয়া “ওয়াতাশি নো মোনো” দেসু।

ওরে ,বকু বাকিগুলার ক্ষেত্রেও একই নিয়ম।

আবার একইভাবে you এর  ক্ষেত্রেও একই নিয়ম খাটে। ”আনাতা নো” – মানে তোমার (Your)। ”আনাতা নি/আনাতা ও” – মানে তোমাকে(You)।”আনাতা নো মোনো” – মানে তোমার (Yours)।

শুধু You না He,she,we,they সবগুলোর ক্ষেত্রেই একই নিয়ম।

He এর টা হল : কারে নো (His), কারে নি/কারে ও (Him), কারে নো মোনো (His).

She এর টা হল : কানোজো নো (Her), কানোজো নি/কানোজো ও (Her), কানোজো নো মোনো (Hers).

We এর টা হল : ওয়াতাশিতাচি নো (Our), ওয়াতাশিতাচি নি/ওয়াতাশিতাচি ও (Us), ওয়াতাশিতাচি নো মোনো (Ours).

We এর  একটি জাপানিজ আছে যেটা আগের দিন দিতে ভুলে গিয়েছিলাম। যেটা এনিমের মধ্যে অনেক ব্যবহার হয়। সেটা হল ”ওয়ারেওয়ারে”

They এর টা হল : কারেরা নো (Their), কারেরা নি / কারেরা ও (Them) , কারেরা নো মোনো (Theirs).

কিছু Sentence দিয়া বুঝাই :He is “your” teacher. – কারে ওয়া “আনাতা নো” সেন্সেই দেসু। এখানে কারে ওয়া বলতে বুঝিয়েছে ”He”, আনাতা নো বলতে বুঝিয়েছে তোমার (Your)।That car is “yours” – আনো কুরুমা ওয়া “আনাতা নো মোনো” দেসু। এখানে আনাতা নো মো বলতে  Yours (তোমার) বুঝিয়েছে।

This is “ours.” – কোরে ওয়া “ওয়াতাশিতাচি নো মোনো” দেসু। এখানেও সেম ঠিক আগেরটার মত।You love “him.” – আনাতা ওয়া “কারে ও” আইশিতে। এখানে কারে ও বলতে Him বুঝিয়েছে।”Her” name is Abonti. – কানোজো নো” নামায়ে ওয়া অবন্তী দেসু।

 

বহুত বহুত উদাহরন দিয়েছি। আশা করি বুঝার সমস্যা হবার কথা না।

”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ১ম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষাকার্যক্রমের প্রথম লেসন : 

আজকে কমন কিছু ওয়ার্ড শিখাবো। কালকে ডেমো লেসনে যেগুলা দিয়েছিলাম ওগুলাই আবার রিপিট করবো সাথে আরেকটা শব্দ দিয়ে। আমি যেহেতু বলেছি ক্যাটাগরি ব্যাসিসে পোস্ট দিব, তাই আবারও বলছি এক ক্যাটাগরির যতগুলা ওয়ার্ড আমি জানি সেগুলো রেগুলারলি পোস্ট করে শেষ হবার পর আরেকটা শুরু করব এবং একদিনে ৫ টার বেশি দিব না।

প্রথমটা হল আমি (I) : জাপানিজ হল ওরে/বোকু/ওয়াতাশি/আতাশি।

ছেলেরা উপরের সবগুলাই বলতে পারে। মেয়েরা প্রধানত ওয়াতাশি/আতাশি ইউজ করে। বকু / ওরে এগুলা মেয়েদের ক্ষেত্রে সাধারনত ইউজ হয় না। বকু এবং ওয়াতাশি হল ফর্মাল। বাকি দুটো একটু ক্যাজুয়াল।

দ্বিতীয়টা হল, তুমি (You) : জাপানিজ হল আনাতা/ওমায়ে/কিমি।

আনাতা সম্মানার্থে ইউজ হয়। আর ওমায়ে / কিমি একটু কম পলাইট।এই দুটা উঁচু লেভেলের মানুষদের সাথে ইউজ করলে বেয়াদবি মনে করে।তারপর জাপানিজ মেয়েরা তাদের স্বামীদের আনাতা বলে। তখন ওটা Honey/Dear ( ) টাইপ বুঝায় আর কি।

আরও দুটো জাপানিজ আছে : ইউ এর কিসামা/তেমে। এগুলো তুচ্ছার্থে ব্যবহৃত হয়। এনিমেতে এটা অনেক ব্যবহার করতে দেখা যায়। শয়তানগুলোর সাথে কথা বলার সময় অনেকেই ইউ এর জায়গায় উপরের তিনটা শব্দ ব্যবহার না করে পরের দুটো ব্যবহার করে।

তিন নম্বরটা হল : আমরা এবং আমির যতগুলো জাপানিজ আছে সবগুলোর সাথে তাচি লাগিয়ে দিলেই হল। উদাহরণস্বরূপ- ওরেতাচি,ওয়াতাশিতাচি,বকুতাচি ইত্যাদি।

চার নম্বরটা হল : তোমরা। তুমির সবগুলোর সাথে তাচি লাগিয়ে দিলেই হল। উদাহরণস্বরূপ- আনাতাতাচি,ওমায়েতাচি,কিমিতাচি ইত্যাদি।

তাচি আসলে একবচন থেকে বহুবচন করার সময় লাগিয়ে দেয়, ওয়াতাশির সাথে তাচি লাগালেই আমি-আমরা হয়ে যাবে। তারপর আনাতার সাথে তাচি লাগালেই তুমি-তোমরা হয়ে যাবে। তারপর অরিনের সাথে তাচি লাগালে অরিনরা হয়ে যাবে এরকম আর কি।

পাঁচ নম্বর আরেকটা শিখাই : He এর জাপানিজ হল কারে।

কয়েকটা Sentece-এ প্রয়োগ দেখানো যেতে পারে এগুলোর :ওরে ওয়া বাকা দেসু (আমি বোকা), ওমায়ে ওয়া বাকা দেসু (তুমি বোকা), ওরেতাচি ওয়া বাকা দেসু (আমরা বোকা), কিমিতাচি ওয়া বাকা দেসু (তোমরা বোকা)।

শেষে কিমি আর বকু নিয়ে লাম্বোর একটা ছড়া দেই। Katekyo Hitman Reborn যারা দেখেছে তাদের অনেক পছন্দ হবার কথা এটা।

” কিমি ওয়া দারেদাই? বকু ওয়া লাম্বো। বকু ওয়া দারেদাই? কিমি ওয়া লাম্বো। ” এইটার মিনিং হল : ” তুমি কে? আমি লাম্বো। আমি কে? তুমি লাম্বো। ”

লার্নিং কানজি উইথ বাকারিন সামা – চতুর্দশতম পাঠ

আজকের প্রথম কানজি “south” এর কানজি, উচ্চারণ হল “মিনামি/নান”

লুফির সেই বিখ্যাত “আহো বাকা” গানের ১ম লাইনেই এই শন্দ টা ছিল 😛

“মিনামি না শিমা ওয়া” (সে এখানে দক্ষিণের কোন দ্বীপের কথা বুঝাইছে, “শিমা” মানে “দ্বীপ”)

তাইলে “মিনামি” মানে হইল “দক্ষিণ”

গাক্কৌ ওয়া মিনামি মুকি দা – the school faces south

“নান” উচ্চারণের কিছু উদাহরণ দেই। “নান বেই”-“south america”, “নান কিওকু”-“south pole” (antarctic)

 

এরপরের কানজি “north” এর কানজি,  উচ্চারণ হল “কিতা/হোকু/বোকু”

নর্থ (উত্তর) এর জাপানিজ হল “কিতা”। কিছু উদাহরণ দেই:

কিতা আমেরিকা – নর্থ আমেরিকা
কিতা চৌসেন – নর্থ কোরিয়া

এখানে “কিতা”র জায়গায় এই কানজি টা বসে

হোকু সেই – নর্থ ওয়েস্ট, এখানে “হোকু”র জায়গায় এই কানজি টা বসে।

জাপানে “হোক্কাইদো” নামে একটা দ্বীপ আছে যেটা জাপানের কিনা ২য় বৃহত্তম দ্বীপ, যেটাকে পূর্বে “এজো”/”ইয়েজো”/”ইয়েসো” এইসব নামেও ডাকা হত। হোক্কাইদো (এর লিটারেল মিনিং হল “northern sea circuit “), এই জন্য হোক্কাইদো লিখার সময় “north”, “sea” আর “circuit” এর কানজি পাশাপাশি লিখে।

আরেকটা উদাহরণ দেই “হাইবোকু”, এটার মিনিং হইল “defeat” (এর কাহিনি আমি জানিনা :P) এখানে “বোকু” এর জায়গায় এই কানজি টা বসে।

 
পরের কানজি “east” এর কানজি (আগে কোন এককালে শিখিয়ে থাকতে পারি)। উচ্চারণ হল “হিগাশি/তৌ”, আরেকটা আছে “আজুমা” (এটা নাকি আগের আমলে ইউজ হত বর্তমানে কম ইউজ হয়)

এমনিতে “হিগাশি” মানে হল “east”. “east Asia” – হিগাশি আজিয়া

“middle east” এর জাপানিজি হল “চুউ তৌ” এখানে “চুউ” এর জায়গায় “middle” এর কানজি আর “তৌ” এর জায়গায় “east” এর কানজি বসে, তাহলে “middle” আর “east” এর কানজি পাশাপাশি লিখলে “middle east” বুঝায়।

টোকিও এর কানজি লিখার সময় ২ টা কানজি লিখা লাগে, “east” এর কানজি আর “রাজধানীর” এর কানজি। “তৌ” + “কিও” মিলে হয় তোকিও (টোকিও), এই কানজি ২ টা পাশাপাশি লিখলে আক্ষরিক অর্থ দাঁড়ায় “পূর্বদিকের রাজধানী”। টোকিও এককালে “এদো” নামে পরিচিত ছিল, পরে নাম চেঞ্জ হয়ে “টোকিও” করা হয়েছে।

“তৌবু” মানে “eastern part”, “তৌইঔ” – orient (প্রাচ্য), “তৌ নান”-south east, এইসব ক্ষেত্রে “তৌ” এর জায়গায় এই কানজি টা বসে।

আরেকটা পরিচিত উদাহরণ দেইঃ
“সূর্য পূর্বদিকে উঠে – তাইয়ো ওয়া হিগাশি কারা নোবোরু ”

“east” কানজির উৎপত্তি টা এই লাইন থেকে আসছে, গাছের পিছে সূর্য দিলে “east” এর কানজি হয় (ছবি দেখে বুঝা যাওয়ার কথা)। সূর্য গাছের পিছন দিয়ে পূর্ব দিক দিয়ে উঠতেছে এমন একটা দৃশ্য থেকেই “east” এর কানজির উৎপত্তি।

এবার শিখাব “direction” এর ভাগের লাস্টের কানজি “west” এর কানজি, এই কানজির উচ্চারণ হইল “নিশি/সেই/সাই”

“নিশি” মানে হল পশ্চিম
“নিশি গুচি” – west entrance
“নিশি দোইতসু” – West Germany
“তাইইওউ ওয়া নিশি নি শিজুমু – সূর্য পশ্চিমে অস্ত যায়”

এখানে সকল “নিশি”র জায়গায় “west” এর কানজি বসে।

ওসাকা এবং তার আশেপাশের এলাকাগুলাকে বলে “kansai region”, এখানে “সাই” এর জায়গায় এই কানজি টা বসে।

“Atlantic” এর জাপানিজ হল “তাই সেই ইও”

“সেই ইও বুনকা” মানে হল “western culture”

এখানে সকল “সেই” এর জায়গায় এই কানজি টা বসে।

মোটামটি এই কানজি সম্পর্কে জ্ঞান এতটুকুই।

ছবিতে দেখা যাচ্ছে সূর্য পশ্চিমে অস্ত যাচ্ছে তার লাল আভা জানালা দিয়ে ঘরে আসছে, এর সাথে মিল রেখে কানজি টা লিখা হইছে। জানালার ২ পাশে পর্দা তার মাঝে দিয়ে লাল আভা দেখা যাচ্ছে। সুন্দর দৃশ্য 🙂

আপাতত “number”, “nature”, “body parts” আর “direction” এর কানজি যা যা পারি শিখাইয়া ফেলাইছি। সবাই বলেন ইয়সশাআআআআআআআআ 😀

এরপর “family member” এর যত কানজি আছে আমার জানার মধ্যে একে একে আস্তে আস্তে সব নিয়ে হাজির হব ইনশাল্লাহ।