Dojoji Temple [রিভিউ] — Nudrat Mehraj Sadab

Dojiji 1

Dojoji Temple নামের ১৯৭২ সালে মুক্তি পাওয়া ১৯ মিনিটের মুভিটি দেখলাম। যদিও এটাকে পুরোপুরি এনিমে বলা যাবেনা। ট্রেডিশনাল আর্টের সাথে পাপেট শো এর এক অদ্ভুত সংমিশ্রণ নিয়ে Kihachiro Kawamoto’র তৈরি এ শিল্পকর্ম দেখে মন জুড়িয়ে যায়। জাপানিজ লোকগাথা উঠে এসেছে এই মুভিতে। এই লোকগাথা নিয়ে অনেক কাবুকিও মঞ্চস্থ করা হয়।

গ্রামের মোড়ল শোজি এবং তার মেয়ে কিয়োহিমের বসবাস হিদাকা নদীর তীড়ে। খুবই অবস্থাপন্ন জীবন তাদের। তাই দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের আশ্রয় এবং আপ্যায়নে কোন কমতি রাখতেন না শোজি। একদিন তরুণ ধর্মযাজক আনচিন উপস্থিত হয় শোজির বাড়িতে। কিয়োহিমে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় সেই তরুণটির উপর। রাত গভীর হলে কিয়োহিমে ঘুমন্ত আনচিনের কাছে আসে। আনচিন জেগে যায়। কিয়োহিমে তার ভালোবাসার কথা জানায় এবং আনচিনকে না যাওয়ার অনুরোধ করে। কিন্তু আনচিনের মনে রাজ্যের সংশয়। প্রথমে অপারগতা জানালেও পরে সে কিয়োহিমের হাত ধরে কাছে টেনে নেয়।
কিন্তু পরদিন আনচিন না বলে চলে যায় শ্রাইনের উদ্দেশ্যে। কিয়োহিমে তা দেখে ফেলে। সে রেগে তার কাছে যায়। তখন কিয়োহিমের অন্য রূপ দেখা যায়। ভেতরের ক্রোধ ফুটে ওঠে তার চেহারায়। আনচিন দ্রুত নৌকোয় করে নদী পার হয় এবং মাঝিকে বলে দেয় কিয়োহিমেকে যাতে সে না উঠায়। তো কিয়োহিমে নদীর পাড়ে আসল এবং মাঝিকে অনুরোধ করল পার করে দেয়ার জন্য। কিন্তু মাঝি সাড়া দেয়না। কিয়োহিমে নদীতে ঝাঁপ দেয়। তখন কিয়োহিমের আরেক বিধ্বংসী রূপ দেখতে পাব। সে ক্রোধে এতটাই বশভর্তী হয়ে পড়ে যে সে একটি বিশাল ড্রাগনে পরিণত হয়।
ওদিকে আবার আনচিন ডোজোজি মন্দিরে গিয়ে সেখানের পন্ডিতদের সব কথা খুলে বলে এবং সাহায্য চায়। তারা একটি বিশাল ঘন্টার ভেতর আনচিনকে লুকিয়ে থাকতে বলে। যাইহোক কিয়োহিমে আসে। আনচিনকে খুঁজে। কোথাও পায়না। পরে ঘন্টার কাছে আনচিনের ঘ্রাণ পায়। তখন সে পুরো ঘন্টাটিকে পেঁচিয়ে ফেলে। মুখ থেকে আগুন বের করে জ্বালিয়ে দেয়। একসময় দেখি তার চোখ থেকে রক্ত ঝরছে। হয়ত কেউ যখন ক্রোধ সংবরণ করতে পারেনা তার কান্না রক্ত হয়েই ঝরে। যাই হোক সে চলে যায়। কিছুক্ষণ পর পন্ডিতরা এসে ঘন্টা উঠায়। একটি কঙ্কাল ছাড়া কিছু দেখতে পায়না। ওদিকে কিয়োহিমেও দুঃখ ভারাক্রান্ত হয়ে নদীতে ডুব দেয়। আর ওঠে না সে। এমন করুণ পরিণতির মধ্য দিয়েই শেষ হয় ছবিটি।

Dojiji 2

কোনকিছু পাবার ইচ্ছায় মানুষ এমন কিছু ভয়ংকর সিদ্ধান্ত নেয় যা তাকে এবং তার আশেপাশের সবাইকে ক্ষতিগ্রস্ত করে। এবং না পাওয়ার ক্রোধ তার মনুষ্যত্বকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। যা এই মুভি আমাদের চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিবে। তারপরও যখন কিয়োহিমের মনের করুণ অবস্থা ফুটে ওঠে তার জন্য আসলেই কষ্ট হয়।

সম্পুর্ণ ডায়ালগ বিহীন এ মুভি খুব কম মানুষেরই ভাল লাগবে। কিন্তু যারা একটু নতুন কিছু চান তারা সময় নিয়ে দেখে ফেলতে পারেন। আগেই বলে রাখলাম ইট ইজ নট এভ্রিওয়ানস কাপ অফ টি।

Dojiji 3 Dojiji 4

Cat Shit One [রিভিউ] — Zahin Mobashshir

CSO 1

ইরানের এক মরুভূমির মাঝের দৃশ্য।
জংগী বাহিনী কিছু জিম্মীদেরকে নিজেদের কব্জায় আঁটকে রেখেছে।
নিরূপায় জিম্মিদেরকে জংগীদের কথা মতো বন্দীশালার দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে হচ্ছে। এমন সময় এক জিম্মী বিরোধ করে বসল, হাত বাঁধা অবস্থায়ই সে মুক্তি পেতে বিরান মরুভূমি পানে ছুট দিল………
*ঠাস*
একটা বুলেট মাটিতে আছড়ে পড়ল এবং পরমুহূর্তেই মাটিতে পড়ল নিরীহ জিম্মিটির নিথর দেহ।

কাহিনীটি পড়ে মনে হতে পারে বাস্তবে ঘটে যাওয়া কোন একটা অংশের চিত্র, আসলে এটি হল “Cat Shit ONE” নামক একটা ONA এর দৃশ্যপট।

CSO 2

নাম: Cat Shit ONE
ধরন: ONA
জনরা: Action, Fantasy, Military
ব্যপ্তি: ২২ মিনিট
ম্যাল স্কোর: ৭.২৬

Perkins এবং Botasky এরা দুজন হল একটা Special Ops গ্রুপের সদস্য। বর্তমানে তাদের মিশন হল ইরানের এক মরুভূমিতে এক বিরাট জংগী বাহিনীর হাত থেকে জিম্মিদের ছাড়িয়ে আনা। পরিকল্পনা মোতাবেক ঘটনাস্থলে গিয়ে এই দুই তুখোড় সদস্য তাদের সার্ভে সম্পাদন করে এবং হেডকোয়ার্টারে এ সম্পর্কে জানায়। কিন্তু তাদের সামনেই এক জিম্মীকে হত্যা হতে দেখে তারা হেডকোয়ার্টারকে দ্রুত ব্যাকাপ পাঠাতে বলে কারন জংগীরা সংখ্যায় ছিল অনেক বেশি এবং তারা মাত্র দুইজন।
হেডকোয়ার্টার থেকে জানানো হয় যে ব্যাকাপ আসতে দেরি হবে এবং তাদের অপেক্ষা করার নির্দেশ দেয়া হয়। এই দুইজনের মধ্যে সিনিয়র ব্যক্তি অপেক্ষা করতে নারাজ হয় এবং নিজেরাই জিম্মীদের উদ্ধার করতে তৎপর হয়। এরপরে শুরু হয় বিশাল এক জংগী বাহিনীর সাথে দুইজন Special Ops সদস্যের রক্তক্ষয়ী যুদ্ধ। কে জিতে এই যুদ্ধে??
জানতে দেখে ফেলুন এই ONAটি।

এরকম তো অনেক কাহিনীই দেখেছেন, এমনকি বাস্তব জীবনেও এমন ঘটনা ঘটতে দেখা গেছে। তাহলে কেন এই ONAটি দেখবেন?
এখানের মজার বিষয় হল যে, Special Ops এর সদস্য দুইজন হল কিউট দুইটা খরগোশ । এই কিউট দুইটা খরগোসই এই রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নেয় এবং শেষ পর্যন্ত………
থাক শেষে কি হয় সেটা নিজেরাই দেখে ফেলুন।

ONAটির গ্রাফিক্সের কথা না বললেই নয়। অনেকটা 3D আমেজের গ্রাফিক্সে তৈরি এই ONAটিতে আপনারা দেখতে পারবেন কিছু অসাধারন যুদ্ধের দৃশ্য, এমনকি এখানে কিছু স্লো মোশনের ফাইটসিনও আছে যা যুদ্ধের আমজকে আরো বাস্তবশীল করে তোলে।

ONAটির Sub এবং Dub দুইটা ভার্সনই বের হয়েছে।
আমার কাছে দুইটাই ভাল মনে হয়েছে। দুইটা ভার্সনেই খুব সুন্দরভাবে চরিত্রগুলাকে ফুটিয়ে তোলা হয়েছে তবে সব Dub ভার্সনের মতো এখানেও অর্থের কিছু পরিবর্তন হয়েছে।
যারা Third Person or FPS গেম খেলে অভ্যস্ত তাদের জন্যে Dub ভার্সনটা সাজেস্ট করব।

Sub: https://kissanime.to/Anime/Cat-Shit-One

Dub: https://kissanime.to/Anime/Cat-Shit-One-Dub

CSO 3

Usagi Drop [রিভিউ] — Arafin Shanto

Usagi Drop

Anime:- Usagi Drop
Genre:- Comedy;; Slice Of Life
MAL rating:-8.6
personal rating:-8.9

এনিমেতে সাধারণত চাইল্ডকেয়ার বিষয়টি উপরে উঠে আসে না;
বেশিরভাগ ক্ষেত্রেই দেখানো হয় দীর্ঘ সূত্রের পারিবারিক বন্ধন।যেখানে বাবা-মা না থাকলেও হয়ত সন্তান টি বড় হয়ে ওঠে পরিবারের অন্যান্যদের ছত্রছায়ায় ;;
সেদিক থেকে উসাগি ড্রপ সম্পূর্ণ আলাদা;;
যেখানে দেখা যায় ; দাদার শেষকৃত্য অনুষ্ঠানে গিয়ে গল্পের নায়ক দাইকিচি একটি অপিরিচিত; ছোট মেয়েকে দাদার বাড়ির আংিনায় দেখতে পায়। প্রথম দেখাতে মেয়েটি হতচকিত হয়ে দাইকিচির আড়ালে চলে যায়;;
পরে দাইকিচি পরিবারের অন্যান্যদের সূত্রে জানতে পারে; মেয়েটি তার দাদার সন্তান; যদিও অবৈধ ;; মেয়েটি সবার আড়ালে চুপচাপ থাকতেই বেশি পছন্দ করে;;

যাইহোক দাদার শেষকৃত্য অনুষ্ঠান শেষে পারিবারিক সভা ডাকা হয় মেয়েটির ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য;;খুভ সাভাবিক ভাবেই সবাই মেয়েটির দায়িত্ত নিতে অসীকৃতি জানায়; যখন অমিমাংসিত সভায় মেয়েটিকে চাইল্ডকেয়ারে দিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়াটাই চূড়ান্ত হচ্ছিল;তখন মুখ খোলে দাইকিচি;
সে মেয়েটিকে দত্তক নিতে চায়;
আর এভাবেই শুরু হয় দাইকিচি-রিনের জীবনের নতুন পথচলা;;
দাইকিচির জীবনে আসতে থাকে পরিবর্তন;
সে রিন কে তার প্রয়োজন এর তাগিদে ডে-কেয়ার এ ভর্তি করায়;;
সে অফিসের ওভারটাইম করা বন্ধ করে দেয়;;ছেড়ে দেয় বন্ধুদের সাথে আড্ডা;;

আরো অনেক আনন্দ-হাসি-কান্নার মধ্য দিয়ে চলতে থাকে দাইকিচি-রিনের জীবন;;

মাংগা নিয়ে আপত্তি থাকলেও আমি এনিম টা নিয়ে বলতে চাই এক কথায় অসাধারণ;
এখানে একজন সাধারণ বাবা-মেয়ের মতই দাইকিচি-রিনের সম্পর্ক তুলে ধরা হয়েছে ;;
এনিমের ড্রয়িং মোটামুটি ভালই ;
মিউজিক কোয়ালিটি যথেষ্ট ভাল;
ওপেনিং – ইন্ডিং বিশেষত ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাকে নিয়ে যাবে অন্যরকম ভাললাগার দুনিয়ায়।

তাই দেরি না করে তাড়াতাড়ি দেখে ফেলুন ১১ এপিসোডের এই সোল এনিমটি ;;

ধন্যবাদ

Notes./Angel Notes [লাইট নোভেল রিভিউ] — Tahsin Faruque Aninda

VV_CharacterMaterialNotes./Angel Notes
Author: Kinoko Nasu
Genre: Fantasy, Magic, Supernatural, Apocalyptic World
Chapter: 8

পটভূমি:
সুদূর ভবিষ্যতের কথা, যখন পৃথিবীর মৃত্যু হয়ে গিয়েছে। কিন্তু এই মৃত গ্রহের বসবাসকারীরা ঠিকই বেঁচে আছে তাদের টেকনোলজির কারণে। মানবজাতি নিজেদের বেঁচে থাকার সুবিধার্থে জেনেটিক টেকনোলজির দ্বারা বিভিন্ন নতুন ধরণের প্রজাতি সৃষ্টি করেছে যারা মানুষ এবং অন্যান্য প্রাণির সংকর [A-rays], সৃষ্টি করেছে আরও উন্নত জাতের মানব প্রজাতি যারা এই দুষিত পরিবেশে ভালভাবে বেঁচে থাকতে পারবে।

 

 

কিন্তু মানুষদের আর A-raysদের মধ্যে ভয়াবহ বড় এক যুদ্ধ লাগে, যাতে পুরা মানবজাতির প্রায় ধ্বংস হয়ে যায়, একই সাথে পৃথিবীর বাকি যেটুকু ছিল তার অবস্থাও আরও করুণ হয়ে যায়। কিন্তু যুদ্ধে বিরতি পরে যখন পৃথিবীতে আক্রমণ করে ৮জন Aristoteles, নতুন ধরণের এই শত্রুর উদ্দেশ্য যেন পুরা পৃথিবীর বাকিটুক ধ্বংস করে দেওয়া। পৃথিবীতে বসবাসকারীদের এখন সংগ্রাম এই সকল Aristoteles দের হাত থেকে নিজেদের এবং পৃথিবীতে বাঁচানো।

 

গঠন:Guitar

৮ চ্যাপ্টারের ছোট্ট লাইট নোভেল হলেও এরই মধ্যে নাসু তার যাদু দেখিয়েছে। Kara no Kyoukai-এর মতই এখানেও গল্পের সময়ানুক্রম আগেপিছে করে রাখা হয়েছে, এবং এর কারণে গল্পের আকর্ষণটা আরও অনেক বেড়ে গিয়েছে। তবে গল্পটি পড়তে গেলে একই সাথে গল্পের পাশাপাশি এর ডিকশনারি/এনসাইক্লোপিডিয়া অংশের লেখা পড়তে হবে। মূলত, এই অংশে উল্লেখ করা ব্যাখ্যাগুলি দিয়েই আসলে পুরা ইউনিভার্সটার গঠন তুলে ধরা হয়।

 

 

পড়া শুরুর পর প্রথম কিছুক্ষণ ঘটনাক্রম বুঝতে সমস্যা হতে পারে, এবং নোভেলটির অর্ধেক পর্যন্ত না পড়া পর্যন্ত কোনকিছুই ঠিকমত বুঝে উঠা সহজ হবে না। তবে ধৈর্য্য ধরে এটুকু পড়তে পারলে বাকি অংশ বেশ আরামে পড়া যাবে।

 

চরিত্র:
ছোট গল্পে মূল চরিত্র বলতে রয়েছে ২ জন — Godo এবং V/V. দুইজনের চরিত্রের খুব বেশি ব্যাখ্যা দিতে গেলে স্পয়লার হয়ে যাবে, তবে অল্প কথায় বলতে গেলে বলা যায় কথোপকথন অংশগুলি বাদ দিলে বেশ ভালমত গল্পের সাথে মানিয়ে গিয়েছে। কথোপকথন অংশগুলি খারাপ না, তবে নাসুর জীবনের শুরুর দিকের তাড়াহুড়া করা কাজ বলে কিছুটা নবিশ ছাপ পরেছে সেখানে।

godo

*** *** ***

Ado_Edem_Slash_Emperorসমগ্র নাসুভার্সটাকে একটা শেইপ দেবার কাজ করেছে যেই লাইট নোভেল, তা হল এই Notes. বা Angel Notes. যদিও Kara no Kyoukai এর পরে এসেছে, তারপরেও নাসুভার্সের ভিত্তি ঠিক করে দেবার কাজ প্রথম করেছে কিনোকো নাসুর এই লাইট নোভেল। অবশ্য তাই বলে এমন না যে অন্যান্য গল্পগুলি না পড়লে বা সেই ব্যাপারে না জানলে এটা পড়া যাবে না। এমনকি নাসুভার্সের অন্য গল্পগুলির সাথে সামান্যই কমন জিনিস আছে এখানে।

১৯৯৯ সালের এঞ্জেলদের নিয়ে এক দৌজিন Angel Voice লিখবার আমন্ত্রণ পায় নাসু, সেখানে একই সাথে ছিল নাসুর লেখা Notes আর তাকেউচির আঁকা মাঙ্গা clowick canaan-vail. নাসুর জীবনের একদম প্রথম দিকের লেখা গল্পগুলির অন্যতম এটি, এবং দৌজিনে প্রকাশ করার জন্যে তাড়াহুড়া করে লিখতে হয়েছিল, আর সেই ব্যাপার নিয়ে নাসুর হতাশাও দেখা যায় গল্পের আগে তার ছোট্ট ভূমিকাতে। কিন্তু গল্পের পটভূমি, চরিত্র, ব্যাকগ্রাউন্ড, এবং একই সাথে পুরা ইউনিভার্সটার গঠন [যেটা পরে নাসুভার্সের অন্যান্য গল্পের সেটিং তৈরিতে বড় ভূমিকা রাখে] – সবকিছুই বেশ পরিপক্ক কাজ।

WAVE নামের একটি ব্যান্ড Notes উপলক্ষে “AFTER IMAGE” নামের একটি Doujin Orchestral Album বের করেছে, যেটি বেশ জনপ্রিয় হয়েছিল। এটিকে এই নোভেলের Unofficial OST Album হিসাবে ধরে নেওয়া যায়। বিশেষ করে এর থিম মিউজিক শুনলে সন্দেহ হতে পারে যে এটি আসলে শুধুই কি একটি আনঅফিসিয়াল এলবাম, নাকি অফিসিয়াল কোন কিছু!

【WAVE】AFTER IMAGE (C71)【Doujin Orchestral/Vocal Album】

ভবিষ্যতে নতুনভাবে এবং আরও প্রফেশনাল লেখার গঠনে Notes-এর নতুন রিলিজ হবে এমন আশা করছি। তবে এই মুহুর্তে নাসুভার্সের একগাদা কাজ জমে আছে, আর শুধুমাত্র Fate অংশের একের পর এক গল্প নিয়ে Type-Moon আর নাসু যেভাবে মগ্ন হয়ে আছে, তাতে হয়তো আশায় গুড়েবালি হলেও হতে পারে। অন্তত, ufotable-এর দ্বারা এই গল্পের OVA ভার্শন আসুক এইটুক আশা করছি।

অনন্য মাঙ্গা আসর-৬ (Doctor Du Ming)

Du Ming 1
-Du Ming,How do you think I’ll Die?
-Hanging! To a tree like a dead leaf among others….
Your hair would cover your face and your hands
& Your hands would hang limply from your
Body.You would look like a puppet.It’d be
Wonderful………
-Du Ming,Look The flowers grow so well here…..
-It’s because Their Roots are bathing in the blood and excretions of the patients
একটি প্রশ্ন – “ What makes a person Pure?”
মানুষের Purity যাচাই করা যায় কিভাবে? যায় কি? আদৌ কি তা আমাদের পক্ষে সম্ভব? নাকি সে আমার কাছে কেমন তা দিয়ে আমরা তার ভালোমন্দ বিচার করি?
কিছু ঠুনকো “Not Making Sense” কথা মনে হলেও এ কথাগুলোর গুরুত্ব রয়েছে বটে।এমনই ঠুনকো প্রশ্ন ছুড়ে দেয়া হয় ১৯৯৬ ব্যাচের Anesthesia ‘র মেডিকেল পড়ুয়া ছাত্র Du Ming এর কাছে।যে ছুড়ে দিয়েছিল সে Zhang Qian…
সমগ্র কলেজব্যাপী এই Zhang Qian কে নিয়ে রয়েছে নানা কথা।মাত্র ১০ কুয়েই ( ১.৩১ ডলার) খরচ করলেই নাকি তাকে রাত্রীসঙ্গী বানানো যায়। তবুও এত বড় মেডিকেল কলেজে সে খুব একা……
ক্লিনিক্যাল মেডিসিন ‘১৯৯৪ ব্যাচের এই Zhang Qian প্রথম দর্শনেই মনে দাগ কাটে ডু মিং এর।হয়ত মনে ভাবনাও আসে — “যার নামে এধরনের জনশ্রুতি আছে তাকে দেখে কেন নিষ্পাপ মনে হল?” , এটা ডু মিং এর ফেস এক্সপ্রেশন দেখে আমার নিজস্ব ধারণা যদিও,মানহুয়া তে বলা নেই ……
প্রতিদিনের ক্লাস আর ল্যাব ফাঁকি (প্রকৃতপক্ষে ফাঁকি না) দিয়ে ছাঁদে শুয়ে থাকা ডু মিং এর , তারপর প্রায় প্রতিদিনই জাং কিয়ানের সাথে দেখা হওয়া এমন ই এক রোমান্টিক গল্প ……………
………………
………………
………………
………………
এটি নয়।
মানহুয়া : Doctor Du Ming
চাপ্টার : 15
ডাক্তারি পড়তে আসা ছাত্র ডু মিং,কলেজের “Slut” বলে পরিচিত জাং কিয়াং আর গল্পের শেষাংশের নায়িকা [হয়ত নায়িকা নন] ওয়াং ইয়াও – চরিত্র বলতে গেলে এই তিনটাই……
মানহুয়া টি সম্পর্কে বলতে গেলে প্রথমেই আর্টের কথা উঠে আসে। যারা মানহুয়া বা চাইনিজ কমিকের আর্ট স্টাইলের সাথে পরিচিত নন,তাদের কেবল আর্টের জন্য হলেও মানহুয়া টা পড়ে দেখা উচিত। আর্ট বেশ ভালো,বিশেষ মুহূর্তগুলোতে আর্ট মন কাড়ার মত হয়েছে……
শুরু স্লাইস অফ লাইফ-রোমান্স ভাইব নিয়ে,তবে হাইস্কুল না হয়ে মেডিকেল কলেজ বলে বেশ ম্যাচিউরড সংলাপ ও আবহ পাওয়া যাবে……
কিছুদূর যেতে না যেতেই হালকা কলেজ ড্রামা তারপর অত্যন্ত সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট,আত্নহত্যা,খুন,এডাল্ট ও ট্রাজিক টুইস্ট গল্পের বেশ ভালো পটেনশিয়াল দাঁড় করিয়ে দেয় ……
এডাল্ট ম্যাটেরিয়াল রয়েছে কিন্ত এচ্চি নয়।এচ্চি মূলত কেবল ফ্যানসার্ভিস ও নিছক হিউমর এবং কৌতুক উদ্রেক করার জন্য কাপড়ের বিচিত্র সজ্জা ও Nudity দেখায় – যা অনেক সময় অযৌক্তিক ও বিরক্তিকর হয়।কিন্ত এখানে যে এডাল্ট ম্যাটেরিয়াল গুলো এসেছে সেগুলো গল্পটি ডিমান্ড করে।কারণ আফটার অল নারী পুরুষের দৈহিক সম্পর্কও জীবনের একটা অংশ আর গল্প জীবনের সাদা-কালো সবকিছুর প্রতিচ্ছবি,হোক সে সম্পর্ক অনৈতিক বা নৈতিক……
মানহুয়া টি তাড়াহুড়ো করে পড়লে কিছু সমস্যা হতে পারে —
১- এন্ডিং না বুঝতে পারেন……
২-গল্পটাকে খাপছাড়া লাগতে পারে…… [Actually It’s Not]
৩-ডু মিং কে চরিত্রহীন ভাবতে পারেন
৪-টাইম রিএরেঞ্জমেন্ট যার কারণে ১ ও ২ ঘটতে পারে [নিচে ব্যাখ্যা করা হল]
কিছু চরিত্র আছে যারা খুব স্পর্শকাতর কথা খুব ঠান্ডা ভাবে বলতে পারে,ডু মিং তাদের মধ্যে একজন। একদম শুরুতে উল্লেখ করা দুটি সংলাপ পড়লেই আঁচ করতে পারা যাবে ডু মিং এর ব্যক্তিত্ব সম্পর্কে।এ কারণেই হয়ত খুব ভালো লেগেছে ডু মিং কে…………
একজন নারীর Virginity ই কি তার Purity মাপার প্যারামিটার?
আমরা মুখে যাই বলি,অনেকেরই কার্যকরী উত্তর হ্যাঁ।কিন্ত কখনো ভেবে দেখি কি কত ভিত্তিহীন আমাদের এই ধারণা।শরীরের কোন অঙ্গ উন্মোচিত হলেই যদি কোন নারী Impure হয়ে যায় তবে কি মানুষের আত্নার মূল্য নেই? — উত্তর খুঁজতে থাকুন,ভাবতে থাকুন……
মানহুয়াটিতে ডু মিং চরিত্রটির ইমেজ আপনার কাছে শুরুতে যা ছিল তা শেষে গিয়ে থাকবে না কোনভাবেই।চরিত্রটি বেশ লাইট Aura থেকে ক্রমাগত ডার্ক সাইডেড হয়ে গেছে,যে পরিবর্তনটা আনপ্রেডিক্টেবল। ডার্ক সাইডেড দ্বারা কি বুঝাচ্ছি তা কল্পনা না করে নিয়ে ১৫ চাপ্টার পড়ে ফেলাই শ্রেয়…
এছাড়া গল্পটাকে নিতান্ত ছোট পরিসরে জোর করে রাখার একটা প্রবণতা দেখা গেছে,মানে গল্পকে আরেকটু বিস্তৃত করা যেত কোনরকম অযথা লম্বা করা ছাড়াই।কেবল ৩ টি চরিত্রের মাঝে গল্প কে সীমাবদ্ধ না রেখে গল্পটার পরিসীমা বাড়ানো যেতে পারত…
এন্ডিং টা মনঃপূত হবে কি না হবে না সে প্রশ্নের চেয়ে বড় প্রশ্ন হল এন্ডিং টা আপনার কমন প্রেডিকটিভ সত্ত্বা অনুমান করতে পারবে কি না সেটা? শেষ হয়েও হল না শেষ – আবার এ পরিণতি কেন , না এন্ডিং এর ধরনটা এই দুই প্রকারের মাঝামাঝি,দুই ধরনের কোনটিই নয়……
পুরো গল্পটার বিশেষ বৈশিষ্ট্য হল —
টাইম রিএরেঞ্জমেন্ট অর্থাৎ এই বলা হচ্ছে এখনকার কথা,আবার কোনরকম বলা কওয়া ছাড়াই ফ্ল্যাশব্যাক এ চলে যাওয়া।আবার হুট করে কয়েকদিন আগে,আবার বর্তমান এ।এ স্টাইলে কাহিনী বোঝার মাঝে একটা বেশ মজা আছে,কষ্ট করে বুঝে নিতে হয় দৃশ্যের টাইমলাইন।তবে বুঝতে না পারলে কাহিনীর আপাদমস্তক নিয়ে একটু কনফিউশনে ভুগতে হতে পারে……
মানহুয়া টি পড়া শেষ করে ফেললেও এর রেশ থেকে যাবে বেশ কদিন……
কিছু প্রশ্ন ঘুরপাক খাবে মনের মধ্যে ,সেরকম কিছু প্রশ্ন উল্লেখ করে আমার লেখা শেষ করছি …… আশা করবো মানহুয়া টি পড়ার পর প্রশ্নের উত্তর সমেত কিছু রিএকশন পোস্ট দেখা যাবে ——–
১ম প্রশ্ন : মানহুয়া টি লেইম/খাপছাড়া লাগল? [উত্তর হ্যাঁ হলে বাকি প্রশ্ন স্কিপ করতে পারেন]
২য় প্রশ্ন : ডু মিং কেন এটা করল? কেন?
৩য় প্রশ্ন : জাং কিয়ান কি Pure নাকি Slut?
চতুর্থ ও শেষ প্রশ্ন : মানহুয়াটির শুরুতে “Our Obscruity in this Murky World” লেখার কারণ কী?
এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে যদি পান,তবে মানহুয়াটাকে উপভোগ করতে পারবেন।উত্তর যে অধিকাংশের সাথে মিলতে হবে এমন কথা নেই,যদি আপনার মন সায় দেয় যে আপনার উত্তর যথার্থ তবেই সে উত্তর সঠিক।
Du Ming 2

Arakawa Under The Bridge [রিভিউ] — Mithila Mehjabin

 

আমরা যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত সংসারের মানুষ, বড়লোক বাপের বেটা দেখলেই পিঠপিছে কানাকানি শুরু করি!

মানুষের কথা বলি কেন, আমি নিজেই রাস্তার জ্যামে আটকা পরে বড়লোকদের গাড়িগুলোকে যে হারে গালাগালি করেছি, শুনলে ড্রাইভার তো বটেই, গাড়ীও তেড়ে মারত আসত আমাকে!

কিন্তু বড়লোকদের জীবনও কিন্তু বড় সহজ না, স্পেশালি যখন তাদের মানসিকতাটা হয় এরকম, যে কখনই “কারও কাছে ঋণী থাকা যাবে না!”

আজাইরারও একটা লিমিট আছে, কিন্তু Ichinomiya Ko এর বাকওয়াজ ডিকশনারীতে “আজাইরা” বলে কোন শব্দই নাই! নাহলে পোলাপানে টানাটানি করে পরনের প্যান্টখানা যখন ব্রিজের অনেক ওপরে, নাগালের বাইরে ঝুলায় দেয়, তখন আন্ডারওয়্যার পড়া Ichinomiya Ko এর মাথায় “কারো কাছে ঋনী থাকা যাবেনা” ধরনের আজাইরা চিন্তা আসে কোত্থেকে?

তার ঐ চিন্তাটাই কিন্তু কাল হয়েছে!

Arakawa Under the Bridge 1

রিভিউ: Arakawa Under The Bridge
এপিসোড: ১৩
ম্যাল রেটিং: ৭.৭
জনরা: কমেডি, রোমান্স, সেইনেন
Ichinomiya Ko মস্ত বড়লোক বাপের একমাত্র ছেলে। একদিন এক সুন্দর দুপুরে আরাকাওয়া নদীর ব্রিজের ওপর দিয়ে হাটাঁর সময় কিছু ছেলেপেলে তার বড়লোকি ভাব সইতে না পেরে তার প্যান্টখানি খুলে ব্রিজের সবচেয়ে উঁচু পিলারটায় ঝুলিয়ে দেয়। আন্ডারওয়্যার পড়া Ko তার অতিসুখী জীবনের চিন্তায় এতই রোমাঞ্চিত, যে আধান্যাংটো হয়ে ব্রিজের ওপর দাড়িয়ে থাকাটা তার কাছেই নিতান্তই ক্ষুদ্র একটা ব্যাপার মনে হয়। আর তখনই সে খেয়াল করে যে নীল চোখের হলুদচুলো একটা মেয়ে ব্রিজের কিনারে বসে বড়শী দিয়ে মাছ ধরছে। “কারও কাছে ঋনী থাকা যাবেনা” নীতিতে বিশ্বাসী Ko মেয়েটির সাহায্যের প্রস্তাব বেশ ডাটের সাথে ফিরিয়ে দেয়, আর বানরের তেলা বাঁশ বেয়ে ওঠার ভঙ্গিতে প্যান্ট নামানোর জন্য পিলার বেয়ে উঠতে গিয়ে আরাকাওয়া নদীতে পরে যায়! মেয়েটা তখন বাধ্য হয় সাহায্য করতে, কিন্তু ডাঙায় উঠে জ্ঞান ফেরামাত্রই মেয়েটি তার জীবন বাঁচিয়েছে, এই ঋণ শোধের চিন্তায় পুরোপাগল হয়ে যায় আধাপাগল Ichinomiya!
কি করলে মেয়েটির ঋণটি শোধ করতে পারে সে, এই প্রশ্নের উত্তরে মেয়েটি বলে তাকে ভালোবাসতে! আর ঠিক এখানেই ফেসেঁ যায় Ko, মেয়েটির সাথে আরাকাওযা নদীর পাগলা বাসিন্দাদের একজন হয়ে যায় মাল্টিবিলিয়নেয়ার কোম্পানীর ভবিষ্যৎ প্রেসিডেন্ট Ichinomiya Ko ওরফে Recruit! মেয়েটার দাবি সে একজন ভেনাসবাসী! আরও আছে কস্টিউম পড়া কাপ্পা, সিস্টার ওরফে গালকাটা ব্রাদার, তারামুখো গিটারিস্ট হোশি, এইগো নো স্টেলা, গাইওয়ালা, সবজিওয়ালা সহ আরো অনেকেই!

কাহিনীটা অনেকের কাছে বেশ সাধারণই মনে হবে, কিন্তু উপাস্থাপন করা হয়েছে অসাধারণ ভাবে। বেশ আগের একটা এনিমে হওযা সত্বেও প্রায় ইরেডিসেন্ট একটা স্বচ্ছ পর্দার ভেতর দিয়ে যেন দেখানো হয়েছে পুরো জিনিসটা! যেটাকে বলে ফটো ম্যাটেরিয়াল, কাহিনীর প্লেসমেট আরাকাওয়া নদী এবং ব্রিজ এর আশপাশ থেকে খুব একটা সরেনা যদিও, নদী এবং এর আশে পাশের ছোট পল্লীমতন তাদের জগৎটা খুবই দৃষ্টিনন্দনভাবে দেখানো হয়েছে!

Arakawa Under the Bridge 3

 

কমেডি সেই লেভেলের, ক্যারেক্টারগুলির তো মাথাই নষ্ট! পুরো সময়টা “একদল পাজি পোলাপানের হাতে ধোলাই হচ্ছেন এক আজাইরা ভদ্দরনোক” ধরনের একটা পৈশাচিক শৈশবকালীন মজা পাওয়া যায়! অদ্ভুত সব এঙ্গেল থেকে দেখানোটাও ভালোই হাসির খোরাক যোগায়! হালকা রোমান্স, কমেডি আর এত্তগুলা সুন্দর সুন্দর দৃশ্য, স্ক্রীনশট নিকে নিতে আঙ্গুল ব্যাথা হয়ে গেছে!

দারুণ একটা এনিমে, সব রমকম লাভারদের জন্য রেকমেন্ডেড!

বড়লোক পোলাপাইনদের: নো অফেন্স বাই দা ওয়ে! স্রেফ কৌতুক করার স্বার্থে পকপকানি!

Arakawa Under the Bridge 4

নারুটো ফ্যান-ফিকশান [Part 4] — Rahat Rubayet

———— Naruto Fan Fiction- part:4 (last part)—————————-
———————————————————-
লর্ড জিরাইয়া আর নারুটোর সাথে পেইনের ব্যাটেলের কথা মনে পড়ল শিসুইয়ের। ও শুনেছে পেইনের লিডার নাগাটো মারা যাবার সময় নারুটোকে তার রিনেঙ্গান দিয়ে যায়, যা এতদিন পর অর্থাৎ আজ এওয়োক করে ও। কাঁধ থেকে ইটাচিকে নামিয়ে রেখে বলল,”তুমি বিশ্রাম নাও, ইটাচি “। ইটাচিকে কিছু বলার সুযোগ না দিয়েই বডি ফ্লিকার এ নারুটর পাশে চলে যায় ও। কাধে হাত রাখে।
ওদিকে তখনও স্বাভাবিক হতে পারে নি নারুটো। শরীরের কাঁপুনিটা থেমেছে কেবল। ফিরে তাকালো একবার শিসুইয়ের দিকে। ভয়ানক চমকে ওঠে শিসুই। এ দৃষ্টি আগেও দেখেছে ও। হিংস্র বাঘ আঘাত হানার আগে এ দৃষ্টিতে তাকায়। ও বলতে গেল, “আমাদের একটা প্ল্যান ধরে এগোন উচিৎ”, কিন্তু বলতে পারলো না শিসুই।
তার আগেই নারুটো তার হাত উঁচু করলো। গমগম করে উঠলো ওর কণ্ঠস্বর ,”চিবাকু টেন্সে(প্লানেটারি ডিভাস্টেশন)”। চোখের সামনে থেকে ধীরে ধীরে সব উপরদিকে উঠে যাচ্ছে। ওদিকে সাস্কে ভীষণ চমকে গেছে। কিছু বুঝে ওঠার আগেই গ্রাভিটি ফিল হারাতে শুরু করেছে। ওপর দিকে প্রচন্ড আকর্ষণ অনুভব করতে থাকে ও। তাকিয়ে দেখল, ওপরে একটা ছোট গোলোকের মতো, নিচে থেকে সবকিছু উঠে গিয়ে তাতে জোড়া লাগছে। এমন কি পাথুরে মাটি ফেটে বিশাল বড় বড় টুকরো হয়ে জোড়া লাগছে তাতে। ছাড়া পেতে সুসানোর পাখা নিয়ে নানা কসরত করতে লাগলো ও।
কিন্তু কিছুতেই ছাড়া পায় না ভয়ঙ্কর ওই সিলিং জ্যুতসু থেকে। ধীরে ধীরে নাইনটেইল আর সুসানো সমেত চিবাকু টেন্সের ভেতর সেধিয়ে যায় সবচাইতে শক্তিশালী উচিহা ওই সাস্কে। কিন্তু সেই পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখে ও। শারিঙ্গান দিয়ে চারপাশটা ভাল করে তাকিয়ে দেখে আর তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে তা জাজ করতে থাকে। ও খুব ভাল করেই জানে, নারুটো আর শিসুইকে এখনো মেরে ফেলা কোন ব্যাপারই না ওর জন্যে। স্রেফ এলিমেন্ট অফ সারপ্রাইজে ওকে আটকে দিয়েছে নারুটো। এর পরে আর তা হবে না। কিন্তু তার আগে তো এর থেকে বেরুনো চাই,…
হটাতই কোর অংশটার দিকে নজর গেল ওর। ওটাই তাহলে এই জ্যুতসুর উইক পয়েন্ট। ওটাকে যদি ভাঙ্গা যায়,…… আরে তাই তো। এখান থেকে বেরুতে হলে ওই কোর অংশটাই ভাংতে হবে। তাছাড়া কোন উপায় নেই। কিন্তু, কিভাবে? এখান থেকে তো নড়তেই পারছে না সাস্কে।একটাই উপায় আছে। হুম, ওটা ভাঙার জন্যে একটা জ্যুতসু কাস্ট করবে মনে মনে ঠিক করলো। কিন্তু তার জন্যে চাই ন্যূনতম প্রিপারেশান। অন্তত মিনিট খানেক সময় ওর লাগবে, ওই অস্বাভাবিক শক্তিধর জ্যুতসু কাস্ট করতে গেলে।
এর মাঝে নারুটো আর শিসুই দেখল, আকাশ হটাত করেই ভয়ঙ্কর কালো হয়ে গেল। কালো মেঘে ছেয়ে গেছে পরিষ্কার আকাশ। কি হচ্ছে বুঝতে পারার আগেই আলোর ঝলকানি দেখল ওরা ওপরে। ১ সেকেন্ড পরেই বজ্রপাতের শব্দ। পরমুহূর্তেই প্লানেটারি ডিভাস্টেশনের কোর অংশে আঘাত করে ছিন্নভিন্ন করে দিয়েছে, সাস্কের কিরিন নামক মারণাস্ত্র। সিলিং জ্যুতসু ভেঙে যেতেই সাস্কে বেড়িয়ে এল। তার সুসানো নেই এই মুহূর্তে। ওকে ধাতস্থ হবার সুযোগ দেয়া যাবে না, ভাবে নারুটো। শিসুইও একই কথা ভাবছে মনে মনে।
দ্রুত প্রতিক্রিয়া দেখালো শিসুই। ও জানে এখোনো ওদেরকে আন্ডার-এস্টিমেট করছে সাস্কে। তাই শিসুই সুসানো বের না করলে সাস্কেও করবে না। কাজেই ওকে সুসানো বের করতে দিবে না,শিসুই তার আগেই একটা ওপেনিং বের করে দিতে হবে নারুটো কে। মূল আঘাতটা নারুটোই হানবে। বাতাসে ভেসে ডজন খানেক কুনাই ছুড়ল সাস্কের চারিপাশে শিসুই।
ওটা একটা ফাঁদ। দেখা যাক ফাঁদে পা দেয় কিনা সাস্কে। আর ওদিকে শিসুইকে কুনাই ছুরতে দেখেই সাস্কে ভাবল, নারুটো আর হোকাগের মতোই শিসুইও নিজেকে টেলিপোরট করবে কুনাই তে। ওখানেই ভুলটা করল ও। শিসুই টেলিপোরটার না, স্পেশালিস্ট বডিফ্লিকার। ওর বডি ফ্লিকার এতই দ্রুত যে টেলিপোরট বলে ভুল হয়। সাস্কে আধ-সেকেন্ডের জন্যে দ্বিধায় ভুগলো। কোন কুনাইতে নিজেকে টেলিপোরট করবে শিসুই?
ঠিক ওটুকুন সময়ই দরকার ছিল শিসুই এর। ও বডি ফ্লিকার দিয়ে সাস্কের ঠিক সামনে হাজির হল, সরাসরি বুকে বসিয়ে দিতে চাইলো ধারালো সোরড। এতো কাছ থেকে এত দ্রুত সরে যেতে পারবে না। নিজেই বুঝতে পারলো সাস্কে। তাই সে চেষ্টা না করে অদ্ভুতভাবে শরীরটা বাঁকাল, পরে যেতে দিল নিজেকে। ওর বুকে সোওরড ঢুকানো নয়, ওকে অফ গার্ড আর অফ ব্যালেন্সড করাই উদ্দেশ্য ছিল, শিসুই এর। বাকি কাজ টা নারুটো করবে, জানে ও।
কিন্তু অবাক হয়ে গেলো শিসুই, শক্তিশালী কোন জ্যুতসু কাস্ট হতে না দেখে। দেখল, সাস্কে কে পেছন থেকে পেঁচিয়ে ধরেছে নারুটো। স্রেফ শক্ত করে পেচিয়ে ধরে রেখেছে ও। কোন নিঞ্জ্যুতসু ইয়ুজ করতে দেখল না, শিসুই।
এদিকে ওর কান্ড দেখে সাস্কে হো হো করে হেসে ওঠে। বলে, ” কি হে নারুতো, তোমার নিনজ্যুতসুর ভান্ডার খালি নাকি হে? শেষতক এভাবে আমাকে কাবু করবে ভাবছ?” নারুটো কোন উত্তর দেয় না। আরো কিছু বলতে শুরু করতে গিয়েই থেমে যায় সাস্কে। দুর্বল বোধ করতে শুরু করেছে, ব্যাপার কি-কিছুই বুঝতে পারে না ও। নারুটোর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে হাসফাস করতে থাকে।
হটাত কুরামার গলা শুনতে পায়, গর্ধব বলে গালমন্দ করছে ওকে। রিনেঙ্গান এর আরেকটা পাওয়ার হচ্ছে, চাকরা এব্জরভিং। এখন তাই করছে নারুটো। নাইন টেইলের ইয়েন চাকরা শুষে নিচ্ছে দ্রুত। অনেক কষ্টে পাগলের মতন হাত-পা ছোড়া থেকে নিজেকে বিরত রাখলো ও। তবে দ্রুতই মাথা খাটাল। কি করে মুক্তি মিলবে এর থেকে। সহজ সমাধানটা এতো দেরি করে মাথায় এল দেখে শাপ শাপান্ত করতে থাকলো নিজেকে। কিন্তু সময় নষ্ট করলো না মোটেই। নারুটোকে খুন করার এর চাইতে আর মোক্ষম সুযোগ হয় না। লাইটেনিং চাকরা রিলিজ করলো ও। হাতে আনলো চিদোরি সোওরড। ওই অবস্থায়ই পেছন দিয়ে নারুটোর বুকে গেথে দিল ।
নারুটোর বুকের বাম দিক থেকে ঢুকলো। পাজরের হার ২ টো সাথে সাথেই ভাংলো। নারুটো বুঝতে পারলো আর দেড় ইঞ্চি ভেতরে ঢুকলেই ওর হার্টের নাগাল পেয়ে যাবে সাস্কে। কিন্তু সবে মাত্র ইয়েন চাকরা শুষে নিল ও। এখনো ইয়াং চাকরাটা বাকিই রয়ে গেছে। কিন্তু, এ অবস্থায় তা নিতে পারবে বলেও মনে হচ্ছে না। কাজেই, তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হল ওকে। হালকা স্বরে শুধু বলল “শিনরা টেন্সে”
সাস্কে ছিটকে ২০/২৫ হাত দূরে গিয়ে পড়ল। সাথে সাথেই উঠে দাঁড়াল। মাথাটা বোঁ বোঁ করে উঠলো যদিও, তবু, সুসানো এরাইজ করলো। আর ভুল করবে না ও।
ওদিকে নারুটো ঊঠে দারাবার শক্তিটুকুন পাচ্ছে না। বুক থেকে ক্রমাগত রক্ত ঝরে যাচ্ছে। নিচের স্বচ্ছ পানি লাল হয়ে গেছে ওর রক্তে। ওর ক্ষতটা বাধা দরকার। প্রচুর রক্ত ঝরছে ও থেকে। তাছাড়া, সাস্কের নাইন টেইলের অরধেকটা চাকরা নিয়ে নিলেও এখনো ভয়ানক শক্তিশালী ও।
এদিকে শিসুই একা হাতে সাস্কের সাথে ফাইট করে যাচ্ছে। প্রচন্ড শক্তিধর আক্রমণগুলো একের পর এক নিখাদ রিফ্লেক্স আর চাতুরতার সাথে ফাকি দিয়ে যাচ্ছে ও। সুসানো সহই দ্রুত বডি ফ্লিকার দিয়ে ভ্যানিশ হয়ে যাচ্ছে মুহূর্তের নোটিসে। এর মাঝেই নারুটোর সাথে একবার কথা হয়েছে ওর। নারুটো শুধু বলল, “তুমি শুধু একটা ওপেনিং বের করে দাও”
-“তুমি এই শরীরের কি ফাইট করবে?”, শিসুই অবাক হয়।
“তুমি শুধু ওর সুসানোর একটা ব্যবস্থা করো, বাকিটা আমিই সামলাবো” ওর দৃঢ়তা দেখে আর কিছুই বলে না, শিসুই। নিজের কাজে মন দেয়।
এর প্রায় মিনিট ১০ হতে চলল। সাস্কের গায়ে একটা আঁচরও কাটতে পারে নি শিসুই। ইতিমধ্যেই ওর চাকরা ফুরিয়ে এসেছে প্রায়। তাই, নিজের শেষ এবং বিশেষ অস্ত্রটাই ইয়্যুজ করল ও। নারুটোর দিকে তাকিয়ে এক ফাকে ছোট্ট করে একটু মাথা ঝাঁকাল। যেন, ইশারায় তৈরি হয়ে নিতে বলল। জ্যুতসু টা আসলে খুবই এডভান্স লেভেলের বডি ফ্লিকার এর মতো। দেখলে শ্যাডো ক্লোন বলে ভুল হবে। সুসানো সমেত এই জ্যুতসু কাস্ট করায়, আসে পাশে ডজন খানেক সুসানো দেখলো সাস্কে।
ওদিকে নারুটোও তৈরি হল। কিন্তু, হটাতই দেখল, সাস্কে শিসুইকে উদ্দেশ্য করে একটা টেইল্ড বিস্ট বম্ব ছুড়ল। প্রত্যাশিতভাবেই শিসুই তা ডজ দিতেই গ্রামের দিকে ছুটলো তা। চোখে আতঙ্ক আর ভয় নিয়ে তাকিয়ে তাখে নারুটো। মনে মনে একটা কঠিন ডিসিশান নিয়ে নিল। সাস্কেকে আটকানোর এছাড়া কোন উপায়ও নেই।
আর ওদিকে হতভম্ব ভাব কাটিয়ে উঠেই চারপাশ থেকে সুসানোর চাকরা নিডল মারতে শুরু করলো। সাস্কে, ওর সুসানোর পাখা দিয়ে তা কোনরকমে এড়াতে চাইলো। কিন্তু, পারলো না। ক্রমাগত চাকরা নিডলে ক্ষতবিক্ষত হতে থাকলো, ওর আল্টিমেট ডিফেন্স।
গ্রামের ভেতর কেবলই সবকিছু শান্ত করেছে ৩য় হোকাগে, ৪র্থ হোকাগে আর জিরাইয়া। তাই থার্ড হোকাগেকে সেখানে রেখে জিরাইয়াকে নিয়ে ফাইনাল ভ্যালীতে আসার জন্যে রওনা দেয় ওরা।
ঠিক সেই মুহূর্তেই সাস্কের সুসানোর একটা পাশ ওর সুসানোর ড্রিল মেশিনের-সদৃশ অস্ত্র দিয়ে ভেঙে ফেলেছে শিসুই। প্রায় একই সাথে দু’জন-নারুটো আর মিনাটো ফ্লাইং রাইজিন অর্থাৎ টেলিপোরট করল। মিনাটো জিরাইয়াকে নিয়ে ফাইনাল ভ্যালী তে আর নারুটো টেলিপোরট করে সাস্কে আর শিসুই এর ঠিক মাঝখানে পৌঁছে গেল।
এসেই মিনাটো আর জিরাইয়া দেখল, নারুটো হ্যান্ড ওয়েভ করছে। ওর হ্যান্ড সাইন দেখে দু’জনেই ভীষণ চমকে ওঠে। জিরাইয়া নড়ে উঠতেই মিনাটো ওকে বাধা দেয়। বলে,”জিরাইয়া সেন্সে, নারুটো ওর ডিসিশান নিয়েছে। আমার মনে হয় আমাদের সেই সিদ্ধান্তকে সম্মান দেখানো উচিৎ। আর তাছাড়া, আমাদের এখন আর কিছু করারও নেই। ”
জিরাইয়ার মুখ দিয়ে কথা সরে না। ওর চোখের পাতা শুধু বার কয়েক কেপে ওঠে। মুখ দিয়ে কোন শব্দ বেরোয় না।”
কিন্তু, ওদিকে সাস্কে ভয়ানক চমকে গেছে অন্য কারনে। নারুটো বাদে একমাত্র সেই দেখতে পাচ্ছে শিনিগামী কে। হুম, রিপার ডেথ সিল ইয়্যুজ করেছে নারুটো। সাস্কের হতভম্ব ভাব কাটবার আগেই সুসানোর ফাটল দিয়ে ভেতরে হাত ঢুকিয়ে দেয় শিনিগামী।
একবার ঘুরে এরো সেননীনের দিকে তাকায় নারুটো। শুধু বলল,
“sorry Pervy sage. i’m not the child of prophecy. am just another utter disappointment. ”
মিনাটোর দিকে ফিরে বলল, “গোমেননা সাই, তো-চান”।
বলেই ধীরে ধীরে ঢলে পরলো। প্রায় একই সাথে সাস্কের প্রানহীন দেহও পরে গেল নিচে।
ধীরে ধীরে ফাইনাল ভ্যালীতে ডুবে যেতে থাকে ওদের মৃতদেহ। ডুবে যেতে থাকে আশুরা আর ইন্দ্রার রি- ইনকারনেশান।
(সমাপ্ত)
—————————————–
[স্পেশ্যাল থ্যাংকসঃ নিয়াজ রাশীদ]

নারুটো ফ্যান-ফিকশান [Part 3] — Rahat Rubayet

———– Naruto Fan Fiction- part:3—————————-
————————————————————–
ফাইনাল ভ্যালীর পরিবেশ শান্ত-সমাহিত। কোন অস্থিরতা নেই কোথাও। তবে ভাল করে খেয়াল করলেই বোঝা যায়, বাতাসে একটা গুমোট ভাব। কোন ঝড়ের পূর্বাভাস যেন। প্রকান্ড দুই প্রতিমূর্তি মাদারা আর হাশিরামার পাশেই ছোট্ট একটা বিলের মতন। বিলের ওপর ঠায় দাড়িয়ে আছে সাস্কে আর নারুটো। সাস্কে নাইন টেইল-অর্থাৎ বিজু মোডে আর নারুটো সেইজ মোডে।
সাস্কের চোখে অবজ্ঞার দৃষ্টি। অবজ্ঞা করবে না-ই বা কেন? ভাবে সাস্কে। নারুটোর মতো ল্যুজারকে ইচ্ছে করলেই পিষে ফেলতে পারে ও। ভাবতে ভাবতেই নিজেকে নিয়ে গর্ব অনুভব করে সাস্কে। বলল,
“নারুতো, আমার সাথে ফাইট করে কি লাভ? তোমাকে খুন করতে ১মিনিট সময় লাগবে না আমার। তার চাইতে বরং আমার কাছে প্রানভিক্ষা চাও। এক সময়কার কমরেডের জন্য এটুকুন……..।”
“ইনাফ অলরেডি।” গমগম করে ওঠে নারুটোর কণ্ঠস্বর। মাথার লিফ-নিনজার সাইন সমেত হেডব্যান্ড টা শক্ত করে বেধে নেয়। তারপর একটা হাত মুঠি করে সামনে নেয় নারুটো। তারপর বলে,
” আমার গ্রামের নামে শপথ করে বলছি, সাস্কে। i will take you down.” বলেই হাতে থাকা কুনাই টা আলতো করে উপরে ছুড়ে দেয় নারুটো। অনেকটা খেলাচ্ছলে যেন। সাস্কে দেখলো কুনাইটা নিচে পরার আগেই হাওয়া হয়ে গেছে নারুটো। মনে মনে প্রমাদ গুনল। ও জানে ঠিক ঘাড়ের পেছনেই হাজির হবে নারুটো। বাকা একটু হাসল সাস্কে। ও এক ভুল ২ বার করে না। ঘাড়ের পেছনে নির্দয়ভাবে চিদোরি সোওরড চালিয়ে দিল। নারুটোর বুক বরাবর ঢুকল তা। বিস্ময়ে হা হয়ে গেছে নারুটো।
পরক্ষনেই ভুল ভাঙল সাস্কের। ওটা নারুটোর কাগে বুনশিন বা শ্যাডো ক্লোন ছিল। নারুটো তার কাগে বুনশিন কে টেলিপোরট করেছে। আর ওদিকে পানিতে তলিয়ে যাওয়া কুনাইতে নিজেকে টেলিপোরট করে নিয়ে যায় পানির ভেতর। সাস্কের ঠিক নিচে থেকেই উঠে আসে আচমকা। হাতে ম্যাসিভ রাসেঙ্গান।
কিন্তু বিজু মোডে থাকায় তা সেন্স করতে পারলো সাস্কে। অনেকটা বাউলি কেটে একপাশে সরে যায় ও। তবুও ম্যাসিভ রাসেঙ্গানের একটা অংশ নাগাল পেয়ে গেল ওর। কিন্তু, গায়ে নাইন টেইল- চাকরা ক্লোক থাকায় সাস্কের গায়ে আঁচড়টি পর্যন্ত কাটলো না, ভয়ঙ্কর ওই জ্যুতসু।
সাস্কে পাশ কেটে গেলে, নারুটোকে পুরোপুরি অফ-গার্ডে পেয়ে গেল সাস্কে। ও শুধু নারুটোর কব্জিটা ধরলো। নারুটো তাকিয়ে দেখলো, সাস্কের চোখে ক্রূঢ় হাসি। বুঝলো এই মুহূর্তে সড়ে যেতে হবে ওর। কিন্তু ততক্ষনে সাস্কে আমাতেরাসু কাস্ট করে ফেলল, ওর ওপর।
অসহ্য যন্ত্রণায় চেচিয়ে ঊঠল, নারুটো। ডাঙ্গায় তোলা মাছের মতো খাবি খেতে লাগলো। মাংস পোড়া উৎকট গন্ধ বেড়িয়েছে। পাগলের মতো শরীরে পানি লাগাতে থাকল। কিন্তু, কিছুতেই আগুন নেভেনা। ব্যথা-যন্ত্রনায় চোখে পানি চোলে আসে নারুটোর। হটাতই, বিদ্যুৎ চমকের মতন একটা কথা মাথায় চলে আসে নারুটোর। এতক্ষন ধরে পুড়তে থাকলে নিশ্চিতভাবেই মারা যাবার কথা ওর। কিন্তু, প্রচন্ড যন্ত্রনা স্বত্বেও হাত-পা ঠিকই নারাতে পারছে ও। নিজেকে তিরস্কার করল মনে মনে। এভাবে সাস্কের গেঞ্জ্যুতসুতে আক্রান্ত হওয়াটা চরম মূর্খতা। কি করে ছাড়া ভাবে এই যন্ত্রণাকর জ্যুতসু থেকে, ভাবতে থাকে নারুটো। এরো সেননীনের শেখানো চাকরা ব্লাস্ট করাটাও এখন পসিবল হবে না ওর পক্ষে। কোনভাবে যদি এর থেকে বের হওয়া যায়,……… আরে তাই তো। কোন ভাবে যদি ও সাস্কের নিয়ন্ত্রনের বাইরে যেতে পারে, তবেই তো তা ব্রেক হবে।
সময় নষ্ট না করে, সেখান থেকেই ফ্লাইং রাইজিন ইয়্যুজ করল ও। একেবারে ইচিরাকুর দোকানের সামনেটায় চলে এল ও। মুহূর্তেই বেড়িয়ে এল গেনজ্যুতসু কাস্টার সাস্কের নিয়ন্ত্রণ-বলয় থেকে। এতে গেনজ্যুতসু সহজেই ভেঙে গেল।
পরপর দু’বার টেলিপোর্ট করল নিজেকে। পরক্ষনেই সাস্কের ঠিকে মাথার ওপরে পৌঁছে গেল। হাতে বেড়িয়ে এল রাসেঙ্গান। সাস্কের পিঠে সিমপ্লি বসিয়ে দিল ওই মারণাস্ত্র। সাস্কের নাইন টেইল চাকরা ক্লোক প্রায় পুরো আঘাতটাই ঠেকিয়ে দেয়। তবে পিঠে প্রচন্ড ধাক্কার পুরোটাই টের পেল। বুল্ডোজার চালিয়েছে যেন ওর ওপর কেউ। ছিটকে ১০ হাত দূরে গিয়ে পরলো তবে উঠে দাঁড়াল সাথে সাথেই। দ্রুত প্রতিক্রিয়া দেখাতে গিয়েই থমকে দাঁড়ায় ও। হটাত, চিরচেনা কন্ঠের সেই ডাক শুনতে পেয়েছে ,”সাস্কে”।
ঘুড়ে তাকাতেই দেখল, ইটাচি আর শিসুই দাড়িয়ে আছে। ইটাচি বলতে থাকে,
“তুমি কোনোহার একজন শিনোবি। তোমার কাজ গ্রাম রক্ষা করা, ধ্বংস করা না। গ্রামের প্রত্যেক ক্ল্যান-প্রত্যেকে একে অন্যের ফ্যামিলি।”
সাস্কে অবাক হওয়ার ভান করে,”ফ্যামিলি??? তুমি কি করেছ তোমার ফ্যামিলির জন্যে? উপরন্তু, হোকাগের দাস হয়ে নিজের ক্ল্যানের ওপরই স্পাইগিরি করছ। শিসুইকে দিয়ে বাবা-মার ওপর গেনজ্যুতসু কাস্ট করে রেখেছ। আর যাই হোক, তোমার মুখে ফ্যামিলি শব্দটা মানায় না, ইতাচি। তার’চে আমাদের সাথে যোগ দাও। পুরো নিনজা সিস্টেমকেই আমরা নতুন করে গরে তুলবো।”
ক্লান্ত চোখে বেশকিছুক্ষন তাকিয়ে থাকে ইটাচি। তারপর বলে,
“তুমি কি আমার উত্তরের অপেক্ষা করছো? তাহলে, তুমি জানো আমার উত্তর কি।
সাস্কে এখনো সুযোগ আছে। লর্ড হোকাগের সাথে আমি কথা,…………….­ ” ওকে মাঝপথেই থামিয়ে দেয় সাস্কে। অবজ্ঞার দৃষ্টিতে ৩জনের দিক তাকাল একবার। তারপর ফুলবডি কুরামা(নাইন টেইল শেপ) মোডে গেল। আর তারপর ফুলবডি আরমার্ড সুসানো দিয়ে তা ঢেকে দিল।
শিসুই আর ইটাচিও সুসানো এরাইজ করলো-ফুলবডি সুসানো। ইটাচির সুসানো লাল রঙের। এক হাতে টোতস্কা ব্লেড, আরেক হাতে ইয়াটা মিরর। শিসুই এর সুসানো সবুজ দেখতে। অয়েপন হিসেবে এক হাতে ড্রিল মেশিনের মতো কিছু একটা ধরা। তাছাড়া সুসানোর বুকে চাকরা নিডলস তো রয়েছেই। আর সাস্কের সুসানোর এক হাতে সোওরড। সুসানোর নিচে নাইন টেইল। ওদিকে নারুটো সামোন করল গামাকিচিকে। গামাচিকির শারীরিক গ্রোথ মানুষের মতো নয়। তাই গতবারের চাইতে এবার অনেক বেশিই বড় লাগছে ওকে।
সাস্কে শুরুতেই আক্রমন করল ইটাচিকে। সুসানোর পাখায় ভর করে ইটাচির ঠিক ওপরে এসেই হাল্কা মতন সোওরড টা ঘুরাল কেবল। সেই সাথে নাইন টেইলের লেজ গুলো দিয়ে প্রচন্ড বাড়ি বসালো শিসুইয়ের সুসানোর ওপর। নেই, মুহূর্ত আগেই সুসানো সমেত স্রেফ গায়েব হয়ে গেছে ও। আর ওদিকে সহজেই সাস্কের সুসানো-সোওরডকে এরিয়ে গেল ইটাচি। হটাত, এক লাফে গামাকিচি সাস্কের ঠিক সামনেই চলে আসে। তার ওপর নারুটো। ওর হাতে উইন্ড স্টাইলের রাসেন-শুরিকেন। সাস্কেকে অফ-গারড পেয়েই আর এক সেকেন্ডও দেরি করে নি নারুটো। ওর সবচাইতে শক্তিশালী অস্ত্র দিয়ে আঘাত করতে চাইল সুসানোকে।
সাস্কের মাঙ্গেকিইয়্যু শারিঙ্গানের এক অন্যতম বৈশিষ্ট্য হল তার পর্যবেক্ষণী ক্ষমতা। ইটাচি আর শিসুইকে আক্রমন করলেও ঠিকই খেয়াল করল নারুটো কে। সুসানোর আরেক হাট দিয়ে চেপে ধরলো নারুটোর ওই জ্যুতসু। প্রচন্ড শব্দে কানে তালা লেগে যাবার যোগাড়। হটাত, ঠিক সামনেই শিসুই সুসানো সমেত হাজির হল। সবকিছুই এত দ্রুত ঘটে গেল, সাস্কে প্রতিক্রিয়া দেখাবার সময় পেল না। তার আগেই শিসুই এর অজস্র চাকরা নিডলস আঘাত করতে থাকল সাস্কের সুসানোতে।
উপায়ন্তর না দেখে নাইন টেইলের লেজ দিয়ে প্রচন্ড আঘাত হানল, শিসুই এর সুসানো লক্ষ্য করে। কিন্তু তার আগেই গায়েব হয়ে গেছে যেন শিসুই। একই সাথে হাতের সুসানো-সোওরড দিয়ে ইটাচি কে আঘাত করে সাস্কে। ইটাচি অনায়াসে পাশ কেটে বেড়িয়ে যায়। ওদিকে ওকে অফ-গারড পেয়েই লাফিয়ে সামনে চলে এল গামাকিচি। নারুটো তার ওপর রাসেন-শুরিকেন হাতে দাড়িয়ে আছে। কাছে আসতেই আঘাত করল। ভ্যাবাচ্যাকা খেয়ে গেল সাস্কে। একই ঘটনা এর আগেই ঘটে গেছে। এক হাতে নারুটোর জ্যুতসু ঠেকিয়েই প্রমাদ গুনলো। ঠিক এক সেকেন্ড পরেই শিসুই তার সবুজ সুসানো নিয়ে হাজির হল। সুসানোর বুক থেকে হাজার হাজার চাকরা নিডল বেড়িয়ে আসছে।
আসলে ইটাচি সাস্কের ওপর ইজানামি ইয়্যুজ করেছে। তাই বাস্তব দুনিয়ায় এক জায়গায় ঠায় দাড়িয়ে থাকলেও, সাস্কে তার মনের ভেতর একই লুপে বারবার ঘুরপাক খাচ্ছে। যতক্ষন না সংশোধিত হচ্ছে ও, এর থেকে মুক্তি নেই কোন। এই জ্যুতসু আসলে ফেইট সিলিং বা ভাগ্য নির্ধারণী জ্যুতসু। ভয়ঙ্কর এই জ্যুতসু কাস্টারকে চরম মূল্যও দিতে হয়ে এর জন্যে। যে এই জ্যুতসু ইয়্যুজ করবে, তার এক চোখ নষ্ট হয়ে যাবে। শর্তানুযায়ী ইটাচি তার একচোখ হারাল। ওর সুসানো ব্রেক হয়ে গেল তাতে।
সাস্কেকে এক জায়গায় দাড়িয়ে থাকতে দেখে আর ইটাচির একচোখ সাদা হতে দেখেই যা বুঝার বুঝে নিল শিসুই। কিন্তু নারুটো, স্রেফ বোকা বনে গেছে ঘটনার আকস্মিকতায়। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই ইটাচি বলতে শুরু করলো,
“যত যাই হোক, দিনশেষে ও আমার ভাই। ওর যাবতীয় দায়ভার আমারই”, একটু থামল। তারপর যোগ করল, “আমি আমার দায়িত্ব পালন করেছি, শিসুই।”
“i wonder!” হটাতই পেছন থেকে সাস্কের গলা শুনে ভয়ানক চমকে ওঠে ওরা তিনজন। সামনে ঠায় দাড়িয়ে থাকা সুসানো-শ্যাডো ক্লোন টা মুহূর্তে মিলিয়ে যায়। “কি মনে করেছ আমাকে? অত সহজেই তোমার ফাঁদে পা দেবো?” বলতে থাকে সাস্কে,”আমি জানতাম তোমরা গেনজ্যুতসু টাইপ কিছু কাস্ট করবে। তাই……….” কথা শেষ না করেই থেমে যায় ও। সুসানো দিয়ে ঢাকা কুরামার আল্টিমেট অস্ত্র টেইল বিস্ট বম্ব তৈরি করছে। তারপর বলল, “একটা উপদেশ দিই। never underestimate an uchiha” বলেই ইটাচির দিকে ছুড়ে দিল তা।
তখনো হতভম্ব ভাবটা কাটিয়ে ওঠে নি ওরা কেউ। তবে শিসুই দ্রুত নড়ে উঠলো। ইটাচিকে টেইল বিস্ট বম্বের লাইন থেকে সরিয়ে নিল। কিন্তু, সাস্কের চোখে-মুখে পৈশাচিক হাসি থামে নি। কারন খুজতেই পেছনে তাকায় নারুটো। দেখল, ইটাচিকে মিস করা টেইল বিস্ট বম্ব গ্রামের একটা অংশ স্রেফ উরিয়ে দিয়েছে। কতজন মারা গেছে তার ইয়ত্তা নেই।
রাগ-ক্ষোভ, দুঃখ-হতাশা আর ক্রোধের মিশ্র অনুভূতি খেলা করতে থাকে নারুটোর ভেতর। থরথর করে কাঁপছে ওর সারা শরীর। ক্রোধের অনুভূতিটা সবকিছুকেই ছাপিয়ে গেল। মাথার লাল চুল থেকে পায়ের পাতা পর্যন্ত থরথর করে কাঁপছে। চোখ দুটো হিরের মতো জ্বলজ্বল করছে যেন। ওর নিল-সাদা চোখ দুটো ধীরে ধীরে রঙ বদলে বেগুনি রঙ ধারন করতে থাকে। তার সাথে অদ্ভুত এক প্যাটার্ন লক্ষ্য করল ইটাচি আর শিসুই। দেখা মাত্র চিনে ফেলল।
রিনেঙ্গান!!!!!!!!!
———————————————–

The Cat Returns [মুভি রিভিউ] — আতা-এ রাব্বি আব্দুল্লাহ

The Cat Returns 1

ছোটবেলায় সুকুমার রায়ের একটা অসাধারণ চীনা লোকগাথার অনুবাদ পড়সিলাম । গল্পটার নাম লোলির পাহারা । গল্পটার কেন্দ্রীয় চরিত্র হল লোলি নামক এক কুড়ের হদ্দ ছেলে ।তো লোলির বাবা তাদের একমাত্র শুয়োরটাকে বিক্রি করবে এবং সেইটা পাহাড়ার দায়িত্ব দিয়ে যায় লোলিকে । তো লোলি ওই পাহারার ধার না ধেরে সোজা দিল ঘুম । ঘুম থেকে উঠে দেখে শুয়োর হাওয়া । তো শুয়োর খুজতে গিয়ে দুর্ভাগ্যক্রমে নিজেই শুয়োর হয়ে যায় । তো কল্পনা করুন আপনি যদি একদিন হঠাত্‍ করে বিলাই হয়ে যান !!?

The Cat Returns 6
তো দ্যা ক্যাট রিটার্নস এর কাহিনী হল হারুকে নিয়ে । হারু স্কুলপড়ুয়া এক মেয়ে ।সে কিছুটা আলসে , অনেকখানি ছটফটে এক মেয়ে । তো একদিন স্কুল থেকে ঝাড়ি বকা খেয়ে বাসায় ফেরার পথে দেখে একটা অদ্ভুত দেখতে বিলাই প্রায় ট্রাকচাপা পড়তে যাচ্ছে । তো হারু অসম্ভব ক্ষিপ্রতার সাথে বিড়ালটাকে বাচায় । তো বিড়ালটাকে বাঁচানোর পর যখন হারু ধাতস্থ হতে থাকে তখন দেখে বিড়ালটা দুই পায়ের উপর দাড়িয়ে গা ঝাড়ছে । এরপর চমক আরও বাকি । বিড়ালটা মানুষের ভাষায় হারুকে কৃতঙ্গতা প্রকাশ করে । হারুর তো মাথা খারাপ হবার যোগাড় । কেউ বিশ্বাস করে না হারুকে । তো হারুর দেখে যে সে বিলাইয়ের সাথে কথা বলতে পারে । তো একদিন রাতে বাদনা-বাজ্য বাজিয়ে হারুর বাসার সামনে উপস্থিত হয় একদল বিড়াল ।হেই বিড়ালদের মধ্যে থাকে একটা বিশাল ধুমসো বুড়ো হুলো । সে হল বিলাইদের রাজা ।সে হারুকে ধন্যবাদ জানাতে এসেছে কারণ হারু যে বিড়ালকে বাচিয়েছে সে হল স্বয়ং বিড়াল রাজ্যের রাজপুত্র । এবং চমকের আরও কথা হচ্ছে তারা হারুকে চায় রাজপুত্রের কনে হিসেবে নিতে ! তো এখন কি করবে হারু !? নানা ঘটনার মধ্য দিয়ে যায় হারু । পরিচিত হয় মুটকো বিড়াল নাম মুটো এবং হৃদয়ের স্বরের সেই ব্যারন বিড়াল । উপস্থিত হয় বিড়ালের রাজ্যে এবং ঘটতে থাকে নানা মজার ঘটনা ।

The Cat Returns 2
মুভি স্টুডিও গিবলির । এর আর্টওয়ার্ক মানে ক্যারেকটার ডিজাইন নরমাল জিবলীর আর্ট থেকে বেশ আলাদা , যা সুন্দরই লেগেছে । এর আছে খুব সুন্দর এবং মজার সাউন্ডট্র্যাক এবং এর কাহিনীও সেরকমই । এর ব্যাকগ্রাউন্ড আর্ট জিবলীর মতই অর্থাত্‍ অসাধারণ । এই মুভি হল মনে শান্তিদায়ক মুভি । মনের স্ট্রেস নামক জিনিস ধুয়মুছে নিয়ে যায় ।কাহিনী ,ক্যারেকটার সবই সুন্দর । ব্যারন বিলাইয়ের উপস্থিতি ( হ্যা Whisper of the hearts এর সেই ব্যারন বিড়াল ) ! যারা বিলাই প্রেমিক তাদের জন্য এই মুভি দেখা সুন্নত 🙂 ! যারা দেখেননি তারা তাড়াতাড়ি দেখে ফেলুন । তবে একটা কথা । এটাকে গিবলির মাস্টারপিস ভেবে দেখতে বসলে হতাশ হতে পারেন । তাই আশার পারদ বেশি না রেখে শুধু উপভোগ করুন । বিলুই প্রেমিকদের জন্য এটা স্পেশাল ট্রিট ।

The Cat Returns 3

ডাউনলোড করুন: https://torcache.net/torrent/CC6F9B40B0FC173EC3774F4C68EC7E68C6D8B6C4.torrent?title=%5Bkat.cr%5Dthe.cat.returns.2002.dual.audio.1080p.hevc.x265

অনলাইনে দেখুন: https://kissanime.to/Anime/The-Cat-Returns-Dub
আমার রেটিং: ৮/১০

The Cat Returns 4

The Cat Returns 5

Behind the Voices – 23

 

Matsuoka Yoshitsugu

হারেম আনিমের ভক্ত হয়ে থাকলে মাৎসুয়োকা ইয়োশিৎসুগুর নামটা হয়তো অপরিচিত নয় আপনার কাছে। ২০১৩ থেকে এর পরের বছরগুলোর যতগুলো নামকরা হারেম-এচ্চি আনিমে রিলিজ পেয়েছে প্রায় সবগুলোতেই মূল চরিত্র কিংবা পার্শ চরিত্রের রোল পেয়েছেন তিনি। এছাড়া আজকাল overpowered মূল চরিত্রদের কণ্ঠেও তাকে বেশির ভাগ সময় পাওয়া যায়। অনেকগুলো হারেম আনিমের মূল চরিত্রের রোলের জন্য অনেক ভক্তদের মাঝে তিনি ‘সুগু সুগু’ নামটি বাদে ‘Harem King’ হিসেবেও পরিচিত। তার কণ্ঠটা ম্যানলি নয় বরং বেশ বয়িশ একটা টোন এবং তাই তার প্রায় সবগুলো চরিত্রই কিশোর। তার কণ্ঠ অভিনয়ের সবচেয়ে আইকোনিক দিক হল সে বেশ অদ্ভুট একটা স্বরে বেশ ভালোভাবেই চিল্লাচিল্লি করতে পারে যা শুনতেও বেশ মজা লাগে।

মাৎসুয়োকার সেইয়ূ হওয়ার পেছনে অনুপ্রেরণা যিনি সে হল ইশিদা আকিরা । ইশিদা আকিরার নাম হয়তো অনেকেই শুনেছেন গারা, যারযিস ব্রেক, কাৎসুরা কোতারো এই রোলগুলোর জন্য বেশ পরিচিত । মাৎসুয়োকা ইয়োশিৎসুগুর কণ্ঠ অভিনেতা হিসেবে অভিষেক ২০০৯ সালে Eden of the East আনিমেটির এক পার্শ চরিত্র দিয়ে । কিন্তু তার খ্যাতি অর্জন করতে অপেক্ষা করতে হয় ২০১১ পর্যন্ত, সে বছর Kamisama no Memochou-এর ফুজিশিমা নারুমি রোলটা দিয়ে । ঠিক তার পরের বছর Sword Art Online আনিমেটির মূল চরিত্র কিরিতো দিয়েই সবচেয়ে পরিচিতি অর্জন করেন তিনি । এরপর আস্তে আস্তে একজন খ্যাতিমান কণ্ঠ অভিনেতা হয়ে উঠেন তিনি । একাধিক আনিমের ক্যাস্টিং-এ দেখা গিয়েছে সে মূল চরিত্র থাকলে সাধারণত সে আনিমের নায়িকার সেইয়ূ কায়ানো আই থাকে ।

কম বেশি প্রায় সবরকম চরিত্রের কণ্ঠ দেওয়ারই খ্যআতি আছে মাৎসুয়োকা ইয়োশিৎসুগু । কিরিতোর পাশাপাশি তার নামকরা রোলগুলো হল ইয়ুকিহিরা সৌমা (Shokugeki no Souma), সোরা (NGNL), লাবক (Akame ga Kill!), সোরাতা (Sakurasou no Pet na Kanojo), তোমোয়া আকি(Saekano), ইচিজৌ মাসাকি (Mahouka Koukou no Rettousei), ক্রানেল বেল (Danmachi), আলেক্সিস টিটাস (Magi), আইতো ইয়ূকি (Mangaka-san to Assistan-san), কুসানাগি গোদৌ (Campione!) । আমার কাছে তার পছন্দের রোলগুলো হল ইয়ুকিহিরা সৌমা (Shokugeki no Souma), লাবক (Akame ga Kill!), সোরাতা (Sakurasou no Pet na Kanojo), আইতো ইয়ূকি (Mangaka-san to Assistan-san), ইয়ুকিমুরা তোরু (Aoharu x Kikanjuu), ওয়াতাসে আওবা (Buddy Complex), ইচিজৌ মাসাকি (Mahouka Koukou no Rettousei), ইকেজাওয়া মাসাওমি (Love Lab) এবং চিফ (Denki-gai no Honya-san) ।

এখন পর্যন্ত সে মিউজিক ইন্ডাস্ট্রির সাথে জড়িত নয় । তবে Ace of Diamond, Aoharu x Kikanjuu, Nijiiro Days, Makai Ouji: Devils and Realist, Nijiiro Days, Super Lovers এই আনিমেগুলোর কাস্টের বাকি সদশ্যদের সাথে ওপেনিং/এন্ডিং গেয়েছেন ।

তার জন্ম ১৭ সেপ্টেম্বর, ১৯৮৬ । ২০১২ সালে 6th seiyu awards-এ Best New Actor এবং ২০১৬ সালে 10th seiyu awards-এ Best Lead Actor খেতাব পেয়েছেন তিনি। সে বেশ লাজুক স্বভাবের এবং প্রথম প্রথম ইন্টারভিয়ুগুলোর সময় সে ক্যামেরার দিকে সামনা-সামনি তাকাতেই বেশ লাজুক বোধ করতো । নোবুনাগা শিমাজাকি এবং তাৎসুহিসা সুজুকির বেশ ভালো বন্ধু তিনি । তার কণ্ঠ অভিনয় বেশ অসাধারণ এবং এখন বেশ ভালো পরিমাণের রোলই পাচ্ছেন তিনি । আশা করি ভবিষ্যৎেও সে এই ধারাবাহিকতা ধরে রাখবে ।

Matsuoka Yoshitsugu

 

Satomi Satou

সাতোমি সাতৌ সাধারণত ঠাণ্ডা স্বভাবের চরিত্রের কণ্ঠ দেওয়ার জন্য বেশ পরিচিত । কিন্তু তার সবচেয়ে জনপ্রিয় রোল তাইনাকা রিৎসু (K-On!) তার সাধারণ গোছের চরিত্রগুলোর তুলোনায় ঠিক উল্টো । এমনকি চরিত্রটার ক্ষেত্রে সে যেই কণ্ঠটা ব্যবহার করেছে তা একেবারে তার সাধারণ কণ্ঠের সাথে মিলে না । ভক্তদের মাঝে ‘sugar’ হিসেবেও পরিচিত, যেহেতু সাতৌ (砂糖) শব্দটির অর্থ চিনি, যদিও তার নামের কানজিটা হল 佐藤 যা চিনির কানজির এক নয় । তার কণ্ঠটাও তার নামের মতই মিষ্টি ।

কণ্ঠ অভিনেত্রী হিসেবে তার অভিষেক ২০০৭ সালে । সে মূলত সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করে তাইনাকা রিৎসু রোলটা দিয়েই । তবে তার আরও কিছু জনপ্রিয় রোল আছে যেগুলো হল চিতান্দা এরু (Hyouka), ওয়েন্ডি মারভেল (Fairy Tail), শিবাতা মিজুকি (Mahouka Koukou no Rettosei), শিচিজৌ আরিয়া (Setokai no Yakuindomo), তাকাহাশি চিয়াকি (SKET Dance), তামুরা মানামি (Oreimo) এবং চিয়া (Gochiusa) । আমার কাছে তার পছন্দের রোলগুলো হল রিৎসু (K-On!), চিয়া (Gochiusa), চিতান্দা (Hyouka), শিবাতা মিজুকি (Mahouka), সুমোরি হারুকা (Denki-gai no Honya-san) কারাসুমা সাকুরা (Kiniro Mozaic) এবং কানজাকি ইয়ুকিকো (Ansatsu Kyoushitsu) ।

তার মিউজিক ক্যারিয়ার মূলত ‘character song’ অথবা ওপেনিং-এন্ডিং এর মাঝেই সীমিত । এগুলো বাদে সুধু তার Kisty নামক এই ইউনিটের অংশ হয়ে সুধু একটি সিঙ্গেল আছে । এককভাবে সে Oreimo-এর প্রথম সিজনের ৬ষ্ঠ পর্বের এন্ডিং ‘Megami’ গানটা, Girlfriend (Kari) আনিমেটির এন্ডিং ‘Hareru Kanaa’, Seitokai Yakuindomo*-এর এন্ডিং ‘Mirai Night’, Waremete আনিমেটির ওপেনিং ‘Le jour’ এই গানগুলো গেয়েছেন এবং কায়ানো আইয়ের সাথে হিয়োকার ২টি এন্ডিং গেয়েছেন । আর Ansatsu Kyoushitsu, Fairy Tail, Golden Time, K-On!, Shoujo-tachi wa Kouya wo Mezasu এই আনিমেগুলোর ওপেনিং/এন্ডিং কাস্টের বাকি সদশ্যদের সাথে গেয়েছেন ।

২ দিন আগেই তার ৩০তম জন্মদিন ছিল (৮ মে, ১৯৮৬) । ব্যক্তিগত জীবনে ইয়োকো হিকাসার সাথে বেশ ভালো বন্ধুত্ব আছে তার । তার কণ্ঠ অভিনয় অসাধারণ, সামনে তার আরো রোল পাবো সেই আগ্রহে রইলাম ।

Satomi Satou